অস্ট্রেলিয়া

মেলবোর্নে মহালয়া উদ্‌যাপন, দেবী দুর্গার আগমনী বার্তা

চণ্ডীপাঠ ও দেবীর আবাহনে বেঙ্গলি পূজা অ্যান্ড কালচারাল সোসাইটি ভিক্টোরিয়া ও বেঙ্গলি আর্ট সোসাইটির যৌথ আয়োজন

  • 9:19 am - October 11, 2026
  • পঠিত হয়েছে:৭২ বার
দেবীর চক্ষুদান ও মহালয়ার আয়োজনে শারদীয় দুর্গোৎসবের আগমনী আবহ।

মেলবোর্ন, ১১ অক্টোবর ২০২৬: শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তা নিয়ে মেলবোর্নে উদ্‌যাপিত হলো মহালয়া। শনিবার, ১০ অক্টোবর, ওকলির ১৪২ ড্রামন্ড স্ট্রিটে বেঙ্গলি পূজা অ্যান্ড কালচারাল সোসাইটি ভিক্টোরিয়া (বিপিসিএসভি) ও বেঙ্গলি আর্ট সোসাইটির যৌথ উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়। শ্রীশ্রী চণ্ডীপাঠ ও দেবী দুর্গার আবাহনের পাশাপাশি মহালয়া উপলক্ষে পূর্বপুরুষদের স্মরণে পিতৃতর্পণের আয়োজন করা হয়।

মহালয়া শারদীয় দুর্গাপূজার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। শ্রীশ্রী চণ্ডীতে দেবী দুর্গার সৃষ্টি, মহিষাসুর বধ এবং অশুভ শক্তির বিরুদ্ধে তাঁর বিজয়ের বর্ণনা রয়েছে। চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবীর শক্তি ও মাহাত্ম্য স্মরণ করে তাঁকে আবাহন করা হয়।

এ উপলক্ষে বেঙ্গলি পূজা অ্যান্ড কালচারাল সোসাইটি ভিক্টোরিয়ার সভাপতি প্রদ্যুৎ দে তুহিন এবং সাধারণ সম্পাদক পীযূষ দত্ত আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য সর্বজনীন দুর্গাপূজায় অংশ নিতে সবাইকে আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।

পিতৃতর্পণ: পূর্বপুরুষদের স্মরণ ও শ্রদ্ধা নিবেদন

মহালয়া উপলক্ষে সংগঠনটি সন্ধ্যায় প্রয়াত পূর্বপুরুষদের স্মরণে পিতৃতর্পণের আয়োজন করে। পিতৃতর্পণ হলো প্রয়াত পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল ও সাধারণত কালো তিল নিবেদনের ধর্মীয় রীতি। ‘তর্পণ’ শব্দের অর্থ তৃপ্তি সাধন। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, পূর্বপুরুষদের আত্মার শান্তি ও তৃপ্তি কামনা এবং তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশ্যে এই আচার পালন করা হয়।

পূর্বপুরুষ স্মরণ ও নিবেদনের এই প্রথার শিকড় প্রাচীন বৈদিক ঐতিহ্যে; পরবর্তী ধর্মশাস্ত্র ও পুরাণে এর নানা বিধান পাওয়া যায়। সাধারণত পিতৃপক্ষজুড়ে তর্পণ ও শ্রাদ্ধ পালিত হয়, যার সমাপ্তি ঘটে মহালয়া বা সর্বপিতৃ অমাবস্যায়। প্রয়াত স্বজনের মৃত্যুতিথি জানা না থাকলেও এই দিনে তাঁদের স্মরণে নিবেদন করার রীতি রয়েছে।

ষষ্ঠীতে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হলেও মহালয়া থেকেই বাঙালির মনে উৎসবের আবহ ছড়িয়ে পড়ে। মেলবোর্নের এই আয়োজনে পূর্বপুরুষদের স্মরণ এবং দেবী দুর্গার আবাহন একত্রে প্রবাসী বাঙালির ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য চর্চার উপলক্ষ হয়ে ওঠে।

এই শাখার আরও খবর

এনসিটি ইজারা বাতিলের দাবি, প্রয়োজনে হরতালে যাওয়ার ঘোষণা জোটের

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার চুক্তি বাতিলের দাবি জানিয়েছে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট। একই সঙ্গে সোমবার (১২ অক্টোবর) বন্দর…

রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, আগের হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১৩

সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন করে হামলার ঘটনা ঘটেছে। রোববারের এ হামলায় কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এর…

অস্ট্রেলিয়ায় কোথায় কবে দুর্গাপূজা

অস্ট্রেলিয়ায় শারদীয় দুর্গাপূজাকে ঘিরে প্রস্তুত বাঙালি সনাতন ধর্মাবলম্বীরা। ২০২৬ সালের দুর্গোৎসব উপলক্ষে দেশটির আটটি রাজ্য ও অঞ্চলের বিভিন্ন শহরে পূজা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মিলনমেলার আয়োজন…

হঠাৎ সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা, পর্যটকদের গন্তব্যে ফেরার নির্দেশ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটনকেন্দ্র অনিবার্য কারণবশত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে সেখানে অবস্থানরত পর্যটকদের মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৫টার মধ্যে সাজেক…

না ফেরার দেশে ষাটের দশকের নায়িকা নাসিমা খান

বাংলা ও উর্দু চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়িকা নাসিমা খান আর নেই। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৮টার দিকে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস…

নেত্রীকে ফেরানোর দৃপ্ত শপথ নেওয়া গোপালগঞ্জ আ. লীগ সভাপতির চিরবিদায়

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান (৭০) মারা গেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে ছাত্ররাজনীতি থেকে শুরু করে দলের জেলা পর্যায়ের শীর্ষ নেতৃত্বে দায়িত্ব পালন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au