অস্ট্রেলিয়া

সিডনিতে বিপিএর দুই দিনব্যাপী শারদীয় দুর্গা পূজা সম্পন্ন: উৎসব, সম্মাননা ও সংখ্যালঘুদের অধিকার রক্ষার আহ্বান

  • 5:30 pm - October 19, 2026
  • পঠিত হয়েছে:১৫২ বার
সিডনিতে বিপিএর দুই দিনব্যাপী শারদীয় দুর্গা পূজা সম্পন্ন। ছবিঃ সরবরাহকৃত

অস্ট্রেলিয়ার সিডনিতে আনন্দঘন পরিবেশ, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশন (বিপিএ)-এর দুই দিনব্যাপী শারদীয় দুর্গা পূজা ২০২৬। গত ১৭ ও ১৮ অক্টোবর সিডনির ক্যাম্পসিতে অবস্থিত অভিজাত ওরিয়ন ফাংশন সেন্টারে অনুষ্ঠিত এই উৎসব প্রবাসী বাঙালি হিন্দু সম্প্রদায়ের জন্য হয়ে ওঠে মিলনমেলা, সম্প্রীতি ও ঐতিহ্য উদ্‌যাপনের এক অনন্য উপলক্ষ।

দুই দিনব্যাপী এই আয়োজনে পূজা-অর্চনা, অঞ্জলি, প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, সম্মাননা প্রদান এবং সামাজিক মতবিনিময়ের মধ্য দিয়ে উৎসবস্থল মুখরিত হয়ে ওঠে। শিশু-কিশোর থেকে শুরু করে প্রবীণ—সব বয়সের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

বিপিএ কমিউনিটি অ্যাওয়ার্ড পেলেন বিশিষ্ট লেখক অজয় দাশগুপ্ত

এবারের দুর্গা পূজার অন্যতম আকর্ষণ ছিল প্রথমবারের মতো প্রবর্তিত ‘বিপিএ কমিউনিটি অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান। সমাজে গুরুত্বপূর্ণ অবদান, বাংলা ভাষা ও সাহিত্যচর্চা, বাঙালি ও হিন্দু সংস্কৃতির সংরক্ষণ ও বিকাশ, উদার মানসিকতা, সামাজিক ও রাজনৈতিক সচেতনতা এবং দেশি-বিদেশি পর্যায়ে স্বীকৃতির ভিত্তিতে এই সম্মাননা প্রদানের উদ্যোগ নেয় বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশন (বিপিএ)।

দুই দিনব্যাপী এই আয়োজনে পূজা-অর্চনা, অঞ্জলি, প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, সম্মাননা প্রদান এবং সামাজিক মতবিনিময়ের মধ্য দিয়ে উৎসবস্থল মুখরিত হয়ে ওঠে। ছবিক

এ বছর এই সম্মাননায় ভূষিত হয়েছেন সিডনিপ্রবাসী বিশিষ্ট বাংলাদেশি লেখক, কবি, ছড়াকার ও কলামিস্ট অজয় দাশগুপ্ত। চট্টগ্রামে জন্মগ্রহণকারী অজয় দাশগুপ্ত সত্তরের দশকে ছড়া রচনার মাধ্যমে সাহিত্যজীবন শুরু করেন। প্রায় তিন দশক ধরে সিডনিতে বসবাস করলেও বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও সমকালীন সমাজচিন্তার সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক অটুট রয়েছে।

দীর্ঘ সাহিত্যজীবনে তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১২টি। তিনি প্রায় ২০ বছর দৈনিক জনকণ্ঠে ‘সিডনির মেইল ব্যাগ’ শিরোনামে নিয়মিত কলাম লিখেছেন। কবিতা, ছড়া, প্রবন্ধ ও কলামের মাধ্যমে বাংলা সাহিত্য এবং সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে তাঁর উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিপিএ তাঁকে এই সম্মাননা প্রদান করে।

বিপিএর পক্ষ থেকে অজয় দাশগুপ্তকে আন্তরিক অভিনন্দন জানিয়ে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সাহিত্যজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।

এবারের দুর্গা পূজার অন্যতম আকর্ষণ ছিল প্রথমবারের মতো প্রবর্তিত ‘বিপিএ কমিউনিটি অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান। ছবিঃ সরবরাহকৃত

