বাংলাদেশ

সংখ্যালঘু নির্যাতন চলছেই..

সাতক্ষীরায় মাছ চুরির সন্দেহে পিটিয়ে হত্যা করা হলো ক্ষিতিশ মণ্ডলকে

ক্ষিতীশ মণ্ডলকে গাছে বেঁধে রাতভর নির্যাতনের অভিযোগ স্বজনদের; হাসপাতালে মৃত্যু, আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ

  • 11:17 am - October 17, 2026
  • পঠিত হয়েছে:৫৪ বার
সাতক্ষীরায় ক্ষিতীশ মণ্ডলকে গাছে বেঁধে রাতভর নির্যাতনের অভিযোগ স্বজনদের; হাসপাতালে মৃত্যু, আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

ওটিএন বাংলা ডেস্ক: সাতক্ষীরার তালায় মাছের ঘের থেকে মাছ চুরির সন্দেহে ক্ষিতীশ মণ্ডল (৫২) নামে এক ঘের ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে তালা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত ক্ষিতীশ মণ্ডল তালা সদরের জেয়ালা গ্রামের মৃত মনিন্দ্র নাথ মণ্ডলের ছেলে।

নিহতের চাচাতো ভাই পার্থ মণ্ডল জানান, জেয়ালা উত্তর খোলা বিলে বিশ্বনাথ ঘোষের ঘের থেকে মাছ চুরির সন্দেহে রাত ৩টার দিকে ক্ষিতীশকে আটক করা হয়। তাঁর অভিযোগ, এরপর বিশ্বনাথ ঘোষ, শিমুল ঘোষ, সমর ঘোষ, ইব্রাহিম খাঁ, হাবিবুর শেখ ও গফফার শেখসহ ১০–১৫ জন ক্ষিতীশকে জেয়ালা শ্মশানঘাট এলাকায় নিয়ে গাছের সঙ্গে বেঁধে মারধর করেন।

পার্থ মণ্ডলের অভিযোগ, নির্যাতনে ক্ষিতীশের হাত-পা ভেঙে দেওয়া হয় এবং মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। তাঁর চোখ তুলে নেওয়ারও চেষ্টা করা হয়। রাত ৩টা থেকে ভোর পর্যন্ত তাঁর ওপর নির্যাতন চলে বলে দাবি করেন তিনি।

তিনি জানান, সকাল ৮টার দিকে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ক্ষিতীশকে উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।

পার্থ মণ্ডল বলেন, “আমার চাচাতো ভাই ক্ষিতীশ মণ্ডল মাছের ঘের ব্যবসায়ী। তাঁর নিজের চার বিঘা মাছের ঘের রয়েছে। চুরির সন্দেহে একটা মানুষকে এভাবে পিটিয়ে মেরে ফেলবে?”

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিন আলী জানান, ঘের থেকে মাছ চুরির সন্দেহে ক্ষিতীশ মণ্ডলকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এই শাখার আরও খবর

ইস্তাম্বুলে ৮০ বছরের ভয়াবহ বন্যা, প্রাণ গেল চারজনের

তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলে গত ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। টানা ভারী বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে এখন পর্যন্ত চারজনের মৃত্যু…

খাদ্য সংকটে দেশের দুই কোটি মানুষ, চাপের মুখে সরকার

দেশে চালের পর্যাপ্ত উৎপাদন ও সরকারি মজুদ থাকলেও খাদ্যনিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। মূল্যস্ফীতি, মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়া, গমের আমদানি-নির্ভরতা এবং জ্বালানির মূল্যবৃদ্ধিতে খাদ্যসংকটের ঝুঁকিতে পড়ছেন…

দীপকে-নেহার আটককে ‘স্বৈরাচার’ বললেন কেজরিওয়াল

ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা কি অপরাধ? এই প্রশ্ন তুলে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক এবং অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা…

উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার, যোগ্যতার নিচে কাজ করেন অর্ধেক

বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের প্রায় ২৯ শতাংশ বেকার। অন্যদিকে, উচ্চশিক্ষিত কর্মজীবীদের প্রায় অর্ধেক এমন পেশায় কাজ করছেন, যেখানে তাঁদের শিক্ষাগত যোগ্যতা ও অর্জিত দক্ষতার যথাযথ ব্যবহার…

শারদীয় দুর্গোৎসব: কী চায় দেশের সনাতনী সম্প্রদায়?

শরতের শুভ্র মেঘ, কাশফুলের দোলা আর ঢাকের বাদ্যে ফিরে আসে শারদীয় দুর্গোৎসব। বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসবকে ঘিরে জেগে ওঠে পারিবারিক মিলন, সামাজিক সৌহার্দ্য…

দুই মাসের কম সময়ে ফের ঢাকায় ভুটানের রাজা, যাত্রাবিরতির আড়ালে কি ঘটছে?

দুই মাসেরও কম সময়ের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের রাজধানী ঢাকায় অবতরণ করেছে ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুককে বহনকারী একটি বিমান। শুক্রবার দুপুরে ড্রুক এয়ারের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au