বাংলাদেশ

হত্যা মামলায় জামিন পেয়ে ‘জয় বাংলা’ স্লোগান সাবেক মেয়র আইভীর

  • 7:47 pm - October 13, 2026
  • পঠিত হয়েছে:৬৩ বার
হত্যা মামলায় জামিন পেলেন আইভী, আদালত ছাড়লেন ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুহিন হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর পুনরায় জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জের দায়রা জজ আদালতে সশরীরে হাজির হয়ে তিনি জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক আবু শামীম আজাদ আবেদনটি মঞ্জুর করেন।

আদালতের কার্যক্রম শেষে প্রাঙ্গণ থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় ‘জয় বাংলাকে দমিয়ে রাখা যাবে না’ এবং ‘জয় বাংলা’ স্লোগান দেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। এরপর তিনি গাড়িতে উঠে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন।

আইভীর আইনজীবী আওলাদ হোসেন জানান, মঙ্গলবার সিদ্ধিরগঞ্জের তুহিন হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদনসংক্রান্ত শুনানি এবং আইভীর পুনরায় জামিনের আবেদনের দিন ধার্য ছিল। নির্ধারিত দিনে তাঁরা আদালতে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা এ হত্যা মামলায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে এক নম্বর আসামি করা হয়েছে। এজাহারভুক্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, কায়সার হাসনাত, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান এবং তাঁর ভাতিজা আজমেরী ওসমান।

এজাহারে নাম উল্লেখ করা আসামির সংখ্যা ৯৯ জন। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।

মামলাটির শুনানি ও জামিনের আবেদনকে কেন্দ্র করে মঙ্গলবার নারায়ণগঞ্জের দায়রা জজ আদালতে উপস্থিত হন সেলিনা হায়াৎ আইভী। শুনানি শেষে তাঁর পুনরায় জামিনের আবেদন মঞ্জুর হওয়ার পর আদালত প্রাঙ্গণ থেকে বেরিয়ে দেওয়া স্লোগানটি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

এই শাখার আরও খবর

তিন মাসে সংখ্যালঘুদের বিরুদ্ধে ৪৯৮ সহিংসতা

ওটিএন বাংলা ডেস্ক: কোথাও জমি ও সম্পত্তিকে ঘিরে বিরোধ কিংবা হামলা, কোথাও নিখোঁজ, অপহরণ ও শারীরিক আক্রমণ; আবার কোথাও ধর্মীয় স্থাপনায় হামলা, হত্যা ও রহস্যজনক…

এবার বিচারকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, কী বার্তা?

মাদারীপুর শহরের জেলা ও দায়রা জজের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে শহরের শকুনি লেকপাড় এলাকায় এ ঘটনা…

প্রবাসীদের আপত্তির মুখে বাতিল হলো ইউনূসের বার্লিন সফর

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জার্মানির বার্লিন সফর বাতিল হয়েছে। তিন দিনের বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে যোগ দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি…

জীবননাশের শঙ্কা, ট্রাইব্যুনালে আনা হচ্ছে না সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে

নিরাপত্তাঝুঁকি ও জীবননাশের আশঙ্কায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হচ্ছে না। আদালতের অনুমতি নিয়ে কারাগারে রেখেই ভিডিও সংযোগের মাধ্যমে…

হুথি হামলার শঙ্কায় শনিবার পর্যন্ত বন্ধ রিয়াদের বিমানবন্দর

ইয়েমেনের হুথি গোষ্ঠীর ধারাবাহিক হামলার আশঙ্কায় সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম শনিবার (১৭ অক্টোবর) পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। নিরাপত্তা…

স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় হিন্দু যুবককে কুপিয়ে হত্যা

সিলেট নগরীতে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় হৃদয় কুমার হরিজন (৩৫) নামে এক পরিচ্ছন্নতাকর্মীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (১১ অক্টোবর) রাত ৮টার দিকে নগরীর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au