বিপিএর পূজা সাময়িকী ‘অঞ্জলি’র প্রকাশ: ১৩০ পৃষ্ঠায় ৩৮টি লেখা

এবারের দুর্গা পূজার আরেকটি উল্লেখযোগ্য আয়োজন ছিল বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশনের বার্ষিক পূজা সাময়িকী ‘অঞ্জলি’। ১৩০ পৃষ্ঠার এই সমৃদ্ধ প্রকাশনায় স্থান পেয়েছে মোট ৩৮টি লেখা, যেখানে সাহিত্য, সংস্কৃতি, সমাজ, ঐতিহ্য ও সমকালীন বিভিন্ন বিষয় উঠে এসেছে।

সাময়িকীটির প্রধান সম্পাদক ড. সুবাষ চন্দ্র সাহা এবং সম্পাদক তুষার রায়। এতে লিখেছেন বিশিষ্ট লেখক অজয় দাশগুপ্ত, অধ্যাপক ড. অসীম সরকার, ড. তপন বাগচী, জনপ্রিয় ছড়াকার লুৎফর রহমান রিটনসহ দেশ-বিদেশের বিভিন্ন লেখক ও সাহিত্যিক।

সাময়িকীটির প্রকাশনা প্রসঙ্গে প্রধান সম্পাদক ড. সাহা বলেন, “প্রবাসের ব্যস্ত জীবনে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা আমাদের সবার দায়িত্ব। সেই দায়বদ্ধতা থেকেই ‘অঞ্জলি’ প্রকাশের এই প্রয়াস। এবারের ১৩০ পৃষ্ঠার সাময়িকীতে ৩৮টি লেখা স্থান পেয়েছে। লেখাসংগ্রহ থেকে শুরু করে সম্পাদনা, টাইপসেটিং, প্রুফ সংশোধন, পৃষ্ঠা বিন্যাস এবং মুদ্রণ পর্যন্ত প্রতিটি ধাপে ছিল আন্তরিক শ্রম, ভালোবাসা ও নিষ্ঠা। আমাদের উদ্দেশ্য শুধু একটি পূজা সাময়িকী প্রকাশ করা নয়, বরং প্রবাসে বাংলা সাহিত্যচর্চার একটি স্থায়ী মঞ্চ তৈরি করা এবং নতুন প্রজন্মকে বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত করা।”

তিনি আরও বলেন, “দেশ-বিদেশের বিশিষ্ট লেখকদের অংশগ্রহণ আমাদের এই প্রকাশনাকে বিশেষভাবে সমৃদ্ধ করেছে। সম্পাদক তুষার রায়, সকল লেখক, প্রকাশনা দলের সদস্য ও শুভানুধ্যায়ীদের আন্তরিক ধন্যবাদ জানাই। ‘অঞ্জলি’ পাঠকের হৃদয়ে স্থান পেলেই আমাদের দীর্ঘ পরিশ্রম সার্থক হবে।”

প্রবাসে বাংলা ভাষা ও সাহিত্যচর্চাকে এগিয়ে নেওয়া, নতুন প্রজন্মের কাছে বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা এবং সৃজনশীল লেখকদের জন্য একটি সাহিত্যিক প্ল্যাটফর্ম তৈরি করাই এই প্রকাশনার অন্যতম উদ্দেশ্য। আয়োজকেরা আশা প্রকাশ করেন, ‘অঞ্জলি’ প্রবাসে বাংলা সাহিত্য ও সংস্কৃতির ধারাবাহিকতা রক্ষার পাশাপাশি বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বাঙালি সাহিত্যিকদের মধ্যে একটি সৃজনশীল সেতুবন্ধন হিসেবে কাজ করবে।

স্পন্সরদের হাতে সম্মাননা ক্রেস্ট

দুর্গা পূজার সফল আয়োজনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা স্পন্সরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয় বিপিএ।

আয়োজকেরা জানান, প্রবাসে এত বড় পরিসরে ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য কমিউনিটির সদস্য, শুভানুধ্যায়ী এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্পন্সরদের এই সম্মাননা তাঁদের অবদানের প্রতি বিপিএর আন্তরিক স্বীকৃতির বহিঃপ্রকাশ।

