বাংলাদেশ

বাংলাদেশ সেনাবাহিনীর বিজ্ঞপ্তির প্রেক্ষিতে ওটিএন বাংলার অবস্থান

  • 1:36 pm - October 11, 2026
  • পঠিত হয়েছে:১২০ বার
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) লোগো

মেলবোর্ন, ১১ অক্টোবর ২০২৬: বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাবাহিনী প্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার বিষয়ে ১০ অক্টোবর বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিটি ওটিএন বাংলার নজরে এসেছে। এর পরিপ্রেক্ষিতে ওটিএন বাংলা তার প্রকাশিত সংশ্লিষ্ট প্রতিবেদনের উৎস ও সম্পাদকীয় অবস্থান স্পষ্ট করছে।

ওটিএন বাংলার সংশ্লিষ্ট সংবাদটি  অনলাইন সংবাদমাধ্যম Northeast News-এ সাংবাদিক এনায়েত কবিরের প্রতিবেদনের ভিত্তিতে তৈরি করা হয়েছিল। সংবাদ প্রকাশের সময় মূল সংবাদমাধ্যম ও প্রতিবেদকের সূত্র উল্লেখ করা হয়।

ওটিএন বাংলা স্পষ্ট করতে চায়, সংশ্লিষ্ট সংবাদ প্রকাশের উদ্দেশ্য ছিল সূত্র উল্লেখ করে পাঠকদের তথ্য জানানো। বাংলাদেশ সেনাবাহিনী বা সেনাবাহিনী প্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ন করা কিংবা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা এর উদ্দেশ্য ছিল না।

১০ অক্টোবরের বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী ও সেনাপ্রধানকে ঘিরে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রচারিত তথ্যকে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করা হয়। এসব প্রচারে প্রভাবিত না হয়ে আনুষ্ঠানিক ও নির্ভরযোগ্য তথ্যসূত্র অনুসরণের আহ্বানও জানানো হয়।

ওটিএন বাংলা এই বক্তব্যকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করছে। সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রতি ওটিএন বাংলার অঙ্গীকার অবিচল। প্রকাশিত কোনো তথ্যে ভুল বা অসংগতি নির্ভরযোগ্যভাবে চিহ্নিত হলে তা স্বচ্ছভাবে সংশোধন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যাখ্যা যথাযথ গুরুত্ব দিয়ে প্রকাশ করতে সংবাদমাধ্যমটি প্রতিশ্রুতিবদ্ধ।

এই শাখার আরও খবর

এনসিটি ইজারা বাতিলের দাবি, প্রয়োজনে হরতালে যাওয়ার ঘোষণা জোটের

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার চুক্তি বাতিলের দাবি জানিয়েছে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট। একই সঙ্গে সোমবার (১২ অক্টোবর) বন্দর…

রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, আগের হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১৩

সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন করে হামলার ঘটনা ঘটেছে। রোববারের এ হামলায় কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এর…

অস্ট্রেলিয়ায় কোথায় কবে দুর্গাপূজা

অস্ট্রেলিয়ায় শারদীয় দুর্গাপূজাকে ঘিরে প্রস্তুত বাঙালি সনাতন ধর্মাবলম্বীরা। ২০২৬ সালের দুর্গোৎসব উপলক্ষে দেশটির আটটি রাজ্য ও অঞ্চলের বিভিন্ন শহরে পূজা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মিলনমেলার আয়োজন…

হঠাৎ সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা, পর্যটকদের গন্তব্যে ফেরার নির্দেশ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটনকেন্দ্র অনিবার্য কারণবশত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে সেখানে অবস্থানরত পর্যটকদের মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৫টার মধ্যে সাজেক…

না ফেরার দেশে ষাটের দশকের নায়িকা নাসিমা খান

বাংলা ও উর্দু চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়িকা নাসিমা খান আর নেই। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৮টার দিকে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস…

নেত্রীকে ফেরানোর দৃপ্ত শপথ নেওয়া গোপালগঞ্জ আ. লীগ সভাপতির চিরবিদায়

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান (৭০) মারা গেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে ছাত্ররাজনীতি থেকে শুরু করে দলের জেলা পর্যায়ের শীর্ষ নেতৃত্বে দায়িত্ব পালন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au