খেলা

২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলবেন মেসি?

  • 4:12 am - April 28, 2025
  • পঠিত হয়েছে:১১০ বার

লিওনেল মেসির ২০২৬ বিশ্বকাপ খেলা নিয়ে এখন ফুটবল বিশ্বে কৌতূহলের শেষ নেই। বিশেষ করে, ২০২৬ সালের বিশ্বকাপে তাকে দেখা যাবে কি না, সেটা নিয়েই চলছে সবচেয়ে বেশি আলোচনা। আন্তর্জাতিক ম্যাচের আগে বা পর, সাংবাদিকদের সঙ্গে কথা বললেই এই প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে আর্জেন্টাইন মহাতারকাকে। তবে এখনই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে চান না মেসি। সময় নিয়ে ভেবে দেখতে চান তিনি।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া অবশ্য বেশ আশাবাদী। তার দৃঢ় বিশ্বাস, বিশ্বকাপের মঞ্চে আবারও দেখা যাবে দেশের সবচেয়ে বড় ফুটবল রত্নকে। সম্প্রতি টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তাপিয়া বলেন, “আমরা সবাই চাই মেসি বিশ্বকাপে খেলুক। সে অবশ্যই এই সুযোগের যোগ্য। তবে সিদ্ধান্তটা পুরোটাই তার ওপর নির্ভর করছে। তার ইচ্ছা ও শারীরিক অবস্থাই বলে দেবে শেষ পর্যন্ত সে খেলবে কিনা।”

মেসিও ইঙ্গিত দিয়েছেন, যদি নিজেকে শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত মনে করেন, তাহলে হয়তো ২০২৬ বিশ্বকাপে তিনি অংশ নেবেন। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি অবশ্য মেসির ওপর কোনো চাপ দিতে রাজি নন। তিনিও জানিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা মেসির হাতেই থাকবে।

আগামী জুনে ৩৮ বছরে পা রাখতে চলেছেন মেসি। ২০২৬ বিশ্বকাপের সময় তার বয়স হবে ৩৯। এত বয়সে বিশ্বকাপে খেলা ফুটবলারের সংখ্যা হাতে গোনা, তবে মেসি তো সাধারণ কোনো নাম নয়। তার অসাধারণ ফর্ম ও অদম্য প্যাশন এখনো প্রমাণ করে, তিনি অন্যদের চেয়ে আলাদা। তাপিয়ার মতে, মেসির ওপর বাইরের প্রত্যাশার বাড়তি চাপ দেওয়া ঠিক নয়। তার কথায়, “মেসি এখনো নিজের সেরা সময়টা উপভোগ করছে। আমাদের উচিত তাকে তার মতো থাকতে দেওয়া। খেলাটা উপভোগ করতে দিতে হবে। বিশ্বের সর্বকালের সেরা ফুটবলারকে নিজের জাতীয় দলে দেখতে পারা, এটাই তো সবচেয়ে বড় সৌভাগ্য।”

বিশ্বকাপ জয়ী মেসি এখনো মাঠে নামলেই ছড়িয়ে দেন জাদু। বয়সের ভার তার ফুটবল মেধাকে স্পর্শ করতে পারেনি। তাই সমর্থকরা আশায় বুক বাঁধছেন, ২০২৬ বিশ্বকাপেও আলবিসেলেস্তে জার্সিতে মেসিকে আরও একবার বিশ্বমঞ্চে রাজত্ব করতে দেখার সুযোগ মিলবে। তবে শেষ সিদ্ধান্তটা যে কেবল মেসির হাতেই, তা আবারও স্পষ্ট করে দিলেন তাপিয়া।

এই শাখার আরও খবর

আওয়ামী লীগের ৭৭ বছর: রূপান্তরের যে উত্তরাধিকারকে উপেক্ষা করতে পারে না বিশ্ব

মেলবোর্ন, ২৩ জুন- প্রতিষ্ঠার ৭৭ বছর পূর্তি উপলক্ষে আওয়ামী লীগের রাজনৈতিক যাত্রা এবং বাংলাদেশের রাষ্ট্র ও সমাজ গঠনে দলটির ভূমিকা নতুন করে আলোচনায় এসেছে। দেশের…

বিশ্বকাপে ইতিহাস গড়ার রাতে মেসির ঝুলিতে একাধিক রেকর্ড

মেলবোর্ন, ২৩ জুন- বিশ্বকাপের মঞ্চে আরও একবার নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলেন লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে আর্জেন্টিনাকে ২-০ ব্যবধানে জিতিয়ে শুধু নকআউট পর্বের…

জাপানে আম রপ্তানির পথে আরও এক ধাপ এগোল বাংলাদেশ

মেলবোর্ন, ২৩ জুন- বাংলাদেশ থেকে জাপানে আম রপ্তানির সম্ভাবনা আরও জোরালো হয়েছে। এ লক্ষ্যে জাপানের একটি বাণিজ্য প্রতিনিধি দল নওগাঁর পোরশা উপজেলায় আমের বাগান ও…

অস্ট্রিয়া বাধা পেরিয়ে নকআউটের পথে আজ মাঠে নামছে মেসির আর্জেন্টিনা

মেলবোর্ন, ২৩ জুন- ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘জে’-এর গুরুত্বপূর্ণ লড়াইয়ে আজ সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় অস্ট্রিয়ার মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের ডালাসে…

জার্মানির ডাড স্কলারশিপে মাস্টার্সের সুবর্ণ সুযোগ

মেলবোর্ন, ২২ জুন- উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার স্বপ্ন দেখা শিক্ষার্থীদের জন্য সুখবর। জার্মানি সরকারের অর্থায়নে পরিচালিত ‘ডাড হেলমুট-শ্মিট মাস্টার্স স্কলারশিপ’ কর্মসূচির আওতায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন…

৯২ বছরের অপেক্ষা শেষে বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পেল মিসর

মেলবোর্ন, ২২ জুন- বিশ্ব ফুটবলে মিসরের সবচেয়ে বড় তারকা মোহাম্মদ সালাহ। ইউরোপীয় ক্লাব ফুটবলে অসংখ্য সাফল্য অর্জন করলেও জাতীয় দলের জার্সিতে তাকে ঘিরে দীর্ঘদিনের একটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au