বাংলাদেশ

কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে কুপিয়ে হত্যা

  • 12:56 am - October 17, 2026
  • পঠিত হয়েছে:৬৩ বার
যুবদল নেতা আবু কাউসার। ছবি : সংগৃহীত

কুমিল্লার আদর্শ সদর উপজেলার ছত্রখিল এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে মো. কাউছার (৩৫) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত কাউছার কুমিল্লা নগরের ৪ নম্বর ওয়ার্ডের কাপ্তান বাজার এলাকার বাসিন্দা। দলীয় সূত্রের দাবি, তিনি যুবদলের জেলা কমিটির সঙ্গে যুক্ত ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, ছত্রখিল এলাকায় কাউছারের বন্ধু শামীম একটি জমি কেনেন। ওই জমিতে সংস্কারকাজ ও রাস্তা নির্মাণে দীর্ঘদিন ধরে বাধা দিয়ে আসছিলেন স্থানীয় মাঝিগাছা এলাকার খোরশেদ মিয়া ও তাঁর ছেলে তৌহিদ হোসেন।

স্থানীয় সূত্রের ভাষ্য, জমির দখল ও চাঁদা দাবি নিয়ে শামীমের সঙ্গে খোরশেদ মিয়া ও তৌহিদ হোসেনের বিরোধ চলছিল। প্রত্যক্ষদর্শী শামীমের অভিযোগ, জমির দখল নিতে হলে তৌহিদকে চাঁদা দিতে হবে বলে দাবি করা হয়েছিল।

শামীমের অভিযোগ, ওই বিরোধের জেরে শুক্রবার সকালে কাউছারকে সঙ্গে নিয়ে অটোরিকশায় করে জমিটি দেখতে যান তিনি। ছত্রখিল এলাকায় পৌঁছালে সেখানে অবস্থান করা কয়েকজন ব্যক্তি অস্ত্র নিয়ে কাউছারের ওপর হামলা চালান।

হামলাকারীরা কাউছারকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে দুটি মোটরসাইকেলে পালিয়ে যান বলে অভিযোগ। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কুমিল্লা ট্রমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই শাখার আরও খবর

দুই মাসের কম সময়ে ফের ঢাকায় ভুটানের রাজা, যাত্রাবিরতির আড়ালে কি ঘটছে?

দুই মাসেরও কম সময়ের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের রাজধানী ঢাকায় অবতরণ করেছে ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুককে বহনকারী একটি বিমান। শুক্রবার দুপুরে ড্রুক এয়ারের…

‘মব’ তকমায় যেভাবে আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডকে কেন্দ্র করে ধর্ম অবমাননার অভিযোগ। এরপর ফেসবুক লাইভে মানুষকে জড়ো হওয়ার আহ্বান। অভিযোগের সত্যতা যাচাই কিংবা আত্মপক্ষ সমর্থনের…

দুই সাবেক সেনা কর্মকর্তার গ্রেপ্তারের নেপথ্যে তুরস্ক-পাকিস্তানের গোয়েন্দা তৎপরতা?

বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক দুই কর্মকর্তা লেফটেন্যান্ট কাজী গুলশান আরা ও লেফটেন্যান্ট কর্নেল বিজয় দেবাশীষ নারায়ণ পালকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। গত ১২ অক্টোবর তাঁদের…

তারেক রহমানকে সরিয়ে ‘মাইনাস টু’ পরিকল্পনা, সক্রিয় ‘ডিপ স্টেট’?

সেনাবাহিনী ও সরকারের মধ্যে টানাপোড়েন, রাষ্ট্রপতির সঙ্গে সাবেক সামরিক কর্মকর্তাদের বৈঠক এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সম্ভাব্য বিশেষ বৈঠকের খবর ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণের জল্পনা।…

আইএমএফের ঋণের শর্ত বাস্তবায়নে বাড়তি চাপের ঝুঁকিতে বাংলাদেশ

ঋণচুক্তি চূড়ান্ত করতে আগামী সপ্তাহে আলোচনা শুরু করবে বাংলাদেশ ও আইএমএফ। বৈদেশিক মুদ্রার চাপ সামলানো ও উন্নয়ন সহযোগীদের আস্থা ধরে রাখার সুযোগ থাকলেও রাজস্ব সংস্কার,…

নিশ্চিন্তে উৎসব করুন, হিন্দু সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au