শিক্ষা

রামগঞ্জ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের “আবু ছাইদার রহমান স্মারক বৃত্তি” প্রদান

  • 4:56 pm - April 20, 2025
  • পঠিত হয়েছে:৩০১ বার

মেলবোর্ন, ২০ এপ্রিল- নীলফামারী সদরের রামগঞ্জ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের জন্য ছাইদার-আনোয়ারা ফাউন্ডেশনের অর্থায়নে একটি নতুন বৃত্তি চালু করা হয়েছে। বিদ্যালয়ের প্রয়াত প্রধান শিক্ষক আবু ছাইদার রহমানের নামে প্রবর্তিত “আবু ছাইদার রহমান স্মারক বৃত্তি” প্রতি বছর দেওয়া হবে।

শনিবার (১৯ এপ্রিল) এক অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয়ের ১২ জন মেধাবী শিক্ষার্থীকে ৪০,০০০ টাকা বৃত্তি দিয়ে এর কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রায়হান আখতার, বাণিজ্যিক অডিট অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ খাদেমুল বাশার, প্রয়াত প্রধান শিক্ষক আবু ছাইদার রহমানের ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো.আনোয়ারুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক বৃন্দ।

মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তি তুলে দিচ্ছেন অধ্যাপক আনোয়ারুল ইসলামসহ অতিথিরা।

এসময় অধ্যাপক আনোয়ারুল ইসলাম তার প্রয়াত পিতার স্মরণে এই মহৎ উদ্যোগের নেতৃত্ব দেন।

তিনি জানান, প্রতি বছর সপ্তম থেকে দশম শ্রেণির চারটি স্তরে সেরা তিনজন করে মোট ১২ জন শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হবে। বক্তারা এই উদ্যোগকে শিক্ষার অগ্রযাত্রায় একটি প্রেরণাদায়ী দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।

উল্লেখ্য যে, আবু ছাইদার রহমান ১৯৭৪ সালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করে ১৯৯১ সালে কর্মরত অবস্থায় ইহলোক ত্যাগ করেন। তাঁর শিক্ষাদর্শ ও মূল্যবোধ আজো অনুপ্রেরণা জোগায় বর্তমান প্রজন্মকে।

অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম অনুষ্ঠানে বলেন, “শিক্ষকতা ছিল বাবার জীবনের সাধনা। আজ তাঁর স্মৃতিকে বুকে নিয়ে এই বৃত্তির মাধ্যমে আমরা শিক্ষার্থীদের মাঝে সেই সাধনার আলো ছড়িয়ে দিতে চাই।”

এই শাখার আরও খবর

সিঁদুর খেলা ও বিদায়ের আবেগে শেষ হলো বিপিসিএসভি ও বিএসিভির যৌথ আয়োজনে তিন দিনের দুর্গাপূজা

ওটিএন বাংলা, মেলবোর্ন: মণ্ডপে পূজার আনুষ্ঠানিকতা, মঞ্চে বাংলা গানের সুর আর শিশুদের রংতুলিতে উৎসবের আনন্দ—এভাবেই মেলবোর্নে উদ্‌যাপিত হলো তিন দিনের শারদীয় দুর্গোৎসব। বেঙ্গলি পূজা অ্যান্ড…

গেজেটে নাম না থাকার কষ্ট নিয়ে ফেসবুকে চিকিৎসক কুশল দাসের আবেগঘন স্ট্যাটাস

ওটিএন বাংলা ডেস্ক: বিসিএসে সুপারিশ পাওয়ার খবর নিয়ে এসেছিল বাবা-মায়ের মুখে হাসি ফোটানোর আশা। মনে হয়েছিল, দীর্ঘ পরিশ্রম ও অপেক্ষার পর এবার পরিবারকে কিছুটা নিশ্চিন্ত…

ওষুধ কিনতে বেরিয়ে নিখোঁজ ঢাবির সাবেক অধ্যাপক দুলাল কান্তি

রাজধানীর মোহাম্মদপুরে ওষুধ কেনার কথা বলে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সাবেক অধ্যাপক দুলাল কান্তি ভৌমিক। তাঁর সন্ধান চেয়ে…

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জমিদাতা কে এই কিশোরীলাল রায় চৌধুরী?

নিজের পিতা জগন্নাথ রায় চৌধুরীর নামে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ থেকে পুরান ঢাকার ঐতিহ্যবাহী উচ্চশিক্ষাকেন্দ্রের বিকাশ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে জড়িয়ে আছে বালিয়াটির জমিদার কিশোরীলাল রায়…

৩০ ঘণ্টা পর অবরুদ্ধ চুয়েট উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাস ছাড়ার শর্ত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নিজ কার্যালয়ে ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা…

চুয়েটে ২১ ঘণ্টায়ও বের হতে পারেননি অবরুদ্ধ উপাচার্য

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম প্রায় ২১ ঘণ্টা ধরে নিজ কার্যালয়ে অবরুদ্ধ রয়েছেন। সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au