বাংলাদেশ

জাপানে শুরু হয়েছে ‘ওয়ার্ল্ড এক্সপো-২০২৫’, বাংলাদেশ প্যাভিলিয়নে দর্শনার্থীদের ভিড়

  • 6:45 am - April 17, 2025
  • পঠিত হয়েছে:১৪৯ বার
গত রবিবার ওসাকা উপসাগরের ইউমেশিমা কৃত্রিম দ্বীপে শুরু হওয়া এই এক্সপো চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। ছবি: সংগৃহীত

জাপানে শুরু হয়েছে ওসাকা এক্সপো নামে পরিচিত ‘ওয়ার্ল্ড এক্সপো-২০২৫’। গত রবিবার ওসাকা উপসাগরের ইউমেশিমা কৃত্রিম দ্বীপে শুরু হওয়া এই এক্সপো চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। ‘আমাদের জীবনের জন্য ভবিষ্যৎ সমাজ গঠন’ থিম নিয়ে বাংলাদেশসহ ১৫৮টি দেশ ও কয়েকটি অঞ্চল এই এক্সপোতে অংশগ্রহণ করছে।

এই এক্সপো শুরুর পর থেকেই বাংলাদেশের প্যাভিলিয়নে প্রতিদিন বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটছে। এ প্রদর্শনী শৈল্পিক সাজসজ্জা, কাঠের কাঠামো এবং সুন্দর পণ্য নিয়ে দর্শনার্থীদের মন জয় করেছে।

বাংলাদেশ প্যাভিলিয়নে দর্শনার্থীদের ভিড়। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্যাভিলিয়নে দর্শনার্থীদের ভিড়। ছবি: সংগৃহীত

১৭টি জোন ও ছয়টি ক্ষুদ্রাকৃতির অংশ দিয়ে তৈরি বাংলাদেশ প্যাভিলিয়নে দেশের ঐতিহ্য এবং বিভিন্ন শিল্প পণ্য প্রদর্শন করা হচ্ছে, যাতে কৃষিনির্ভর অর্থনীতিকে শক্তিশালী রপ্তানিমুখী অর্থনীতিতে রূপান্তরের বিষয়টি তুলে ধরা হয়েছে।

প্রতিটি জোন পণ্য ও প্রতীক প্রদর্শনের জন্য সাজানোর পাশাপাশি সংক্ষিপ্ত বিবরণ, ডিজিটাল ডিসপ্লে স্ক্রিনিং, অডিও ভিজ্যুয়াল ব্যবস্থা রাখা হয়েছে। একটি ট্যাবলেট উন্মুক্ত রাখা হয়েছে যাতে দর্শনার্থীরা নিজেরাই এটি ব্যবহার করে সবকিছু আরও ভালোভাবে বুঝতে পারেন।

এছাড়াও ‘২০২৪ সালের গণঅভ্যুত্থান’-এর উপর একটি জোন স্থাপন করা হয়েছে, যেখানে আন্দোলনের গ্রাফিতি প্রদর্শন করা হচ্ছে।

বাংলাদেশ প্যাভিলিয়নে ১৭টি ডিজিটাল ডিসপ্লে ইউনিটসহ একটি এলসিডি বড় স্ক্রিন রয়েছে। তথ্য প্রদানকারীরা প্রদর্শনীতে বাংলার গৌরবময় অতীত, জনগণের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য, ভূপ্রকৃতির স্বতন্ত্রতা এবং ভবিষ্যতের সমৃদ্ধ ভবিষ্যত সম্পর্কে অবহিত করছেন। এ ছাড়া, ডিজিটাল এবং ভৌত প্রদর্শনীর মাধ্যমে বিনিয়োগের সুযোগ তুলে ধরা হচ্ছে।

ওসাকা ওয়ার্ল্ড এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়ন

প্যাভিলিয়নে দর্শনার্থীদের তাদের বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের সাথে নিয়ে আসতে দেখা গেছে। তাদেরকে প্রদর্শিত পণ্য, গ্রাফিতি ও বর্ণনার ছবি তুলতে, প্যাভিলিয়নের কর্মীদের বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করতে এবং নিজেরাই ট্যাবলেট ব্যবহার করে ডিজিটাল বিষয়বস্তু পড়তে দেখা গেছে।

