ধামরাইয়ের ৫২০ কেজির অষ্টধাতুর দুর্গাপ্রতিমা, হবে না বিসর্জন
ওটিএন বাংলা ডেস্ক: ঢাকার ধামরাইয়ের বণিকবাড়িতে ৫২০ কেজি ওজনের অষ্টধাতুর দুর্গাপ্রতিমার পূজা চলছে। আগামীকাল বুধবার পূজা শেষে এটি দেওয়া হবে না বিসর্জন। এটিই এখানকার রীতি।…
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নৌকায় থাকা যাত্রীরা পাশের একটি গ্রামের বাড়িতে দাওয়াতে যাচ্ছিলেন। পথে রামপুর শ্যামচন্দ গ্রামের কাছে গঙ্গা নদীর মাঝখানে হঠাৎ নৌকাটি উল্টে যায়। নৌকাটিতে প্রায় ১৫ থেকে ২০ জন যাত্রী ছিলেন বলে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে।
দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাঘোপুর থানার পুলিশ ও উদ্ধারকারী দল। গঙ্গা নদীতে ডুবুরি নামিয়ে নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে নদী থেকে একের পর এক মরদেহ উদ্ধার করা হয়।
বৈশালীর জেলাশাসক বর্ষা সিং জানিয়েছেন, নৌকাডুবিতে এখন পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে শিশুও রয়েছে। এ ছাড়া পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।
নৌকাটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন, তাঁদের মধ্যে কতজন এখনো নিখোঁজ রয়েছেন, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। দুর্ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে। কী কারণে নৌকাটি উল্টে গেল, তা জানতে প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মৃত ও আহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি দুর্ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করছে স্থানীয় প্রশাসন। উদ্ধার অভিযান ও তদন্ত শেষ হলে নৌকাডুবির প্রকৃত কারণ সম্পর্কে আরও তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: এনডিটিভি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au