প্রবাস দর্পন

ঢাকের বাদ্য ও সিঁদুর খেলায় মেলবোর্নে বেঙ্গলি সোসাইটির ১৫তম দুর্গোৎসব

  • 9:52 pm - October 18, 2026
  • পঠিত হয়েছে:৭০ বার
ওটিএন বাংলার সঙ্গে পূজার আয়োজন ও উৎসবের অনুভূতি ভাগ করে নেন আয়োজক ও ভক্তরা। ছবি: ওটিএন বাংলা

ওটিএন বাংলা, মেলবোর্ন: পূজা-অর্চনা, প্রসাদ বিতরণ, ঢাকের বাদ্য ও নৃত্যের আনন্দে উদ্‌যাপিত হলো বেঙ্গলি সোসাইটি অব মেলবোর্নের (BSM) দুর্গাপূজা ২০২৬। প্রবাসে বাঙালির ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করে এবার সংগঠনটি উদ্‌যাপন করল তাদের ১৫তম দুর্গোৎসব। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের অংশগ্রহণে এই আয়োজন হয়ে ওঠে সৌহার্দ্য ও মিলনের উৎসব।

শনিবার ও রোববার, ১৭ ও ১৮ অক্টোবর, ওয়্যারিবি রেসিং ক্লাবে দুই দিনব্যাপী এই পূজার আয়োজন করা হয়। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার ষষ্ঠী, সপ্তমী ও অষ্টমীর পূজা অনুষ্ঠিত হয়। রোববার মহানবমী ও মহাদশমীর আনুষ্ঠানিকতা শেষে সিঁদুর খেলার মধ্য দিয়ে এবারের দুর্গোৎসবের সমাপ্তি ঘটে।

রোববার ওটিএন বাংলা পূজামণ্ডপ পরিদর্শন করে আয়োজক, স্বেচ্ছাসেবী ও ভক্তদের সঙ্গে কথা বলে। তাঁদের বক্তব্যে উঠে আসে আয়োজনের বিস্তৃতি, ঐতিহ্য ধরে রাখার অঙ্গীকার এবং প্রবাসে একসঙ্গে উৎসব উদ্‌যাপনের আনন্দ।

আয়োজক কমিটির অন্যতম সদস্য শুভাগত সাহা ওটিএন বাংলাকে জানান, শনিবার প্রায় দেড় হাজার মানুষের মধ্যে পূজার প্রসাদ বিতরণ করা হয়েছে। দিন দিন ভক্ত ও দর্শনার্থীর সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে সংগঠনের কাজের পরিধি ও আয়োজনের দায়িত্বও।

পূজা কমিটির প্রাক্তন সভাপতি তাপস বাড়ৈ বলেন, তাঁরা পূজার ঐতিহ্য ধরে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রবাসে এই ধারাবাহিক আয়োজনের মধ্য দিয়ে বাঙালির ধর্মীয় আচার ও সাংস্কৃতিক উত্তরাধিকারকে এগিয়ে নিতে চান তাঁরা।

এবার প্রথমবারের মতো এই আয়োজনে পুরোহিতের দায়িত্ব পালন করেন রিমন চক্রবর্তী। নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, এবারের পূজা পরিচালনার অভিজ্ঞতা তাঁর কাছে বিশেষ এক অনুভূতি এনে দিয়েছে।

সংগঠনের সভাপতি অনুপ সাহা ১৫তম দুর্গোৎসব উপলক্ষে সবাইকে শারদীয় শুভেচ্ছা জানান। উৎসবে সবার অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি একসঙ্গে পূজার আনন্দ ভাগ করে নেওয়ার ওপর গুরুত্ব দেন।

আয়োজনের অন্যতম স্বেচ্ছাসেবী উর্মিলা চৌধুরী জানান, ধর্ম-বর্ণ নির্বিশেষে বহু মানুষ পূজা দেখতে এসেছেন। সবার উপস্থিতি ও অংশগ্রহণে উৎসবস্থলে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে।

ঢাকের তালে উৎসবের উচ্ছ্বাস আর সিঁদুর খেলার আবেগে শেষ হয় দুই দিনের আয়োজন। বেঙ্গলি সোসাইটি অব মেলবোর্নের এই দুর্গোৎসব প্রবাসে বাঙালির শিকড়ের টান, পারস্পরিক সম্প্রীতি ও একসঙ্গে আনন্দ উদ্‌যাপনের আকাঙ্ক্ষাকেই তুলে ধরেছে।

এই শাখার আরও খবর

ফজলে করিমের জামিনে ঘুষ দাবি, বাংলাদেশের বিচারব্যবস্থা নিয়ে ব্রিটিশ প্রতিবেদনে উদ্বেগ

বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর বিচারব্যবস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা, রাজনৈতিক সহিংসতা এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে একটি অনুসন্ধান প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২০২৬ সালের…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

এটিওতে ক্রেডিট কার্ডে কর পরিশোধ বন্ধের সিদ্ধান্ত স্থগিত, আলবানিজ-চালমার্সের দ্বন্দ্বের খবর নাকচ শ্রমমন্ত্রীর

অস্ট্রেলিয়ার কর দপ্তরে (এটিও) ক্রেডিট কার্ডের মাধ্যমে কর পরিশোধ বন্ধের সিদ্ধান্ত স্থগিত করা নিয়ে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ও অর্থমন্ত্রী জিম চালমার্সের মধ্যে মতবিরোধের গুঞ্জন উঠেছে।…

বিতর্কের মুখে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে অংশগ্রহণ এবং অভিযানের সময় কয়েকজনকে ধরতে যাওয়ার ভিডিও প্রকাশের পর বিতর্কের মুখে পড়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য…

জানুয়ারিতে শুরু ‘একুশের’ বইমেলা, ফেব্রুয়ারির ঐতিহ্য থেকে সরে যাওয়ার প্রশ্ন

অমর একুশে বইমেলা মানেই ফেব্রুয়ারি, ভাষা আন্দোলনের চেতনা এবং বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে গভীর সংযোগ। দীর্ঘদিন ধরে ফেব্রুয়ারি মাসজুড়ে আয়োজিত এই বইমেলা লেখক, পাঠক ও…

বেঁচে থাকলে দেশ ও মানুষের সেবায় শেখ হাসিনার একনিষ্ঠ ছায়াসঙ্গী হতেন শেখ রাসেল

কিছু মৃত্যু কেবল একটি জীবনের অবসান ঘটায় না, থামিয়ে দেয় অসংখ্য সম্ভাবনার অঙ্কুরোদ্গম। কিছু হত্যাকাণ্ড শুধু একটি পরিবারকে নিঃস্ব করে না, একটি জাতির বিবেককে চিরদিনের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au