অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় ফেডারেল নির্বাচনের জন্য পোস্টাল ভোটের আবেদন শুরু হয়েছে

  • 11:17 pm - April 16, 2025
  • পঠিত হয়েছে:৬৩ বার

মেলবোর্ন, ১৬ এপ্রিল— ফেডারেল নির্বাচনের জন্য ডাকযোগে ভোট দেওয়ার আবেদন প্রক্রিয়া শুরু করেছে অস্ট্রেলিয়ার নির্বাচন কমিশন—এইসি (AEC)। মূলত দেশের বাইরে থাকাসহ নানান অক্ষমতার জন্য সরাসরি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন না অনেক নাগরিক। তাদের ভোটাধিকার প্রয়োগের অধিকার রক্ষার জন্য ডাকযোগে ভোট দেওয়ার এই ব্যবস্থা।

আগামী ৩ মে অস্ট্রেলিয়ায় ফেডারেল নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে দেশটিতে ৪৮তম পার্লামেন্ট গঠিত হবে। হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের ১৫০টি আসন এবং সিনেটের ৭৬টির মধ্যে ৪০টি আসনের জন্য ভোট গ্রহণ করা হবে। ডাকযোগে, কিংবা অস্ট্রেলিয়ান দূতাবাস বা হাইকমিশনের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করা যাবে।
ডাকযোগে ভোট দেওয়ার প্রক্রিয়া ও তথ্য নিজস্ব ওয়েবসাইটে তুলে ধরেছে এইসি।

সংস্থাটি বলছে, ভোটারকে অবশ্যই নির্বাচন চলাকালীন সময়ের মধ্যে মধ্যে ভোট দিতে হবে। আর এই ভোটটি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দিনের ১৩ দিনের মধ্যে ব্যালট পেপার ডাকযোগে কমিশনে পাঠাতে হবে। অন্যথায় ভোট গণনায় অন্তর্ভুক্ত করা হবে না। ডাক ভোটের আবেদনপত্র নির্বাচনের আগের বুধবার অর্থাৎ ২৩শে এপ্রিল স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় বন্ধ হয়ে যাবে।

অস্ট্রেলিয়ার নির্বাচন কমিশন (এইসি) ডাকযোগে ভোট দিতে চাওয়া ইচ্ছুক নাগরিকদের সতর্ক করে বলেছে, কেউ যেন কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর পাঠানো ডাক ভোটের ফর্ম ব্যবহার না করেন।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, অনুরোধ ছাড়াই ইমেল, এসএমএস বা সরাসরি ডাকবাক্সে পাওয়া ডাক ভোটের আবেদনপত্র কমিশনের পক্ষ থেকে পাঠানো হয় না। এসব ফর্ম রাজনৈতিক দল বা প্রার্থীরা পাঠিয়ে থাকেন। তারা সাধারণত ভোটারদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে পরে কমিশনে জমা দেয়। এতে আবেদনকারীর গোপনীয়তা ঝুঁকির পাশাপাশি আবেদন প্রক্রিয়ায় বিলম্ব হতে পারে বলে সতর্ক করেছে এইসি।

অস্ট্রেলিয়ার নির্বাচন কমিশন সরাসরি আবেদনের জন্য ভোটারদের নিজস্ব ওয়েবসাইট (https://www.aec.gov.au/election/pva.htm) ব্যবহার করতে পরামর্শ দিয়েছে। এর মাধ্যমে ভোটারদের তথ্য সুরক্ষিত থাকবে এবং আবেদন সময়মতো পৌঁছানোর নিশ্চয়তা মিলবে। ডাক ভোটের জন্য যোগ্য ভোটারদের যত তাড়াতাড়ি সম্ভব AEC-এর অফিসিয়াল লিংকের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে।

এবারের নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী অ্যান্থোনি অ্যালবানিজি লেবার পার্টির নেতৃত্ব দিচ্ছেন এবং দ্বিতীয় মেয়াদের জন্য পুনর্নির্বাচিত হওয়ার চেষ্টা করছেন।

আর, বিরোধী দলীয় নেতা পিটার ডাটন নেতৃত্ব দিচ্ছেন লিবারাল-ন্যাশনাল কোয়ালিশনের এবং সরকারে ফিরে আসার চেষ্টা করছেন।

এই নির্বাচনে ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার শেষ সুযোগ ছিল ৭ এপ্রিল ২০২৫, সোমবার স্থানীয় সময় রাত ৮টা পর্যন্ত।

এই শাখার আরও খবর

শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমের জামিন মঞ্জুর

মেলবোর্ন, ২২ এপ্রিল-  রাজধানীতে আলোচিত ঘটনার পর দেড় মাসের শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম অবশেষে জামিন পেয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত…

সরকার ৫২ দিনে সাড়ে ৪৪ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে

মেলবোর্ন, ২২ এপ্রিল- নতুন সরকার দায়িত্ব নেওয়ার মাত্র ৫২ দিনের মধ্যেই ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে বলে সংসদে দাবি করেছেন বিরোধী দলীয়…

মার্কিন অবরোধ ভেঙে দক্ষিণের বন্দরে ইরানি জাহাজ, দাবি ইরানি সেনাবাহিনীর

মেলবোর্ন, ২১ এপ্রিল-  ইরানের সামরিক বাহিনী দাবি করেছে, একটি ইরানি তেলবাহী জাহাজ মার্কিন অবরোধ অমান্য করে দেশের দক্ষিণাঞ্চলের একটি বন্দরে সফলভাবে নোঙর করেছে। সেনাবাহিনীর বিবৃতিতে…

চুক্তির দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র-ইরান, যুদ্ধবিরতি বাড়ানো নিয়ে অনিশ্চয়তায় নতুন করে উদ্বেগ

মেলবোর্ন, ২১ এপ্রিল- যুক্তরাষ্ট্র দাবি করছে, ইরানের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে তারা। তবে একই সময়ে শান্তি আলোচনা এবং যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা…

টেকনাফে পাহাড় থেকে তিনজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২১ এপ্রিল- কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উত্তর…

পশ্চিমবঙ্গে ভোটের আগে নজিরবিহীন বিধিনিষেধ, ৯৬ ঘণ্টা মদ বিক্রি বন্ধ

মেলবোর্ন, ২১ এপ্রিল- ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ঘিরে নজিরবিহীন কড়াকড়ি আরোপ করেছে প্রশাসন। মদ বিক্রিতে ৪৮ ঘণ্টার পরিবর্তে ৯৬ ঘণ্টার নিষেধাজ্ঞা, সীমান্তে চলাচল ও বাণিজ্য…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au