বিশ্ব

যুক্তরাষ্ট্র বিশ্বাসঘাতকতা করেছে: জেলেনস্কির

  • 2:22 am - October 16, 2026
  • পঠিত হয়েছে:৮৫ বার
ট্রাম্প ও জেলেনস্কি মার-এ-লাগোতে বৈঠক শেষে করমর্দন। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপে নিজেকে বিশ্বাসঘাতকতার শিকার বলে মনে করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর অভিযোগ, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের গুরুত্বপূর্ণ সহায়তা সীমিত করার হুমকি দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে গোয়েন্দা তথ্য সরবরাহ বন্ধের আশঙ্কা এবং স্যাটেলাইট ইন্টারনেট সেবা ব্যবহারে বিধিনিষেধ।

বুধবার রাতে সাংবাদিক পিয়ার্স মর্গানকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্রের আচরণে তিনি বিশ্বাসঘাতকতার অনুভূতি পেয়েছেন। এর আগে ওয়াশিংটন ইউক্রেনকে দেওয়া সহায়তার গুরুত্বপূর্ণ কিছু অংশ প্রত্যাহার করতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছিল।

একই দিন লন্ডন সফরে ফিন্যান্সিয়াল টাইমসকে (এফটি) সাক্ষাৎকার দেন জেলেনস্কি। সফরে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের সঙ্গে ডাউনিং স্ট্রিটে বৈঠক করেন। বৈঠকের পর বার্নহাম জানান, ইউক্রেনে হালকা বহুমুখী ক্ষেপণাস্ত্র সরবরাহ ত্বরান্বিত করবে যুক্তরাজ্য। ইউরোপীয় নেতারাও ইউক্রেনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। বৃহস্পতিবার ব্রাসেলসে তাঁদের শীর্ষ সম্মেলনে বিষয়টি গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।

প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চায় কিয়েভ

জেলেনস্কি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র আরও প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহ করলে রাশিয়ার তেল অবকাঠামোয় হামলা বন্ধ করার বিষয়টি বিবেচনা করবেন তিনি। কিয়েভের যুক্তি, রাশিয়ার তেল স্থাপনায় হামলা দেশটির যুদ্ধ পরিচালনার অর্থের উৎস দুর্বল করার জন্য গুরুত্বপূর্ণ।

ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের মজুত কমে যাওয়ার পর ইউক্রেন মার্কিন নির্মিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতিতে পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জেলেনস্কি ফিন্যান্সিয়াল টাইমসকে বলেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ইউক্রেনীয় প্রতিনিধিদের সতর্ক করে জানিয়েছেন, রাশিয়ার ওপর হামলা বন্ধ না করলে ইউক্রেনকে গোয়েন্দা তথ্য সরবরাহ বন্ধ করে দেওয়া হতে পারে।

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে ইউক্রেনের সামরিক বাহিনী মার্কিন গোয়েন্দা তথ্যের ওপর নির্ভর করে। এসব তথ্যের মাধ্যমে সম্ভাব্য হামলার বিষয়ে আগাম সতর্কতা পাওয়া যায়, যা প্রতিরক্ষাব্যবস্থা প্রস্তুত করতে সহায়তা করে।

 স্টারলিংক নিয়ে বিতর্ক

ইউক্রেনের সামরিক অভিযানে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ড্রোন পরিচালনা থেকে শুরু করে সম্মুখসারির সেনাদের সঙ্গে যোগাযোগ রক্ষায় এ সেবা ব্যবহার করা হয়। এর সামরিক সংস্করণ স্টারশিল্ড যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের চুক্তির আওতায় সরবরাহ করা হয়।

সম্প্রতি স্টারলিংক সেবায় গতি কমে যাওয়ার ঘটনা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ইউক্রেনীয় কর্মকর্তাদের দাবি, সংযোগের গতিতে সীমাবদ্ধতা আরোপের আগে তাঁদের সতর্ক করা হয়নি।

জেলেনস্কি বলেন, এটি নিছক কারিগরি সমস্যা ছিল না, বরং ইচ্ছাকৃত সিদ্ধান্ত। তবে স্টারলিংকের মালিক ইলন মাস্ক এ ঘটনায় তাঁর প্রতিষ্ঠানের দায় অস্বীকার করেছেন। বুধবার তিনি দাবি করেন, এসব ব্যবস্থার মালিকানা ও নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র সরকারের হাতে এবং সেবার গতি বা ব্যবহার সীমিত করার সিদ্ধান্ত মার্কিন সামরিক বাহিনী ও শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এখতিয়ারভুক্ত।

বৃহস্পতিবার ভোরে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র বিবিসিকে জানায়, স্টারশিল্ড সেবা পুনরুদ্ধার করা হয়েছে। তবে আগের দিনের বিধিনিষেধের কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখছেন কর্মকর্তারা।

এদিকে, ট্রাম্প গোয়েন্দা তথ্য আদান-প্রদান বন্ধ করার কথা অস্বীকার করেছেন। এ বিষয়ে হোয়াইট হাউস ও মার্কিন প্রতিরক্ষা বিভাগের বক্তব্য জানতে যোগাযোগ করেছে বিবিসি। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ট্রাম্প প্রশাসনের আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়ে ক্ষোভ

