নির্বাচিত খবর

লাল রঙের দুর্গা বধ করলেন সবুজ রঙের অসুরকে, মণ্ডপে উপচে পড়া ভিড়

  • 3:52 pm - October 19, 2026
  • পঠিত হয়েছে:৮০ বার
পাঁচগাঁওয়ের লাল রঙের দুর্গাপ্রতিমা। ছবি : সংগৃহীত

লাল বর্ণের দুর্গাপ্রতিমা, আর তাঁর হাতে বধ হচ্ছে সবুজ রঙের অসুর। ব্যতিক্রমী এই রূপ দেখতে মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচগাঁও গ্রামে ভিড় করছেন ভক্ত ও দর্শনার্থীরা। প্রায় তিনশ বছরের ঐতিহ্যবাহী এই দুর্গাপূজাকে ঘিরে রোববার (১৮ অক্টোবর) পাঁচগাঁও দুর্গামণ্ডপ পরিণত হয় জনসমুদ্রে।

পাঁচগাঁও গ্রামের এই পূজা স্থানীয়ভাবে লাল দুর্গাপূজা নামে পরিচিত। মণ্ডপ কমিটি ও স্থানীয়দের দাবি, বাংলাদেশে লাল বর্ণের দুর্গাপ্রতিমা আর কোথাও নেই।

মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত পাঁচ দিন ধরে চলে পূজার আনুষ্ঠানিকতা। প্রতিবছর দেশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক ভক্ত ও দর্শনার্থী এই ব্যতিক্রমী প্রতিমা দেখতে আসেন।

প্রায় তিনশ বছরের ঐতিহ্য
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ১৪১৫ বঙ্গাব্দে পাঁচগাঁও গ্রামে নতুন করে মন্দির প্রতিষ্ঠার পর লাল বর্ণের দুর্গাপ্রতিমা তৈরি করে পূজা শুরু হয়। সেই থেকে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে এই ঐতিহ্য।

পাঁচগাঁওয়ের লাল দুর্গাপূজাকে ঘিরে স্থানীয়ভাবে প্রচলিত রয়েছে একটি কাহিনি। কথিত আছে, সর্বানন্দ দাস নামের এক সাধক আসামের শিবসাগরে মুন্সি পদে চাকরি করতেন।

একবার তিনি আসামের কামরূপ-কামাখ্যায় গিয়ে পূজার জন্য পাঁচ বছরের একটি কন্যাশিশু চান। স্থানীয় লোকজন তাঁকে একটি শিশুকন্যা দিলে তিনি তার পূজা শুরু করেন।

পূজার একপর্যায়ে সাধক লক্ষ করেন, শিশুটির গায়ের রং ধীরে ধীরে লাল হয়ে যাচ্ছে। এতে বিস্মিত হয়ে তিনি শিশুটির মধ্যে দেবীর আবির্ভাব ঘটেছে বলে উপলব্ধি করেন।

কথিত আছে, এরপর দেবী তাঁকে বর চাইতে বললে সর্বানন্দ দাস পাঁচগাঁওয়ে দেবীর আবির্ভাব কামনা করেন। দেবী তখন নির্দেশ দেন, পাঁচগাঁওয়ের দুর্গাপ্রতিমার রং হবে লাল। সেই বিশ্বাস থেকেই এই পূজার প্রচলন বলে মনে করেন স্থানীয়রা।

পাঁচগাঁওয়ের লাল রঙের দুর্গাপ্রতিমা। ছবি : সংগৃহীত

বংশপরম্পরায় প্রতিমা নির্মাণ
পাঁচগাঁও দুর্গামন্দিরের প্রতিমা তৈরির কারিগর অশোক আচার্য জানান, তাঁর দাদা ও বাবা দীর্ঘদিন ধরে প্রতিমা তৈরির কাজ করেছেন। তাঁদের ধারাবাহিকতায় তিনিও লাল দুর্গাপ্রতিমা নির্মাণ করছেন।

অশোক আচার্য বলেন, দেশের অন্যান্য দুর্গাপ্রতিমার তুলনায় পাঁচগাঁওয়ের লাল দুর্গা আলাদা। এ প্রতিমা দেখতে প্রতিবছর দেশ-বিদেশ থেকে ভক্তরা আসেন। ভারতের আসাম ও কামাখ্যা অঞ্চলেও বর্তমানে লাল বর্ণের প্রতিমা রয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মৌলভীবাজার জেলা শাখার সহসম্পাদক সুমন কল্যাণ ভট্টাচার্য বলেন, দেশের বিভিন্ন স্থানে নানা রূপ ও রঙের দুর্গাপ্রতিমা দেখা গেলেও পাঁচগাঁওয়ের লাল দুর্গাপ্রতিমার বিশেষ তাৎপর্য রয়েছে। প্রতিবছর এখানে বিপুলসংখ্যক ভক্ত সমবেত হন।

