বাংলাদেশ

জ্বালানি খাতের বাড়তি ব্যয় সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ

  • 8:39 pm - October 12, 2026
  • পঠিত হয়েছে:৭৬ বার
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

বৈশ্বিক অস্থিরতার কারণে জ্বালানি খাতে বাড়তি ব্যয়ের চাপ মোকাবিলায় বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে বাংলাদেশ। এ বিষয়ে সংস্থাটির সঙ্গে আলোচনা চলছে। পাশাপাশি দুই পক্ষের মধ্যে একটি কাঠামোগত চুক্তি নিয়েও কাজ এগোচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (১২ অক্টোবর) থাইল্যান্ডে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক গ্রুপের ২০২৬ সালের বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণের শুরুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বাংলাদেশকে জ্বালানি খাতে অতিরিক্ত ব্যয় বহন করতে হচ্ছে। এ চাপ সামাল দিতে আর্থিক সুরক্ষা প্রয়োজন। এ বিষয়ে বিশ্বব্যাংক সহযোগিতার ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছে। ভবিষ্যতেও সংস্থাটি বাংলাদেশের পাশে থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আমির খসরু বলেন, বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের সহযোগিতা কেবল বিদ্যমান তহবিলের মধ্যে সীমাবদ্ধ নয়। বৈশ্বিক অস্থিরতা ও জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায়ও সংস্থাটির সহযোগিতা প্রয়োজন। এসব বিষয় নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, বিশ্বব্যাংকের সঙ্গে একটি কাঠামোগত চুক্তির বিষয়ে আলোচনা চলছে। এ নিয়ে প্রয়োজনীয় প্রক্রিয়াগত কাজও এগিয়ে নেওয়া হচ্ছে। দুই পক্ষের অংশীদারত্বের আওতায় কীভাবে সহযোগিতা আরও কার্যকর করা যায়, তা নিয়েও আলোচনা হচ্ছে।

অর্থমন্ত্রী বলেন, সরকারের ঘোষিত নির্বাচনী ইশতেহারের লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে বিশ্বব্যাংকের সহযোগিতায় নেওয়া উদ্যোগগুলোর সামঞ্জস্য নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে এ ক্ষেত্রে এগিয়ে যাওয়ার প্রত্যাশা রয়েছে।

বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনার অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, বিষয়টি এখনো প্রক্রিয়াধীন রয়েছে এবং আলোচনা অব্যাহত আছে। সামগ্রিকভাবে বাংলাদেশ সঠিক পথেই এগোচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

এই শাখার আরও খবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরের সামনে রান্না করা হল গো-মাংস, ব্যবহার হয় মন্দিরের ইট

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় মন্দিরের সামনে গরুর মাংস রান্না করে পিকনিক আয়োজনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ইসলামিক…

মন্দিরের তালা ভেঙে রাধাকৃষ্ণের মূর্তিসহ পূজার সামগ্রী চুরি, আটক ৪

বাংলাদেশের উত্তরের জেলা কুড়িগ্রামের সদর উপজেলায় একটি পারিবারিক মন্দিরের গ্রিলের তালা ভেঙে রাধাকৃষ্ণের মূর্তিসহ বিভিন্ন পূজার সামগ্রী চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে…

চকবাজারে মার্কেটের আগুন ছড়াল পাশের ভবনে, নিয়ন্ত্রণে কাজ করছে ১০ ইউনিট

 পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজার একটি মার্কেটে লাগা আগুন পাশের আরেকটি ভবনেও ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। তবে প্রচণ্ড…

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক যোগাযোগে নিরলসভাবে কাজ করছে ART

বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের যোগাযোগ, সাংগঠনিক তথ্য সংগ্রহ ও সমন্বয়ের কাজে যুক্ত রয়েছে Analysis and Research Team (ART)। সংগঠনটির দাবি,…

হরমুজ নিয়ে মার্কিন জবাব পর্যালোচনা করছে ইরান

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া নিয়ে ইরানের প্রস্তাবের জবাবে যুক্তরাষ্ট্র কী জানিয়েছে, তা পর্যালোচনা করছে তেহরান। পর্যালোচনা শেষ হলে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনকে নিজেদের অবস্থান জানাবে…

‘জ্ঞানেশের পর মোদি-অমিত শাহের পালা, আমরা থামব না’: রাহুল গান্ধী

ভারতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন বিরোধী দলের নেতারা। একই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au