বিজ্ঞান ও প্রযুক্তি

পৃথিবীতে লুকানো প্লাজমা কাঠামোর খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা

  • 8:15 pm - April 26, 2025
  • পঠিত হয়েছে:২০৭ বার

প্লাজমা শব্দের সঙ্গে আমরা অনেকেই পরিচিত। প্লাজমা পদার্থের এমন এক অবস্থা যেখানে পরমাণুর ইলেকট্রন বিচ্ছিন্ন হয়ে আয়নিত গ্যাস তৈরি করে। এটি অত্যন্ত উত্তপ্ত ও বিদ্যুৎ পরিবাহী। মহাবিশ্বের তারকাপুঞ্জ ও নীহারিকায় প্লাজমার প্রাচুর্য দেখা যায়। আমরা যে প্লাজমা কাঠামোর কথা জানি তার ঘনত্ব গ্যালাক্সির শক্তিশালী ঘটনার মাধ্যমে তৈরি হয়। বিজ্ঞানীরা এবার শক্তিশালী রেডিও টেলিস্কোপের মাধ্যমে রহস্যময় এক প্লাজমা কাঠামোর খোঁজ পেয়েছেন। নেচার অ্যাস্ট্রোনমি সাময়িকীতে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে পৃথিবীর কাছে লুকানো এই প্লাজমা কাঠামোর তথ্য জানা গেছে।

বিজ্ঞানীদের তথ্য মতে, দ্রুতগতিতে ঘূর্ণায়মান একটি পালসারকে ঘিরে থাকা আন্তনাক্ষত্রিক শক ওয়েভের মধ্যে নতুন প্লাজমা স্তরের তথ্য সংগ্রহ করা হয়েছে। জে০৪৩৭-৪৭১৫ নামের পালসারটি পৃথিবী থেকে ৫১২ আলোকবর্ষ দূরে অবস্থিত। সাধারণভাবে বলা যায় পালসার বিশেষ ধরনের নিউট্রন তারা। অতি-ঘন নাক্ষত্রিক অবশিষ্টাংশ পালসার রেডিও তরঙ্গ রশ্মি ও কণার একটি শক্তিশালী প্রবাহ তৈরি করে। পালসার ও তার কণা প্রবাহ দ্রুত গতিতে আন্তনাক্ষত্রিক মাধ্যমের মধ্য দিয়ে চলে যায়। যার কারণে উত্তপ্ত গ্যাসের একটি শক তরঙ্গ তৈরি হয়। আন্তনাক্ষত্রিক প্লাজমা অশান্ত ধরনের। সেখান থেকে বিক্ষিপ্ত তরঙ্গ বিশেষ নকশা তৈরি করে মহাকাশে। এর ফলে পালসারকে দূর থেকে মিটমিটে তারার মতো মনে হয়।

বিজ্ঞানীরা বর্তমানে সিন্টিলেশন আর্ক নামের ইন্টারফেরেন্স প্যাটার্ন থেকে পালসার তরঙ্গের সুবিন্যস্ত আকার উন্মোচন করতে কাজ করছেন। সিন্টিলেশন আর্ক গবেষণা অনেকটা আন্তনাক্ষত্রিক বস্তুকে সিটি স্ক্যান করার মতো।

সূত্র: এনডিটিভি

এই শাখার আরও খবর

১৪ মিনিটে ৪ গোল করে জিদানের ফ্রান্সের চমক

উয়েফা নেশনস লিগে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে বেলজিয়ামকে ৪-১ গোলে হারিয়েছে জিনেদিন জিদানের ফ্রান্স। ম্যাচের ৭৬ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকা ফ্রান্স শেষ ১৪ মিনিটে চার গোল…

ইতিহাসের মহানায়ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

কেউ কেউ ইতিহাসে স্থান করে নেন; আবার কেউ এমনভাবে একটি জাতির জীবনে আবির্ভূত হন, যাঁকে বাদ দিয়ে সেই জাতির ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টিই লেখা যায়…

সিডনিতে বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশনের দশম মহালয়া উদ্‌যাপন

OTN বাংলা, সিডনি: অস্ট্রেলিয়ার সিডনিতে উৎসবমুখর, ভক্তিময় ও আবেগঘন পরিবেশে দশমবারের মতো মহালয়া উদ্‌যাপন করেছে বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশন (বিপিএ)। ৪ অক্টোবর ২০২৬, রবিবার সিডনির রোজলিয়া…

মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িকতার আজীবন যোদ্ধা: অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক

বাংলাদেশের মুক্তিযুদ্ধ, শিক্ষা, বিজ্ঞানচর্চা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণের ইতিহাসে অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক ছিলেন এক উজ্জ্বল ও অনন্য ব্যক্তিত্ব। জ্ঞান, দেশপ্রেম, মানবিকতা…

আজ রাতে শারজাহতে ইংল্যান্ড চ্যাম্পিয়নসের মুখোমুখি বাংলাদেশ চ্যাম্পিয়নস

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (WCL) ম্যাচে আজ সোমবার (৫ অক্টোবর) ইংল্যান্ড চ্যাম্পিয়নসের মুখোমুখি হবে বাংলাদেশ চ্যাম্পিয়নস। ম্যাচটি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে।…

আজ বিশ্ব শিক্ষক দিবস

শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেন না, একজন শিক্ষার্থীর ভেতরের সম্ভাবনা, আত্মবিশ্বাস ও মানবিক মূল্যবোধকে জাগিয়ে তোলেন। একটি শিশুর জীবনের পথচলায় মা-বাবার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au