মুক্তিযুদ্ধেও থামেনি পূজার ঐতিহ্য
বর্তমানে পাঁচগাঁও মন্দিরে পূজা পরিচালনার দায়িত্বে রয়েছেন সাধক সর্বানন্দ দাসের ষষ্ঠ বংশধর সঞ্জয় দাস। তিনি জানান, এটি তাঁদের পারিবারিক দুর্গাপূজা। পূর্বপুরুষের সময় থেকে চলে আসা ঐতিহ্য তাঁরা ধরে রেখেছেন।

সঞ্জয় দাস বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় শুধু একবার প্রতিমা নির্মাণ করে পূজার আয়োজন করা সম্ভব হয়নি। সে বছর ঘটপূজার মাধ্যমে ধর্মীয় আচার পালন করা হয়েছিল।

মৌলভীবাজার জেলা পূজা উদ্‌যাপন কমিটি সূত্রে জানা গেছে, এ বছর জেলায় মোট ১ হাজার ২২টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ৮৯৮টি সর্বজনীন ও ১২৪টি ব্যক্তিগত পূজামণ্ডপ। এসব আয়োজনের মধ্যে পাঁচগাঁওয়ের লাল দুর্গাপূজা তার ব্যতিক্রমী প্রতিমা ও দীর্ঘ ঐতিহ্যের কারণে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে।

এই শাখার আরও খবর

বাংলাদেশে আইনশৃঙ্খলার সংকট কেন কাটছে না?

ওটিএন বাংলা ডেস্ক: রাজনৈতিক সহিংসতা, গণপিটুনি, চাঁদাবাজি এবং স্থানীয় আধিপত্যের লড়াই—বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সংকটকে কেবল বিচ্ছিন্ন অপরাধের সমষ্টি হিসেবে দেখলে এর গভীরতা বোঝা কঠিন। দীর্ঘদিনের…

হামলায় এক পা হারালেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস, অবস্থা সংকটাপন্ন

ওটিএন বাংলা ডেস্ক: অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় নিজ নির্বাচনী কার্যালয়ের বাইরে গাড়ি দিয়ে চালানো উদ্দেশ্যমূলক হামলায় এক পা হারিয়েছেন স্বতন্ত্র ফেডারেল সংসদ সদস্য হেলেন হেইনস। অস্ত্রোপচারের পরও…

ভিক্টোরিয়ায় এমপি হেলেন হেইনসকে গাড়িচাপা: আটক চালককে জিজ্ঞাসাবাদ, হামলার উদ্দেশ্য খুঁজছে পুলিশ

ওটিএন বাংলা ডেস্ক: অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে নিজ নির্বাচনী কার্যালয়ের বাইরে গাড়ির আঘাতে গুরুতর আহত হয়েছেন স্বতন্ত্র ফেডারেল সংসদ সদস্য হেলেন হেইনস। এ ঘটনায় আটক ৪৩…

রাষ্ট্রপতির মন্তব্যে হেফাজতের তীব্র প্রতিবাদ, বক্তব্য প্রত্যাহারের আহ্বান

সনাতন ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় অনুষ্ঠানে রাষ্ট্রপতির দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির নেতারা দাবি করেছেন, রাষ্ট্রপতির বক্তব্য ইসলামের মৌলিক তাওহিদি বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক…

পূজায় নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব, অংশ নিলে ঈমান থাকবে না: বায়তুল মোকাররমের খতিব

দেশে বসবাসরত অমুসলিমদের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতী আব্দুল মালেক। তবে উদারতা বা…

ঋণ করে বিদেশে পাঠানো ছেলের মৃত্যুদণ্ড, বিচার ও মরদেহ ফেরত চান বাবা

সৌদি আরবের মক্কায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নাগরিক নজরুল ইসলাম ও সুইটি আক্তারকে স্বামী-স্ত্রী পরিচয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন তথ্য ছড়ানো হচ্ছে। তবে নজরুলের বাবা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au