বাংলাদেশ

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, পাঁচজনের মরদেহ উদ্ধার

  • 4:37 pm - October 17, 2026
  • পঠিত হয়েছে:৭৬ বার
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, পাঁচজনের মরদেহ উদ্ধার।ছবিঃ সংগৃহীত

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচজনের মৃত্যু হয়েছে। আগুনে পুড়ে রিসোর্টটি প্রায় সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন হতাহত হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চলছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে কক্সবাজারের মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত টুপটুপ রিসোর্টে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে উখিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুন নেভানোর কাজে মোট তিনটি ইউনিট অংশ নেয়।

ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা দোলন আচার্য ঘটনাস্থল থেকে পাঁচটি মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে নিহত ব্যক্তিরা সবাই পর্যটক বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে তাঁদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু হয়। পরে সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে রিসোর্টটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনায় আরও কেউ হতাহত হয়েছেন কি না, তা নিশ্চিত হতে উদ্ধারকাজ চালানো হচ্ছে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। উদ্ধার অভিযান শেষ হলে এ বিষয়ে আরও তথ্য পাওয়া যেতে পারে।

এই শাখার আরও খবর

অগ্নিকাণ্ডে নারীর আহাজারি, ‘আমার সাইফকে আইন্না দাও’

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। আগুনে পুড়ে যাওয়া রিসোর্টের সামনে এক নারীর আহাজারির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ‘আমার…

কৃত্রিম টাইফুনের অভিজ্ঞতা নিতে চীনে পর্যটকদের ভিড়, বাড়ছে ‘ডার্ক ট্যুরিজম’

চীনে দর্শনীয় স্থান ঘুরে দেখার পাশাপাশি কৃত্রিম টাইফুন, বন্যা, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের অভিজ্ঞতা নিতে আগ্রহী হয়ে উঠছেন পর্যটকেরা। দেশটির তরুণ প্রজন্মের মধ্যে দ্রুত জনপ্রিয় হচ্ছে…

মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে টোকিওতে গোপন বৈঠক যুক্তরাষ্ট্রের

জাপানের রাজধানী টোকিওতে মিয়ানমারের সামরিক বাহিনী-সমর্থিত সরকারের প্রতিনিধিদের সঙ্গে গোপন বৈঠক করেছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে অনুষ্ঠিত এ বৈঠকটি এক মাসের মধ্যে দুই পক্ষের দ্বিতীয় আলোচনা।…

দেশে মবের রাজত্ব, জেএফকে’তে প্রতিবাদেই আপত্তি: বাংলাদেশে নিরীহ মানুষের রক্তপাতের বিরুদ্ধে প্রতিবাদ অপরাধ নয়

ডঃ ইউনুসকে নাকি “হেনস্থা” করা হয়েছে। কারা করেছেন? “ফ‍্যাসিস্টের দোসররা”; কিভাবে করেছেন? তাঁরা জেএফকে বিমানবন্দরে ইউনুসকে “সন্ত্রাসী”, “শিশু হত্যাকারী” “দেশ ধ্বংসকারী”, এসব বলেছেন; জোরে বলেছেন,…

সীতাকুণ্ডে গুলি করে যুবককে হত্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্বৃত্তদের গুলিতে তারেক হোসেন বাপ্পি (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন তাফসির আলম শাওন (২২) নামে আরও এক যুবক।…

নেত্রকোনায় গুলিতে নিহত সাংবাদিক, আগেও হামলার শিকার হয়ে ছিলেন ঝুঁকিতে

নেত্রকোনার দুর্গাপুরে গুলি করে হত্যা করা হয়েছে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে। স্থানীয়ভাবে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও চোরাচালানের অভিযোগ নিয়ে লেখালেখি করতেন তিনি। এর আগেও তাঁর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au