বিশ্ব

নারীদের নিয়ে ব্লু -অরিজিনের প্রথম মহাকাশযাত্রা: ঘুরে এলেন কেটি পেরিসহ ছয়জন

  • 9:15 am - April 15, 2025
  • পঠিত হয়েছে:৩৫৬ বার
নিউ শেফার্ড প্রোগ্রামের ৩১তম ও ব্লু অরিজিনের ১১তম মানব মহাকাশযাত্রায় অংশ নেন আইশা বোয়ি, আমান্ডা নিউইয়েন, গেইল কিং, ক্যাটি পেরি, কেরিয়ান ফ্লিন এবং লরেন সানচেজ। ছবি: ইনস্টাগ্রাম-Blueorigin

মেলবোর্ন ১৫ এপ্রিল ২০২৫– ব্লু অরিজিনের নিউ শেফার্ড রকেট সোমবার (মার্কিন সময়) আকাশে উড়াল দেয় এক তারকা-খচিত অল-ফিমেল মহাকাশযাত্রী দল নিয়ে। এই দলে ছিলেন জনপ্রিয় পপস্টার ক্যাটি পেরি, লেখিকা লরেন সানচেজ, টিভি উপস্থাপক গেইল কিং, নাগরিক অধিকারকর্মী আমান্ডা নিউইয়েন, প্রাক্তন রকেট বিজ্ঞানী আইশা বোয়ি এবং চলচ্চিত্র নির্মাতা কেরিয়ান ফ্লিন। উল্লেখযোগ্য, লরেন সানচেজ ব্লু অরিজিনের মালিক জেফ বেজোসের বাগদত্তা।

এই মিশন ছিল মাত্র ১১ মিনিটের, যার মধ্যে প্রায় চার মিনিট তারা অভিকর্ষহীন অবস্থায় ছিলেন। যাত্রাটি পশ্চিম টেক্সাসের লঞ্চ সাইট ওয়ান থেকে শুরু হয়। মহাকাশে থাকা অবস্থায় ছয়জন নারী মিলে বলেন, “Take up space,” যা নারীর ক্ষমতায়নের একটি বার্তা।

পেরি বলেছিলেন তিনি মহাকাশে গান গাইবেন, কিন্তু যাত্রীরাও ভাবেননি যে তিনি লুইস আর্মস্ট্রংয়ের ‘What a Wonderful World’ গাইবেন। অনেকে আশা করেছিলেন তিনি তার হিট গান ‘Firework’ পরিবেশন করবেন। পেরি বলেন, “এটা আমার নয়, আমাদের গল্প।”

মেয়ে ডেইজি’র প্রতি ভালোবাসা জানিয়ে একটি ডেইজি ফুল তুলে ধরেন ক্যাটি পেরি: ছবি: ইনস্টাগ্রাম-Blueorigin

তিনি মহাকাশে তার কন্যা ‘ডেইজি’-র উদ্দেশ্যে একটি ডেইজি ফুল তুলে ধরেন এবং জানান তার পরবর্তী কনসার্ট ট্যুরের সঙ্গীততালিকা একটি প্রজাপতির ওপর লেখা ছিল।

যাত্রার প্রতিক্রিয়ায় নাটকীয়তা ও সমালোচনা

যদিও যাত্রাটি সংক্ষিপ্ত ছিল, পেরি ও কিং উভয়েই পৃথিবীতে ফিরে চুমু খান মাটিতে। কিন্তু সামাজিক মাধ্যমে কেউ কেউ একে নাটকীয় বলে আখ্যা দিয়েছেন। কেউ লিখেছেন, “২০ সেকেন্ড মহাকাশে থেকে এমন অভিনয়!” অন্য কেউ বলেছে, “গার্ল, ওঠে দাঁড়াও।”

অনেকে একে “ছবির সুযোগ” এবং “বাস্তব মহাকাশ ভ্রমণের প্রতি ব্যঙ্গ” বলেও আখ্যা দিয়েছেন। তবে ক্যাটি পেরি এই অভিজ্ঞতাকে দিয়েছেন “১০-এ ১০” এবং বলেছেন, “১০০ শতাংশ আমি এ নিয়ে গান লিখব।”

তিনি আরও বলেন, “আমি ভালোবাসার সাথে এক অদ্ভুত সংযুক্তি অনুভব করেছি। এই অভিজ্ঞতা আমাকে বুঝিয়েছে, আমার মাঝে কত ভালোবাসা রয়েছে এবং আমি কতটা ভালোবাসা পাচ্ছি।”

