শাহজালাল বিমানবন্দরে আগুন, আতঙ্কে বিদেশগামী যাত্রীরা
ওটিএন বাংলা ডেস্ক : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি স্টোর বিল্ডিংয়ে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। মঙ্গলবার (২০ অক্টোবর)…
সৌদি আরবে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর দেশটির বিমানবন্দর ব্যবহারের ক্ষেত্রে মার্কিন সরকারি কর্মীদের জন্য নতুন বিধিনিষেধ জারি করেছে যুক্তরাষ্ট্রের দূতাবাস। নতুন নির্দেশনা অনুযায়ী, সৌদি আরবের যেকোনো বিমানবন্দর ব্যবহার করতে হলে মার্কিন সরকারি কর্মীদের আগে থেকে বিশেষ অনুমতি নিতে হবে।
বুধবার জারি করা এক নিরাপত্তা সতর্কবার্তায় সৌদি আরবের বিমানবন্দরগুলোতে সম্ভাব্য হামলা, আকাশসীমা বন্ধ হয়ে যাওয়া, ফ্লাইট বাতিল এবং ভ্রমণে অন্যান্য বিঘ্নের আশঙ্কা সম্পর্কে মার্কিন নাগরিকদের সতর্ক করা হয়েছে।
সতর্কবার্তায় বিমানবন্দর ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি যাত্রার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থার কাছ থেকে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নিতে বলা হয়েছে, যাতে আকস্মিক পরিবর্তন বা বাতিলের কারণে ভ্রমণকারীরা সমস্যায় না পড়েন।
এ ছাড়া নিরাপত্তাঝুঁকি বিবেচনায় মার্কিন সরকারি কর্মীদের সৌদি আরব ও ইয়েমেনের সীমান্তের ৩২ কিলোমিটারের মধ্যে যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে।
নতুন নির্দেশনায় সৌদি আরবের জিজান, আসির, নাজরান, কাতিফ, ইয়ানবু ও তাইফ শহরে ভ্রমণের ক্ষেত্রেও বিশেষ অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে।
সাম্প্রতিক হামলার পর এসব বিধিনিষেধ জারির মাধ্যমে সৌদি আরবে অবস্থানরত মার্কিন সরকারি কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করেছে যুক্তরাষ্ট্রের দূতাবাস।
সূত্র: আলজাজিরা
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au