সাম্প্রতিক বক্তব্যে জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আরও স্পষ্ট অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁর অভিযোগ, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতো কর্তৃত্ববাদী নেতাদের প্রতি ট্রাম্পের পক্ষপাত রয়েছে।

গত সপ্তাহের ঘটনার পর যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্ক পুনর্গঠনের দায়িত্ব নিজের নয় বলেও মন্তব্য করেন জেলেনস্কি। তাঁর ভাষায়, ‘আমরা কোনো সম্পর্ক ধ্বংস করিনি।’

দুই নেতার সম্পর্কে এর আগেও টানাপোড়েন দেখা গেছে। গত বছর হোয়াইট হাউসের ওভাল অফিসে তাঁদের এক উত্তপ্ত বৈঠক হয়। সে সময় ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, শান্তিচুক্তির পথে প্রধান বাধা জেলেনস্কি।

এরপর ইউক্রেনীয় প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনায় আগ্রহ দেখালেও শান্তিচুক্তির শর্ত ন্যায্য হতে হবে বলে জোর দিয়ে আসছেন।

 রাশিয়ার সঙ্গে জ্বালানি চুক্তির সমালোচনা

সম্প্রতি রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে মার্কিন ও বৈশ্বিক বাজারে তিন লাখ টন ডিজেল ছাড়ার বিষয়ে একটি চুক্তি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জেলেনস্কি এ উদ্যোগের সমালোচনা করে বলেন, এর মাধ্যমে যুক্তরাষ্ট্র কার্যত রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় অর্থ জোগাচ্ছে।

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়। ইরান যুদ্ধের কারণে পেট্রল ও বিশেষ করে ডিজেলের দাম বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও চাপ তৈরি হয়েছে।

জেলেনস্কির আশঙ্কা, রাশিয়ার সঙ্গে জ্বালানি বাণিজ্যে এ ধরনের সমঝোতা ভবিষ্যতেও চলতে পারে। তাঁর মতে, পরবর্তী চুক্তি গ্যাস নিয়েও হতে পারে।

রাশিয়া ইউক্রেনে হামলা অব্যাহত রাখার মধ্যে যুক্তরাষ্ট্রের সহায়তায় বিঘ্ন ঘটাকে নিছক কাকতালীয় হিসেবে দেখছেন না ইউক্রেনের প্রেসিডেন্ট। তাঁর বক্তব্যে স্পষ্ট, সামরিক সহায়তা, গোয়েন্দা তথ্য ও স্যাটেলাইট যোগাযোগের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে মার্কিন সমর্থন নিয়ে কিয়েভের উদ্বেগ আরও বেড়েছে।

 

সূত্র: বিবিসি

এই শাখার আরও খবর

বাংলাদেশ: সব নাগরিকের রাষ্ট্র, নাকি তৌহিদি জনতার শাসনাধীন রাষ্ট্র?

বাংলাদেশে উচ্ছৃঙ্খল জনতার সহিংসতার ভয়াবহ বিপদ সামনে এনেছে সাতক্ষীরায় ওয়াহিদুজ্জামান শামীমের মৃত্যু। পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ১৩ অক্টোবর মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য…

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবস আজ, স্মরণে ছাদধসে নিহত ৪০ জন

পুরোনো ভবনের ছাদ ধসে প্রাণ হারিয়েছিলেন ২৬ শিক্ষার্থীসহ ৪০ জন। চার দশক পেরিয়েও ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে শোক, স্মৃতি ও মানবিক বেদনার দিন। নিহতদের…

সিডনিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত: জগন্নাথ হলের সেই মর্মান্তিক ঘটনার স্মৃতিচারণে আবেগঘন পরিবেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অন্যতম শোকাবহ দিন ১৫ অক্টোবর। ১৯৮৫ সালের এই দিনে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের একটি ভবনের ছাদ ধসে ৩৯ জন শিক্ষার্থী, কর্মচারী ও অতিথি…

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা, শরীরে পাঁচটি গুলির চিহ্ন

নেত্রকোনার দুর্গাপুরে দোকানে বসে থাকা সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে কলমাকান্দা পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের…

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরু, বুথে ২ শতাংশ নাম বাদ দেওয়ার প্রস্তাব এলেই যাচাই

পশ্চিমবঙ্গ-সহ ভারতের ১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ সংশোধন (স্পেশাল সামারি রিভিশন বা এসএসআর) শুরু করতে বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। এই প্রক্রিয়ায়…

সিডনির হাসপাতালে অগ্নিসংযোগের ঘটনা ‘১০০ শতাংশেরও বেশি’ ঠেকানো সম্ভব ছিল: ভুক্তভোগী

অস্ট্রেলিয়ার সিডনির একটি হাসপাতালে জ্বালানি ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় গুরুতর দগ্ধ এক রোগী বলেছেন, ভয়াবহ এ হামলা ‘১০ লাখ শতাংশ’ প্রতিরোধ করা সম্ভব ছিল।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au