বিশ্ব

‘পোপে’র বেশে নিজের ছবি প্রকাশ ট্রাম্পের, সমালোচনার ঝড়

  • 7:54 pm - May 04, 2025
  • পঠিত হয়েছে:১৮০ বার

মেলবোর্ন, ৪ মে- রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপের বেশে নিজের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি করা ছবিটি শুক্রবার (২ মে) রাতে তার ট্রুথ সোশ্যালে পোস্ট করেন। হোয়াইট হাউজ পরে এটি তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে পুনরায় পোস্ট করে।

এর কয়েক দিন আগেই ঠাট্টা করে ট্রাম্প বলেছিলেন, তিনি ‘পোপ হতে চান।’ ছবি পোস্ট করার পর কিছু ক্যাথলিকদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ছবিতে দেখা যায়, গম্ভীর মুখে একটি অলঙ্কৃত চেয়ারে বসে আছেন ট্রাম্প। পরনে পোপের সাদা পোশাক ও মাথায় হেডড্রেস। উঁচিয়ে আছেন ডান হাতের তর্জনী।

ছবিটি এমন এক সময়ে প্রকাশিত হয়েছে, যখন ক্যাথলিকরা পোপ ফ্রান্সিসের জন্য শোক পালন করছেন এবং নতুন পোপ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।

ট্রাম্পের এই ছবি নিয়ে চটেছেন অনেকে। কারণ ট্রাম্প নিজে ক্যাথলিক খ্রিষ্টান নন। চার্চেও নিয়মিত যান না। তবে গত মাসে পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর ভ্যাটিকান সিটিতে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছিলেন। ২১ এপ্রিল ভ্যাটিকানে নিজ বাসভবনে ৮৮ বছর বয়সে মৃত্যু বরণ করেন পোপ ফ্রান্সিস। ২৬ এপ্রিল তাকে সমাহিত করা হয়।

নিউইয়র্ক স্টেট ক্যাথলিক কনফারেন্স ট্রাম্পের এই পোস্টকে ‘ধর্ম নিয়ে উপহাস’ বলে অভিহিত করেছে।

এক্সে ওই ছবির সমালোচনা করে লেখা হয়, এই ছবিতে কোনও বুদ্ধিমত্তা বা হাস্যরস নেই, প্রেসিডেন্ট সাহেব। আমরা আমাদের প্রিয় পোপ ফ্রান্সিসকে সদ্য সমাধিস্থ করেছি এবং কার্ডিনালরা সেন্ট পিটার-এর নতুন উত্তরসূরি নির্বাচনের জন্য একটি পবিত্র কনক্লেভে প্রবেশ করতে যাচ্ছেন। আমাদের উপহাস করবেন না।

শনিবার সাংবাদিকদের ব্রিফিংয়ে ভ্যাটিকানের মুখপাত্র মাত্তেও ব্রুনি ট্রাম্পের পোস্ট নিয়ে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানান। ভ্যাটিকান বুধবার থেকে পোপ ফ্রান্সিসের উত্তরসূরি বেছে নিতে কার্ডিনালদের একটি সমাবেশ অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে।

ইতালির বামপন্থী সাবেক প্রধানমন্ত্রী মাত্তেও রেনজি ট্রাম্পের পোস্টের কড়া সমালোচনা করে এক্সে ইতালীয় ভাষায় লেখেন, এই ছবি বিশ্বাসীদের অপমান করে, প্রতিষ্ঠানগুলোকে অসম্মান করে এবং দেখায় যে ডানপন্থি বিশ্বের নেতা নিজেকে বিদ্রূপের বস্তু বানিয়ে আনন্দ পান।

তবে হোয়াইট হাউজ থেকে পোপকে নিয়ে উপহাসের অভিযোগ অস্বীকার করা হয়েছে।

এই শাখার আরও খবর

সৌদিতে সামরিক সরঞ্জাম পাঠাতে প্রস্তুত মক্কা প্রতিরক্ষা জোট

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরুর পর সৌদি আরবের নিরাপত্তা জোরদারে যৌথভাবে সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েনে সম্মত হয়েছে পাকিস্তান,…

১৪ মিনিটে ৪ গোল করে জিদানের ফ্রান্সের চমক

উয়েফা নেশনস লিগে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে বেলজিয়ামকে ৪-১ গোলে হারিয়েছে জিনেদিন জিদানের ফ্রান্স। ম্যাচের ৭৬ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকা ফ্রান্স শেষ ১৪ মিনিটে চার গোল…

রাশিয়ায় গবেষণাগার কর্মীর মৃত্যু, প্লেগের খবর নাকচ

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের ইরকুতস্কে প্লেগবিরোধী গবেষণাগারের এক কর্মী প্লেগে আক্রান্ত হয়ে মারা গেছেন, এমন খবর নাকচ করেছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত গবেষণাগার সহকারী…

কাশ্মীরে নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ ‘লোরা’, উন্নত প্রযুক্তি ব্যবহার করছে সন্ত্রাসীরা

ভারতের জম্মু ও কাশ্মীরের ঘন জঙ্গলে সিম কার্ড, মোবাইল টাওয়ার কিংবা ওয়াই-ফাই ছাড়াই যোগাযোগের জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে সন্ত্রাসীরা। ‘লোরা’ নামের এই প্রযুক্তিনির্ভর যোগাযোগব্যবস্থা…

ফ্রান্সে জেন-জি আন্দোলন, শিক্ষা সংকটে রাজপথে শিক্ষার্থীরা

বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের নেতৃত্বে একের পর এক বিক্ষোভের পর এবার ফ্রান্সেও ছড়িয়ে পড়েছে তথাকথিত ‘জেন-জি আন্দোলন’। দেশটির উচ্চবিদ্যালয়গুলোর শিক্ষক ও সহায়ক কর্মীর সংকট, জরাজীর্ণ…

ইতিহাসের মহানায়ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

কেউ কেউ ইতিহাসে স্থান করে নেন; আবার কেউ এমনভাবে একটি জাতির জীবনে আবির্ভূত হন, যাঁকে বাদ দিয়ে সেই জাতির ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টিই লেখা যায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au