বাংলাদেশ

স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় হিন্দু যুবককে কুপিয়ে হত্যা

  • 6:54 pm - October 13, 2026
  • পঠিত হয়েছে:৫০ বার
হৃদয় কুমার হরিজন। ছবি : সংগৃহীত

সিলেট নগরীতে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় হৃদয় কুমার হরিজন (৩৫) নামে এক পরিচ্ছন্নতাকর্মীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (১১ অক্টোবর) রাত ৮টার দিকে নগরীর কাস্টঘর সুইপার কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হৃদয় সিলেট সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। তাঁর দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, রোববার রাতে হৃদয়ের স্ত্রী পিংকী রানীর দিকে মুঠোফোন তাক করে ছবি তুলছিলেন আমিন নামে এক ব্যক্তি। বিষয়টি দেখে হৃদয় প্রতিবাদ জানালে তাঁর সঙ্গে আমিনের বাগ্‌বিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে আমিন মুঠোফোনে যোগাযোগ করে কয়েকজন সহযোগীকে ঘটনাস্থলে ডেকে আনেন বলে অভিযোগ রয়েছে। পরে তাঁরা হৃদয়ের ওপর হামলা চালান। এ সময় ধারালো ছুরি দিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হৃদয় কুমার হরিজনের মৃত্যুর খবরে তাঁর পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের ছোট ভাই অজয় কুমার হরিজন।

অজয় কুমার হরিজন বলেন, ভাবির ছবি তোলার প্রতিবাদ করায় তাঁর ভাইকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. মাইনুল জাকির বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ময়নাতদন্ত শেষে হৃদয়ের মরদেহ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই শাখার আরও খবর

গুরুদুয়ারা নানক শাহী পরিদর্শনে কানাডার প্রতিমন্ত্রী রণদ্বীপ সিং সারাই

বাংলাদেশ সফররত কানাডা সরকারের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদ্বীপ সিং সারাই ঢাকার ঐতিহাসিক শিখ ধর্মীয় উপাসনালয় গুরুদুয়ারা নানক শাহী পরিদর্শন করেছেন। সোমবার (১২ অক্টোবর) তাঁর এ…

গ্রামীণ কল্যাণের কর্মকাণ্ডকে ‘কর ফাঁকির ধ্রুপদি উদাহরণ’ বললেন হাইকোর্ট

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের কর্মকাণ্ডকে ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’ বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবিকৃত ৬৬৬…

শেখ হাসিনার দণ্ড কার্যকরের সক্ষমতা এই সরকারের নেই: রুমিন ফারহানা

সাবেনাক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দণ্ড কার্যকর করার সক্ষমতা বর্তমান সরকারের নেই বলে মনে করেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তাঁর মতে, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, আওয়ামী লীগের দীর্ঘ…

ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরের গ্রিল কেটে প্রতিমা ও স্বর্ণালংকার চুরি

ব্রাহ্মণবাড়িয়ার আখড়াউড়ায় শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরের গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। এ সময় মন্দির থেকে স্বর্ণ ও রুপার অলংকার, পিতলের প্রতিমা এবং প্রণামি…

দুর্গাপূজায় চার দিন ছুটি পেলেন পোশাক শ্রমিকরা

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিন দিনের ছুটি ঘোষণা করেছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি শুক্রবার…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au