দ্বিতীয় দিনে বিপিএর পূজায় AFERMB-এর অংশগ্রহণ

উৎসবের দ্বিতীয় দিন, ১৮ অক্টোবর, অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিজ ইন বাংলাদেশ (AFERMB)-এর প্রতিনিধিরা বিপিএর দুর্গা পূজায় যোগ দেন।

তাঁদের উপস্থিতিতে উৎসবের পাশাপাশি বাংলাদেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, মানবাধিকার এবং ধর্মীয় স্বাধীনতার বিষয়গুলোও আলোচনায় উঠে আসে।

‘চিন্ময় প্রভুর মুক্তি চাই, বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা চাই’—বিপিএ সভাপতি

অনুষ্ঠানে বিপিএর সভাপতি দিলীপ দত্ত বাংলাদেশে হিন্দুসহ সব ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

তিনি বলেন, “আমরা চিন্ময় প্রভুর মুক্তি চাই। একই সঙ্গে বাংলাদেশের হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের জীবন, সম্পদ, ধর্মীয় স্বাধীনতা ও মৌলিক অধিকার সুরক্ষিত দেখতে চাই। ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের নিরাপদে বসবাস করার অধিকার রয়েছে।”

তিনি আরও বলেন, প্রবাসে বসবাস করলেও বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার ও নিরাপত্তার বিষয়ে সচেতন থাকা এবং শান্তিপূর্ণভাবে তাঁদের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব।

‘চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে’—তুষার রায়

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তুষার রায় চিন্ময় প্রভুর কারাবন্দিত্বের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং তাঁর মুক্তির দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, “চিন্ময় প্রভুকে প্রায় দুই বছর ধরে কোনো যৌক্তিক কারণ ছাড়াই কারাগারে রাখা হয়েছে বলে আমরা মনে করি। এই পরিস্থিতির প্রতিবাদে বিশ্বের সব হিন্দুকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের নীরব থাকলে চলবে না; শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ জানাতে হবে এবং তাঁর মুক্তির দাবিতে সোচ্চার হতে হবে।”

তুষার রায় আরও বলেন, বাংলাদেশের হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন।

১৪ নভেম্বর বিজয়া সম্মিলনীতে যোগ দেওয়ার আহ্বান অমল দত্তের

অনুষ্ঠানে অমল দত্ত আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিতব্য বিজয়া সম্মিলনীতে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান।

তিনি বলেন, “আগামী ১৪ নভেম্বর, শনিবার, বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত ক্যাম্পসির একই ভেন্যু ওরিয়ন ফাংশন সেন্টারে বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হবে। আমি সবাইকে এই আয়োজনে অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি। আসুন, আমরা সবাই মিলে সম্প্রীতি, ঐক্য ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করি।”

এই বিজয়া সম্মিলনী প্রবাসী বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের পারস্পরিক যোগাযোগ, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সামাজিক সংহতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উৎসবের শেষ পর্বে আয়োজকদের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক, স্পন্সর, শিল্পী, শুভানুধ্যায়ী এবং উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। ছবিঃ সরবরাহকৃত

সাংস্কৃতিক আয়োজন ও মিলনমেলায় উৎসবের সমাপ্তি

দুই দিনব্যাপী দুর্গা পূজার অন্যতম আকর্ষণ ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগীত ও বিভিন্ন পরিবেশনায় উৎসবস্থল হয়ে ওঠে প্রাণবন্ত। ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়ে অংশগ্রহণকারীরা আনন্দ প্রকাশ করেন।ও

প্রবাসে এই উৎসব আমাদের ধর্মীয় আচার পালন করেছে। ছবি: ওটিএন বাংলা

উৎসবের শেষ পর্বে আয়োজকদের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক, স্পন্সর, শিল্পী, শুভানুধ্যায়ী এবং উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।

বিপিএর এই দুই দিনব্যাপী শারদীয় দুর্গা পূজা কেবল ধর্মীয় উৎসবেই সীমাবদ্ধ থাকেনি; এটি হয়ে উঠেছে প্রবাসে বাঙালি সংস্কৃতি, সামাজিক সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা এবং মানবাধিকারের পক্ষে ঐক্যবদ্ধ কণ্ঠস্বর তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ আয়োজন।

