4. Top Head

দ্রুতই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেব: কেন উইলিয়ামসন

  • 5:34 am - April 19, 2025
  • পঠিত হয়েছে:২৫০ বার

চ্যাম্পিয়নস ট্রফির পর আর কোন আইসিসি ইভেন্টে অংশ নেবেন না কেন উইলিয়ামসন। ওটিএন বাংলাকে এই তথ্যই জানান তিনি।

ওয়ানডে থেকে মুশফিক ও মাহমুদউল্লাহ অবসরের খবরও তিনি শুনেছেন। ভারতে আইপিএলের ধারাভাষ্যকার হিসাবে কর্মরত থাকা অবস্থায় এসব কথা বলেন তিনি৷

নিউজিল্যান্ড দলের বর্তমান সময়ে সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার কেন উইলিয়ামসন। এই দলটিকে বদলে দেয়ার অন্যতম কারিগরও তিনিই। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে দলকে ফাইনালে তোলেন। কিন্তু ভারতের কাছে হারের ক্ষত তাকে এখনো তাড়িয়ে বেড়ায়।

সাক্ষাৎকালে তিনি বলেন, বাংলাদেশেও রয়েছে তার পছন্দের তালিকায়। মিরপুরকে নিয়েও রয়েছে তার সুখস্মৃতি। ওয়ানডে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরিও তার মিরপুরে। সে কারণে মিরপুর স্টেডিয়াম তার পছন্দের শীর্ষে রয়েছে।

খাবারের বিষয়ে উইলিয়ামসন বলেন, বাংলাদেশে তার পছন্দের খাবার বিরিয়ানি। সবচেয়ে ঘুরতে ভালোবাসেন অস্ট্রেলিয়া আর মালদ্বীপ। সুযোগ পেলে এই দুই দেশে যান।

আন্তর্জাতিক ক্রিকেটে নিউজিল্যান্ডকে প্রতিনিধিত্ব করেছেন এক যুগের বেশি। জুনিয়রদের সুযোগ দিতেই খেলছেন বেছে বেছে৷ দ্রুতই অবসর নিতে চান জাতীয় দল থেকেও

উল্লেখ্য, কিউইদের হয়ে তিন ফরম্যাট মিলে উইলিয়ামসন খেলেছেন ৩৭০ ম্যাচ। সেখানে তার মোট রান ১৯ হাজার ৭৫ রান।

এই শাখার আরও খবর

ইতিহাসের মহানায়ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

কেউ কেউ ইতিহাসে স্থান করে নেন; আবার কেউ এমনভাবে একটি জাতির জীবনে আবির্ভূত হন, যাঁকে বাদ দিয়ে সেই জাতির ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টিই লেখা যায়…

সিডনিতে বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশনের দশম মহালয়া উদ্‌যাপন

OTN বাংলা, সিডনি: অস্ট্রেলিয়ার সিডনিতে উৎসবমুখর, ভক্তিময় ও আবেগঘন পরিবেশে দশমবারের মতো মহালয়া উদ্‌যাপন করেছে বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশন (বিপিএ)। ৪ অক্টোবর ২০২৬, রবিবার সিডনির রোজলিয়া…

মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িকতার আজীবন যোদ্ধা: অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক

বাংলাদেশের মুক্তিযুদ্ধ, শিক্ষা, বিজ্ঞানচর্চা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণের ইতিহাসে অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক ছিলেন এক উজ্জ্বল ও অনন্য ব্যক্তিত্ব। জ্ঞান, দেশপ্রেম, মানবিকতা…

আজ রাতে শারজাহতে ইংল্যান্ড চ্যাম্পিয়নসের মুখোমুখি বাংলাদেশ চ্যাম্পিয়নস

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (WCL) ম্যাচে আজ সোমবার (৫ অক্টোবর) ইংল্যান্ড চ্যাম্পিয়নসের মুখোমুখি হবে বাংলাদেশ চ্যাম্পিয়নস। ম্যাচটি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে।…

আজ বিশ্ব শিক্ষক দিবস

শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেন না, একজন শিক্ষার্থীর ভেতরের সম্ভাবনা, আত্মবিশ্বাস ও মানবিক মূল্যবোধকে জাগিয়ে তোলেন। একটি শিশুর জীবনের পথচলায় মা-বাবার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা…

৯২ রানে থামা রোহিতকে নিয়ে হতাশ গাভাস্কার, জানালেন বিশেষ প্রত্যাশা

সেঞ্চুরির খুব কাছে গিয়েও ৯২ রানে থেমে যেতে হয়েছে রোহিত শর্মাকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে তার এমন আউটে হতাশ হয়েছেন ভারতের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au