কুঠার দিয়ে হামলার অভিযোগ, গুরুতর আহত তিনজনকে হাসপাতালে
অস্ট্রেলিয়ার গিপসল্যান্ডের টাইয়ার্স শহরে একটি বাড়িতে কুঠার দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে এক বৃদ্ধসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন পুরুষকে জীবন সংকটাপন্ন অবস্থায়…
মেলবোর্ন, ২৪ এপ্রিল- অস্ট্রেলিয়ার ডারউইনের উত্তরাঞ্চলে নাইটক্লিফে একটি সুপারমার্কেটের ভেতরে ছুরিকাঘাতে ওই মার্কেটের মালিককে হত্যা করা হয়েছে। ৭১ বছর বয়সী নিহত এই ব্যক্তির নাম লিনফোর্ড ফেইক। ওই বৃদ্ধ পণ্য চুরি করতে বাধা দেওয়ায় হত্যার শিকার হন বলে জানিয়েছে নর্দান টেরিটোরি পুলিশ।
বুধবার বিকালের দিকে এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কোরপোরেশন- এবিসি নিউজ।
এ ঘটনায় ১৮ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।
পুলিশ জানায়, ৭১ বছর বয়সী দোকানের মালিক ওই যুবককে বাধা দেন এবং তাকে পণ্য ফেরত দেওয়ার অনুরোধ করেন। কিন্তু ওই যুবক তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন এবং সাইকেল চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
প্রতিবেদনে বলা হয়, ছুরিকাঘাতের পর দোকানে থাকা গ্রাহকরা লিনফোর্ডকে প্রথমিক চিকিৎসা দেন এবং জরুরি সেবা ডাকেন। কিন্তু তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au