গেইল কিং বলেন, “আমি এখনও নিজেকে মহাকাশচারী ভাবতে পারি না।” কিন্তু এই অভিজ্ঞতা তার জন্য ছিল একটি বড় সাহসিকতা — এমনকি এখন তিনি ভাবছেন কানে ছিদ্র করাতে পারেন।

তার ঘনিষ্ঠ বন্ধু অপরা উইনফ্রে ছিলেন প্রত্যক্ষদর্শী। পেরির ভয় কাটানোর বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, “একটু ঝাঁকুনি হলে সে সাধারণত সবার কোলে চলে যায়, কিন্তু আজ সে নিজের ভয়কে জয় করেছে।”

উইনফ্রে চোখের জল ফেলেন এই ঐতিহাসিক মুহূর্তে। তিনি বলেন, “এটা শুধু মহাকাশে যাওয়া না, এটা নিজেকে জয় করার প্রতীক।”

উল্লেখ্য, ২০২১ সালে ব্লু অরিজিনের কিছু প্রাক্তন কর্মী রকেটের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, “আমরা আমাদের নিরাপত্তা রেকর্ডে আস্থাশীল এবং নিউ শেফার্ড হচ্ছে সর্বকালের সবচেয়ে নিরাপদ মহাকাশযান।”

এই যাত্রাটি ব্লু অরিজিনের ১১তম মানব মিশন এবং এটি এমন একটি মাইলফলক, যা নারী মহাকাশচারীদের জন্য পথ উন্মুক্ত করছে। আইশা বোয়ি প্রথম বাহামিয়ান হিসেবে মহাকাশে গেছেন, এবং এটি ভবিষ্যৎ প্রজন্মের নারীদের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

ক্যাটি পেরির ভাষায়, “এটা কাকতালীয় নয় যে আমার ডাকনাম ‘ফেদার’ এবং ‘টারটল’, আর যাত্রার ক্যাপসুলের নামও ‘টারটল’। মনে হচ্ছে যেন কোনো অদৃশ্য শক্তি আমাকে পথ দেখাচ্ছে।”

এই সফল যাত্রা নারীর ক্ষমতায়ন, সাহস, এবং মহাকাশ অভিযানে নারীদের অংশগ্রহণের একটি অনন্য দৃষ্টান্ত হয়ে রইলো।

এই শাখার আরও খবর

ভিক্টোরিয়ায় এমপি হেলেন হেইনসকে গাড়িচাপা: আটক চালককে জিজ্ঞাসাবাদ, হামলার উদ্দেশ্য খুঁজছে পুলিশ

ওটিএন বাংলা ডেস্ক: অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে নিজ নির্বাচনী কার্যালয়ের বাইরে গাড়ির আঘাতে গুরুতর আহত হয়েছেন স্বতন্ত্র ফেডারেল সংসদ সদস্য হেলেন হেইনস। এ ঘটনায় আটক ৪৩…

রাষ্ট্রপতির মন্তব্যে হেফাজতের তীব্র প্রতিবাদ, বক্তব্য প্রত্যাহারের আহ্বান

সনাতন ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় অনুষ্ঠানে রাষ্ট্রপতির দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির নেতারা দাবি করেছেন, রাষ্ট্রপতির বক্তব্য ইসলামের মৌলিক তাওহিদি বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক…

পূজায় নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব, অংশ নিলে ঈমান থাকবে না: বায়তুল মোকাররমের খতিব

দেশে বসবাসরত অমুসলিমদের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতী আব্দুল মালেক। তবে উদারতা বা…

ঋণ করে বিদেশে পাঠানো ছেলের মৃত্যুদণ্ড, বিচার ও মরদেহ ফেরত চান বাবা

সৌদি আরবের মক্কায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নাগরিক নজরুল ইসলাম ও সুইটি আক্তারকে স্বামী-স্ত্রী পরিচয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন তথ্য ছড়ানো হচ্ছে। তবে নজরুলের বাবা…

৯ মাসে মব সহিংসতায় নিহত ১৮৭, ধর্ষণের শিকার ৬৫৭ নারী ও শিশু

চলতি বছরের প্রথম নয় মাসে, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত, সারা দেশে মব সহিংসতা ও গণপিটুনির ৩৯৮টি ঘটনায় ১৮৭ জন নিহত হয়েছেন। একই সময়ে ধর্ষণের শিকার…

অষ্টমী পূজার দিনে গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা

দুর্গাপূজার অষ্টমীর দিনে রাজধানীর বনানীর একটি বাসা থেকে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৯…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au