বিনোদন

বাবা বলেছিলেন একা কাশ্মীর যেও না: শাহরুখ খান

  • 9:31 pm - April 24, 2025
  • পঠিত হয়েছে:১১৯ বার

বলিউড বাদশাহ শাহরুখ খানকে তার বাবা তিনটি জায়গা ঘুরে দেখতে বলেছিলেন—তুরস্কের ইস্তানবুল, ফ্রান্সের প্যারিস আর কাশ্মীর। সেই সঙ্গে অনুরোধ— প্রথম দুটো জায়গা তার ছেলে নিজের মতো করে ঘুরে দেখতেই পারে, কিন্তু কাশ্মীর নয়।

‘আমি তোমায় কাশ্মীর ঘুরিয়ে দেখাব। তুমি আমার সঙ্গে যেও’— আর্জি শাহরুখের বাবার। কারণ অভিনেতার দাদি জন্মসূত্রে কাশ্মীরি। তার বাবা তাই ভূস্বর্গকে হাতের তালুর মতো চিনতেন।

পুরোনো কথা মনে পড়ে যাচ্ছে বাদশাহর, যখন মঙ্গলবার সেই কাশ্মীর রক্তাক্ত। গতকাল বুধবার শোকবার্তায় তাদের আত্মার শান্তি কামনা করলেন শাহরুখ খান। স্মরণ করলেন মনে করলেন বাবাকে।

মাত্র ১৫ বছর বয়সে বাবাকে হারিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। বাবার ইচ্ছা পূরণ করতে পারেননি তাই। আর তাই ২০১২ সাল পর্যন্ত কাশ্মীরে পা রাখেননি। তিনি বলেন, কত বার বন্ধুরা ডেকেছে। আমার পরিবার ছুটিতে কাশ্মীর বেড়াতে গেছে। অনেক সময় শুটিংয়ের সুযোগও এসেছে। আমি বাকি দুটো জায়গা ঘুরেছি। কেবল কাশ্মীর ছাড়া। বাবা নেই যে আর, কার সঙ্গে কাশ্মীর যাব? ওখানে গেলে বাবাকে মিস করব। বাবার জীবনের অনেকটা উপত্যকায় কেটেছে।

২০১২ সালে যশ চোপড়া বানান ‘যব তক হ্যায় জান’। প্রযোজককে তিনি বাবার মতোই সম্মান করতেন, ভালোবাসতেন। তাই যশ যখন তাকে বলেছিলেন— আমার সঙ্গে চলো। আমি তোমায় কাশ্মীর দেখাব, না করতে পারেননি তিনি।

শাহরুখ বলেন, সেই প্রথম আমার কাশ্মীর যাওয়া। সেই প্রথম ভূস্বর্গের সৌন্দর্যের সঙ্গে পরিচয়। ওখানে পা দিয়েই মনে হচ্ছিল, যেন বাবার কাছে এলাম। বাবাও তো ছেলেবেলায় এখানে ঘুরে বে়ড়াতেন।

একাধিক সাক্ষাৎকারে তিনি বলেন, যশ চোপড়ার সঙ্গে উপত্যকা ঘুরে দেখতে দেখতে তার মনে হয়েছিল, বাবা প্রযোজকের রূপ ধরে তাকে কাশ্মীর চেনাচ্ছেন।

যে জায়গার সঙ্গে অভিনেতার পারিবারিক সম্পর্ক, আত্মিক টান, সেই জায়গায় এত নৃশংসতা তাকে ক্ষুব্ধ করেছে। একই সঙ্গে যন্ত্রণাও পাচ্ছেন অভিনেতা। সেই দুঃখ, সেই হতাশা প্রকাশ করার ভাষা নেই তার। তিনি তাই ঈশ্বরকে স্মরণ করেছেন। আগামী দিনে যেন এ ঘটনার পুনরাবৃত্তি না হয়, প্রার্থনা তার। যারা অসময়ে চলে গেলেন, তাদের পরিবারকেও সান্ত্বনা জানিয়েছেন বলিউড বাদশাহ।

এই শাখার আরও খবর

তীব্র বিক্ষোভের মুখে বলিভিয়ায় জরুরি অবস্থা ঘোষণা

মেলবোর্ন, ২১ জুন- টানা ছয় সপ্তাহেরও বেশি সময় ধরে চলা বিক্ষোভ, সড়ক অবরোধ এবং রাজনৈতিক অস্থিরতার মুখে লাতিন আমেরিকার দেশ বলিভিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন…

ত্রিশালে সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম আটক

মেলবোর্ন, ২১ জুন- ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সাড়ে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে স্থানীয় একটি মসজিদের ইমাম ও খতিবকে আটক করেছে পুলিশ। ঘটনাটি প্রকাশ্যে…

স্বাস্থ্য ও শিশুযত্ন নিয়ে হ্যানসনের মন্তব্যে চাপে ওয়ান নেশন

মেলবোর্ন, ২১ জুন- অস্ট্রেলিয়ার রাজনীতিতে নতুন এক প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হয়ে পুরোনো পরীক্ষিত কৌশলেই এগোতে চাইছে ক্ষমতাসীন লেবার পার্টি। দেশটির ডানপন্থী দল ওয়ান নেশনের নেত্রী পলিন…

হরমুজ প্রণালি বন্ধের দাবি ইরানের, তবে চলাচল স্বাভাবিক বলছে যুক্তরাষ্ট্র

মেলবোর্ন, ২১ জুন- বিশ্ব জ্বালানি বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী হরমুজ…

সাড়ে ৩ হাজার পাকিস্তানিকে বহিষ্কার করল আরব আমিরাত

মেলবোর্ন, ২১ জুন- সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে সংযুক্ত আরব আমিরাত থেকে ৩ হাজার ৫০০ পাকিস্তানি নাগরিককে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সরকার। দেশটির জাতীয়…

রংপুরে পাটক্ষেতে মিলল নিখোঁজ শিশুর মরদেহ

মেলবোর্ন, ২০ জুন- রংপুরের তারাগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর সানজিদা নামের নয় বছর বয়সী এক মাদরাসাছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার আলমপুর ইউনিয়নের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au