শারদীয় দুর্গোৎসবের আনন্দ, বিজয়ার শুভেচ্ছা এবং আগামী দিনে আরও বৃহত্তর মিলনমেলার প্রত্যাশা নিয়ে শেষ হলো বিপিএ দুর্গা পূজা ২০২৬।

বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশনের (বিপিএ) সাধারণ সম্পাদক দিবাকর সমাদ্দার দুই দিনব্যাপী দুর্গা পূজার সমাপ্তি উপলক্ষে বলেন, “সবার আন্তরিক সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের দুর্গা পূজা সম্পন্ন করতে পেরে আমরা আনন্দিত ও কৃতজ্ঞ। এই আয়োজনকে সফল করে তুলতে যাঁরা নিরলসভাবে কাজ করেছেন, বিশেষ করে আমাদের স্বেচ্ছাসেবক, পূজারী, শিল্পী, পৃষ্ঠপোষক, শুভানুধ্যায়ী ও গণমাধ্যমের প্রতিনিধিদের জানাই আন্তরিক ধন্যব

প্রবাসে এই উৎসব আমাদের ধর্মীয় আচার পালনের পাশাপাশি বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মের পরিচয় গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। দুই দিনের এই আয়োজনে মানুষের ভালোবাসা ও সহযোগিতা আমাদের আগামী দিনের পথচলায় অনুপ্রেরণা জোগাবে। মা দুর্গার বিদায়বেলায় আমাদের প্রত্যাশা, উৎসবের সম্প্রীতি ও ঐক্য সারা বছর আমাদের মধ্যে অটুট থাকুক। সবাইকে জানাই শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা।”

এই শাখার আরও খবর

ঋণ করে বিদেশে পাঠানো ছেলের মৃত্যুদণ্ড, বিচার ও মরদেহ ফেরত চান বাবা

সৌদি আরবের মক্কায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নাগরিক নজরুল ইসলাম ও সুইটি আক্তারকে স্বামী-স্ত্রী পরিচয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন তথ্য ছড়ানো হচ্ছে। তবে নজরুলের বাবা…

৯ মাসে মব সহিংসতায় নিহত ১৮৭, ধর্ষণের শিকার ৬৫৭ নারী ও শিশু

চলতি বছরের প্রথম নয় মাসে, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত, সারা দেশে মব সহিংসতা ও গণপিটুনির ৩৯৮টি ঘটনায় ১৮৭ জন নিহত হয়েছেন। একই সময়ে ধর্ষণের শিকার…

‘যুদ্ধ বন্ধের ইচ্ছা জেলেনস্কির কখনোই ছিল না’: ট্রাম্প

রাশিয়ার সঙ্গে চার বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আগ্রহ নেই বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর…

২ বিলিয়ন ডলারের টিকিটিং ব্যবস্থা চালুর পরও পুরোনো কার্ডে ফিরতে হচ্ছে যাত্রীদের

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে গণপরিবহনে সপ্তাহে সর্বোচ্চ ৩০ ডলার ভাড়া নির্ধারণের প্রতিশ্রুতি দিয়েছে ক্ষমতাসীন লেবার পার্টি। তবে নতুন এই সুবিধা চালুর পরও যাত্রীদের আপাতত ব্যবহার করতে…

সৌদিতে ছেলের মৃত্যুদণ্ড কার্যকর, মরদেহ একবার দেখতে চান অসহায় বাবা-মা

দীর্ঘ ২৪ বছর সৌদি আরবে থেকেও পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে পারেননি আবদুল বাছির। দেশে ফিরে কৃষিকাজ শুরু করেছিলেন। সংসারের অভাব ঘোচানোর আশায় আত্মীয়স্বজনের কাছ থেকে…

মেলবোর্নে বিজনেস নেটওয়ার্কিং ইভেন্ট: বাংলাদেশী উদ্যোক্তাদের গল্প

ওটিএন বাংলা, মেলবোর্ন: একটি পরিচয় থেকে নতুন ক্রেতা, একটি আলোচনা থেকে ব্যবসায়িক অংশীদারত্ব কিংবা অভিজ্ঞ কারও পরামর্শ থেকে নতুন উদ্যোগের পথ—ব্যবসার অগ্রযাত্রায় পারস্পরিক সম্পর্কের গুরুত্বকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au