দর্শনার্থীরা প্যাভিলিয়নের সাজসজ্জা, বিশেষ করে কাঠের কাঠামো, হস্তশিল্প ও পাটজাত পণ্যের নকশা ও রঙের প্রশংসা করে বাংলাদেশ সম্পর্কে তাদের উৎসাহ ও কৌতূহল প্রকাশ করেছেন।

বাংলাদেশ প্যাভিলিয়নে ইলিশের রেসিপি দেখছেন দর্শনার্থীরা। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্যাভিলিয়নের কর্মী মো. শাজেবুর রহমান বলেন, দর্শনার্থীরা বাংলাদেশ সম্পর্কে জানার জন্য ব্যাপক আগ্রহ দেখাচ্ছেন। তারা বাংলাদেশের মানুষ, পর্যটন কেন্দ্র, খাবার, সংস্কৃতি ও ঋতু সম্পর্কে অসংখ্য প্রশ্ন জিজ্ঞাসা করছেন। প্যাভিলিয়নে প্রদর্শিত বিভিন্ন পণ্য এবং সম্ভাব্য বিনিয়োগের সুযোগ সম্পর্কে বিনিয়োগকারীদের মধ্যে যথেষ্ট আগ্রহ লক্ষ্য করা গেছে।

এক্সপোতে বাংলাদেশের প্যাভিলিয়নের উপস্থিতি দেশের গতিশীল রূপান্তরকে বিশ্বদরবারে উপস্থাপনের একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

পরিদর্শনের সময়সূচি

প্যাভিলিয়ন প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকছে। দর্শনার্থীরা প্রবেশের জন্য অনলাইন বুকিং বা সরাসরি টিকিট কাউন্টারে যোগাযোগ করতে পারেন। সূত্র: বাসস।

এই শাখার আরও খবর

কয়েকদিনের মধ্যেই মন্ত্রিসভায় আসতে পারে নতুন মুখ, দু-তিন মন্ত্রণালয়ে রদবদল

মেলবোর্ন, ২০ আগষ্ট: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম ছয় মাস পূর্ণ হওয়ার পর মন্ত্রীদের কাজের অগ্রগতি পর্যালোচনা করেছেন সরকার প্রধান। কার্যক্রম আরও গতিশীল করতে…

অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, চীনা নাগরিকসহ আটক ২

মেলবোর্ন, ২০ আগষ্ট: যশোরে ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক চীনা নাগরিকসহ দুজনকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে…

নিখোঁজের দুই দিন পর বাগানে মিলল নারীর ক্ষতবিক্ষত মরদেহ

মেলবোর্ন, ২০ আগষ্ট: রাজবাড়ীর পাংশায় নিখোঁজের দুই দিন পর রাবেয়া খাতুন (৩৫) নামে এক নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে…

স্ত্রীর আপত্তিতে হলিউডের সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিলেন টোটা রায়চৌধুরী

মেলবোর্ন, ২০ আগষ্ট: হলিউডের একটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েও তা ফিরিয়ে দিয়েছেন কলকাতার অভিনেতা টোটা রায়চৌধুরী। সিনেমাটিতে একটি শয্যাদৃশ্য থাকায় এবং সেটি নিয়ে তাঁর স্ত্রীর…

দুই দশকে কলকাতায় বড় অগ্নিকাণ্ডে প্রাণ গেছে দুই শতাধিক মানুষের

মেলবোর্ন, ২০ আগষ্ট- সরকার বদলেছে একাধিকবার। বামফ্রন্টের পর তৃণমূল কংগ্রেস, এরপর বিজেপির শাসন। কিন্তু কলকাতায় বড় অগ্নিকাণ্ডের চিত্র খুব একটা বদলায়নি। গত দুই দশকে শহরটিতে…

ফোন নম্বর ছাড়াই WhatsApp-এ যোগাযোগ, নতুন ইউজারনেম ফিচারে কেন্দ্রের নোটিস

মেলবোর্ন, ২০ আগষ্ট: ফোন নম্বর শেয়ার না করেই ইউজার নেমের মাধ্যমে যোগাযোগের সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে WhatsApp। তবে ভারতে ফিচারটি চালুর আগে Meta-কে বিস্তারিত ব্যাখ্যা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au