খেলা

হৃদয় ইস্যুতে উত্তাল বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট

  • 4:55 pm - April 23, 2025
  • পঠিত হয়েছে:১২৫ বার

বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে বর্তমানে আলোচনার কেন্দ্রে রয়েছেন মোহামেডান ক্রিকেটার তাওহীদ হৃদয় ও আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত,যিনি দেশের একমাত্র আইসিসি এলিট প্যানেলভুক্ত আম্পায়ার। সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় এক গণমাধ্যমে সৈকত বিসিবির চাকরি ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছেন, সেই সঙ্গে ঘরোয়া ক্রিকেটে আর আম্পায়ারিং না করার সিদ্ধান্তও নিয়েছেন। এমন সিদ্ধান্তের পেছনে রয়েছে ঢাকা প্রিমিয়ার লিগে ঘটে যাওয়া বিতর্কিত
এক ঘটনা,যেখানে তাওহীদ হৃদয় ও মোহামেডান ক্রিকেটাররা মাঠেই আম্পায়ারদের সাথে খারাপ আচরণ করে। পরবর্তীতে হৃদয়কে শাস্তির আওতায় আনা হলেও,এক ম্যাচ বাদেই তা শিথিল করে ফেলে হয়। আর এতেই ক্ষুব্ধ সৈকত।

সুপারলিগের আগে মোহামেডান ও আবাহনীর মধ্যকার এক ম্যাচে আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মোহামেডানের ক্রিকেটার তাওহীদ হৃদয়। ওই ম্যাচে এলবিডব্লু না দেওয়ায় মাঠেই আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়ান হৃদয়, পরে সংবাদমাধ্যমে
করেন বসেন আক্রমণাত্মক মন্তব্য। এর জেরে এক ম্যাচ নিষেধাজ্ঞা ও চারটি ডিমেরিট পয়েন্ট পান তিনি। নিয়ম অনুযায়ী, হৃদয়ের দুই ম্যাচের জন্য নিষিদ্ধ থাকার কথা ছিল। কিন্তু বাস্তবে এক ম্যাচ পরই তিনি সুপার লিগে অগ্রণী ব্যাংকের বিপক্ষে মাঠে নামেন। বিসিবির আম্পায়ারস বিভাগ নিজ উদ্যোগে হৃদয়ের শাস্তি কমিয়ে আনেন, যা নিয়ম বহির্ভূত।

আম্পায়ারস বিভাগের সিদ্ধান্তে সৈকত অপমানিত বোধ করেন। কারণ, শাস্তি কমানোর এখতিয়ার ছিল টেকনিক্যাল কমিটি বা সিসিডিএমের, যাদের কাছ থেকে কোনো অনুমোদন ছাড়াই এমন সিদ্ধান্ত নেওয়া হয়। এ ঘটনাকে পেশাদারিত্বের চরম ব্যত্যয় হিসেবে দেখছেন অনেকেই। আম্পায়ার হিসেবে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন সৈকত এ অবস্থাকে আর মেনে নিতে পারছেন না বলেই ঘরোয়া লীগের আম্পায়ারিং থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছেন।

এর আগেই টেকনিক্যাল কমিটির দায়িত্ব থেকে সরে দাঁড়ান এনামুল হক। সব মিলিয়ে ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারদের মর্যাদা এবং নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এই ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে দক্ষ আম্পায়ারদের টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে বলেই আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

তবে মোহামেডানের পক্ষ থেকে বলা হচ্ছে ভিন্ন কথা।
মোহামেডানের কর্মকর্তা তরিকুল ইসলাম টিটু এই বিষয়ে আরও জানান ,নিষেধাজ্ঞা থাকলেও সুপার লিগে এবার খেলতে বাধা নেই হৃদয়ের। তার ওপর আনা নিষেধাজ্ঞা আপাতত স্থগিত রাখা হয়েছে। চলতি মৌসুম কিংবা পরের মৌসুমে যে কোনো একটি ম্যাচে সেটা কার্যকর হতে পারে বলে নিশ্চিত করেছেন মোহামেডানের এই কর্মকর্তা ।

এই শাখার আরও খবর

পারিবারিক সহিংসতা নিয়ে পলিন হ্যানসনের মন্তব্যে তীব্র সমালোচনা, সরব ব্রিটানি হিগিন্স

মেলবোর্ন, ২২ জুলাই-  অস্ট্রেলিয়ায় পারিবারিক সহিংসতা নিয়ে বিতর্কের মধ্যে ওয়ান নেশন দলের নেতা পলিন হ্যানসন-এর মন্তব্যের কড়া সমালোচনা করেছেন নারী অধিকারকর্মী ব্রিটানি হিগিন্স। হ্যানসন দাবি…

বার্ষিক সাধারণ সভা শেষে বিএসপিসির নতুন নির্বাহী কমিটি গঠন

মেলবোর্ন, ২২ জুলাই: অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটির অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ সোসাইটি ফর পূজা অ্যান্ড কালচার ইনকরপোরেটেড (BSPC)-এর বার্ষিক সাধারণ সভা (AGM) ২০২৬ অনুষ্ঠিত…

অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে ভারতের পার্লামেন্ট উত্তাল

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে শিক্ষার্থী আন্দোলনকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা আরও তীব্র আকার ধারণ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভের…

জর্দানে নিখোঁজ মার্কিন সেনাকে মৃত ঘোষণা, নিহত বেড়ে ১৮

মেলবোর্ন, ২২ জুলাই- ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর জর্দানে নিখোঁজ থাকা আরও এক মার্কিন সেনাসদস্যকে মৃত বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)। এর…

গ্যাস সংকটের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যানজটে দুর্ভোগ

মেলবোর্ন, ২২ জুলাই- ময়মনসিংহের বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ সংকটের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। প্রায় আধাঘণ্টার এ কর্মসূচিতে…

শিশুকে বলাৎকারের পর হুজুর মাথায় হাত দিয়ে বলেন ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’

মেলবোর্ন, ২২ জুলাই- কুষ্টিয়ার কুমারখালীতে ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে একই মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au