বাংলাদেশ

এলপিজির দাম লাগামছাড়া, নেপথ্যে চার কারণ

  • 4:33 pm - October 14, 2026
  • পঠিত হয়েছে:৮০ বার
ছবি : সংগৃহীত

দেশের খুচরা বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম লাগামছাড়া হয়ে উঠেছে। কোথাও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে সিলিন্ডার। আবার কোথাও চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ ভোক্তারা।

শিল্পসংশ্লিষ্টদের মতে, এলপিজির দাম বাড়ার পেছনে চারটি প্রধান কারণ রয়েছে। এগুলো হলো আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অস্থিরতা, আমদানিতে অর্থায়নের সংকট এবং দেশে সরবরাহ ঘাটতি।

সংশ্লিষ্ট কোম্পানিগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম বাড়ায় আমদানি ব্যয় বেড়েছে। মধ্যপ্রাচ্যের সংকটের কারণে জাহাজ চলাচল ও পরিবহন ব্যয়ও বৃদ্ধি পেয়েছে। ফলে দেশের বাজারে এলপিজি সরবরাহের খরচ বেড়েছে।

অন্যদিকে, দেশের পাইপলাইনে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় অনেক গ্রাহক রান্নার কাজে এলপিজি সিলিন্ডারের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। এতে বাজারে চাহিদা বেড়েছে। কিন্তু সেই অনুপাতে সরবরাহ না বাড়ায় সংকট আরও তীব্র হয়েছে।

এলপিজি সরবরাহকারী কয়েকটি প্রতিষ্ঠানের আমদানি ও সরবরাহ কার্যক্রম বন্ধ বা ব্যাহত হওয়ায় বাজারে চাপ বেড়েছে। একই সঙ্গে ব্যাংকঋণ ও আমদানি অর্থায়নের সীমাবদ্ধতা কিছু প্রতিষ্ঠানের নিয়মিত আমদানি কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে।

এদিকে বিইআরসি এলপিজির দাম নির্ধারণ করে দিলেও খুচরা বাজারে তা সব ক্ষেত্রে মানা হচ্ছে না। কোনো কোনো বিক্রেতার বিরুদ্ধে নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে সিলিন্ডার বিক্রির অভিযোগ রয়েছে। এতে পাইকারি ও খুচরা দামের ব্যবধান কোনো কোনো ক্ষেত্রে ৪০০ টাকার বেশি হচ্ছে।

ওমেরা এলপিজির চিফ অপারেটিং অফিসার মাথেন্দ্র ডি জয়োশা বলেন, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি, আমদানি অর্থায়নের সীমাবদ্ধতা এবং দেশের বাজারে সরবরাহের ওপর চাপের মধ্যেও নিয়মিত আমদানি কার্যক্রম চালু রেখেছে ওমেরা পেট্রোলিয়াম।

তিনি বলেন, ব্যাংকিং সীমাবদ্ধতা ও আমদানিতে অর্থায়নের জটিলতার কারণে দেশের বেশ কয়েকটি বড় এলপিজি অপারেটর স্বাভাবিক আমদানি কার্যক্রম বজায় রাখতে পারছে না। এতে বাজারে সরবরাহের ওপর চাপ তৈরি হয়েছে এবং চাহিদার তুলনায় এলপিজির প্রাপ্যতায় ঘাটতি দেখা দিয়েছে।

মাথেন্দ্র ডি জয়োশার ভাষ্য, ওমেরার আর্থিক সক্ষমতা ও পরিচালনগত প্রস্তুতির কারণে প্রতিষ্ঠানটি নিয়মিত আমদানি চালিয়ে যেতে পারছে। তবে বাজারের সামগ্রিক পরিস্থিতির কারণে তাদের সরবরাহ সক্ষমতার ওপরও অতিরিক্ত চাপ তৈরি হয়েছে।

তিনি জানান, গত অক্টোবর মাসে বিইআরসি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছে। তবে কোথাও কোথাও এর চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগ রয়েছে। সরকার নির্ধারিত মূল্যবিধি অনুসরণে ওমেরা প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

মাথেন্দ্র ডি জয়োশা আরো বলেন, বাজারে স্থিতিশীলতা ফেরাতে আমদানিকারক, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, নিয়ন্ত্রক সংস্থা এবং পরিবেশকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। আমদানি অর্থায়নের বাধা দূর করা এবং সরবরাহব্যবস্থা শক্তিশালী করা জরুরি।

এদিকে এলপিজি সরবরাহকারী প্রতিষ্ঠান আইগ্যাসের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের আমদানি ও বিক্রির তথ্য যাচাই করা সম্ভব। দৈনন্দিন বিক্রির রেকর্ডও সংরক্ষণ করা হয়। তাই বাজারে মূল্যবৃদ্ধির জন্য শুধু কোম্পানিগুলোকে দায়ী করা ঠিক নয় বলে মনে করে প্রতিষ্ঠানটি।

আইগ্যাসের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাতের কারণে আন্তর্জাতিক তেল ও গ্যাসের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের সংকটের কারণে জাহাজ চলাচলে পরিবর্তন আসায় এশিয়ার দেশগুলোতে জ্বালানি আমদানিতে বেশি প্রিমিয়াম দিতে হচ্ছে।

বাজার পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, জানতে চাইলে আইগ্যাসের পক্ষ থেকে বলা হয়, তা নির্ভর করছে উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতির ওপর। ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত এবং জাহাজগুলোকে আগের কার্যক্রমে ফিরিয়ে আনতে সময় লাগবে। ফলে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম।

 

এই শাখার আরও খবর

মহানবী (সা.)-কে নিয়ে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল সৌদি সুপ্রিম কোর্টের

ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য করার অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কার নাগরিক আনোজান শিবরাজের সাজা বাতিল করেছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। শ্রীলঙ্কা…

আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেছিলেন নাহিদ

আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তৎকালীন নেতা সারজিস আলমকে বহিষ্কার এবং হাসনাত আব্দুল্লাহকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া…

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জমিদাতা কে এই কিশোরীলাল রায় চৌধুরী?

নিজের পিতা জগন্নাথ রায় চৌধুরীর নামে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ থেকে পুরান ঢাকার ঐতিহ্যবাহী উচ্চশিক্ষাকেন্দ্রের বিকাশ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে জড়িয়ে আছে বালিয়াটির জমিদার কিশোরীলাল রায়…

বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি বান্দরবানের তিন কিশোরী, সন্ধানের অপেক্ষায় স্বজনেরা

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন থেকে নিখোঁজ হওয়া তিন কিশোরীর তিন দিনেও সন্ধান মেলেনি। গত রোববার সকালে বিদ্যালয় থেকে নিবন্ধন কার্ড নিয়ে আসার কথা বলে…

সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে বাংলাদেশের পদক্ষেপ প্রত্যাশা করছে ভারত

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগের বিষয়ে সরকার উপযুক্ত ব্যবস্থা নিতে উদ্যোগী হবে বলে আশা প্রকাশ করেছে ভারত। বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন,…

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ‘শিকার’ হিসেবে পাঠানো হয় বাংলাদেশিদের, প্রথম দিনেই ড্রোন হামলায় নিহত ১৭

নির্মাণপ্রতিষ্ঠানে চাকরির প্রলোভন দেখিয়ে ৩০ বাংলাদেশিকে রাশিয়ায় নিয়ে যাওয়ার পর দেশটির সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে একটি মানব পাচার চক্রের বিরুদ্ধে। সেখানে মাত্র ২১…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au