বাংলাদেশ

ঢাকায় চার এলাকায় যৌথ বাহিনীর ব্লক রেইড, আটক ৩৪৪

  • 11:01 pm - October 14, 2026
  • পঠিত হয়েছে:৬৩ বার
রাজধানীতে মাদক, চাঁদাবাজ, সন্ত্রাসী ও কিশোর গ্যাং দৌরাত্ম্য প্রতিরোধে মোহাম্মদপুর, পল্লবী, আদাবর ও গেণ্ডারিয়ায় একযোগে ব্লক রেইড চালিয়েছে যৌথ বাহিনী। প্রতীকী ছবি

রাজধানীর চারটি এলাকায় মাদক, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য প্রতিরোধে যৌথ বাহিনীর বিশেষ ব্লক রেইডে ৩৪৪ জনকে আটক করা হয়েছে। এ সময় আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৯টা থেকে টানা চার ঘণ্টা মোহাম্মদপুর, পল্লবী, আদাবর ও গেণ্ডারিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি), সোয়াট, এসআরবি, এপিবিএন ও ডগ স্কোয়াডসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক শ সদস্য অংশ নেন।

পুলিশ জানায়, অভিযানে পল্লবী থেকে ২০২ জন, মোহাম্মদপুর থেকে ৫৯ জন, আদাবর থেকে ৪৫ জন এবং গেণ্ডারিয়া থেকে ৩৮ জনকে আটক করা হয়েছে। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি সিঙ্গেল শুটারগান, বেশ কিছু দেশীয় অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, মোহাম্মদপুর ও পল্লবীতে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকতে দেওয়া হবে না। অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিদের বিষয়ে প্রাথমিকভাবে তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। যাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে, তাঁদের আদালতে পাঠানো হবে। অন্যদের ক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এই শাখার আরও খবর

হুতিদের হামলায় কাঁপছে সৌদির নিরাপত্তার ভাবমূর্তি, দেশ ছাড়ার কথা ভাবছেন প্রবাসীরা

মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে নিজেদের তুলনামূলক নিরাপদ ও স্থিতিশীল গন্তব্য হিসেবে তুলে ধরেছে সৌদি আরব। কিন্তু রাজধানী রিয়াদের গুরুত্বপূর্ণ বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের প্রাণঘাতী হামলার পর…

সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতার জন্য অন্তর্বর্তী সরকারকে দায়ী করলেন শেখ হাসিনা

শারদীয় দুর্গোৎসব এমন এক সময়ে এসেছে, যখন বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীসহ ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুরা গভীর নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন বলে মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী…

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পশু জবাইয়ের নিষেধাজ্ঞার পর সাম্প্রদায়িক উত্তেজনার আশঙ্কা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পশু জবাইয়ে প্রশাসনের নিষেধাজ্ঞার পরদিন প্রকাশ্যে গরু জবাই করে ভোজ আয়োজনের ঘোষণাকে কেন্দ্র করে হিন্দু শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। একই…

সুনামগঞ্জে পারিবারিক মন্দির থেকে দেড় শ বছরের পুরনো ৩ প্রতিমা চুরি

সুনামগঞ্জ পৌর শহরের বাধনপাড়ায় একটি পারিবারিক মন্দিরের তালা ভেঙে দেড় শ বছরের বেশি পুরনো তিনটি প্রতিমা চুরির অভিযোগ উঠেছে। এ সময় মন্দির থেকে সোনা, রুপা,…

গরুর মাংসের বিতর্কের পর এবার ক্যাম্পাসে যেকোনো পশু জবাই নিষিদ্ধ করল জবি প্রশাসন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় মন্দিরের সামনে গরুর মাংস রান্না করে পিকনিক আয়োজনের ঘটনাকে কেন্দ্র করে বিতর্কের মধ্যে এবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেকোনো ধরনের পশু জবাই থেকে…

ধর্ম অবমাননার অভিযোগে হাসপাতালে ঢুকে যুবককে পিটিয়ে হত্যা, মানসিক অসুস্থতার কথা বলছে পরিবার

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম (৪০) নামে এক ব্যক্তিকে দুই দফায় গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যার আগে উপজেলার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au