বিশ্ব

হিমালয়ের শৃঙ্গ জয়ের পথে হার্ট অ্যাটাক, বিশ্বখ্যাত পর্বতারোহী প্যাঙ্কোর মৃত্যু

  • 6:04 am - May 07, 2025
  • পঠিত হয়েছে:৯৩ বার

বিশ্ববিখ্যাত মার্কিন পর্বতারোহী আলেক্সান্ডার প্যাঙ্কো নেপালের মাকালু পর্বত জয়ের পথে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। রোববার গভীর রাতে ক্যাম্প-২-তে অবস্থানকালে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই তাঁর মৃত্যু হয়।

সোমবার যুক্তরাজ্য-ভিত্তিক সংবাদমাধ্যম ইনডিপেনডেন্টকে নেপালের হিমালয়ান গাইডস সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ঈশ্বরী পৌডেল জানান, ৩৯ বছর বয়সী প্যাঙ্কো তিন নম্বর ক্যাম্প থেকে ২ নম্বর ক্যাম্পে ফিরে এসেছিলেন। সেখানে পর্বত অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে অনেক উচ্চতায় অক্সিজেন স্বল্পতার সঙ্গে শরীরকে খাপ খাইয়ে নিতে তিনি একটি ধাপ সম্পন্ন করেছিলেন। তাঁর মৃত্যু হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার ফল হতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

প্যাঙ্কো দীর্ঘদিন ধরে লিউকোমিয়া (এক ধরনের রক্তের ক্যানসার) রোগে আক্রান্ত ছিলেন। এই রোগের চিকিৎসায় নিজ শহর ইলিনয়ের লুরি চিলড্রেনস হাসপাতালের পেডিয়াট্রিক ব্লাড ক্যানসার প্রোগ্রামের জন্য অর্থ সংগ্রহের লক্ষ্যেই তিনি ২৭ হাজার ৮৩৮ ফুট উচ্চতার মাকালু শৃঙ্গ জয়ের চেষ্টা করছিলেন। এই উচ্চতাকেই প্রতীক হিসেবে ধরে তিনি ঠিক করেছিলেন এই পরিমাণ ডলার সংগ্রহ করবেন।

এর আগে তিনি ব্রেইন টিউমার থেকেও বেঁচে ফিরেছিলেন এবং তখন থেকেই পর্বতারোহণের মাধ্যমে শিশুদের জন্য তহবিল গঠনে কাজ শুরু করেন। তিনি ‘পিক অব দ্য মাইন্ড’ নামে একটি প্রকল্পও চালু করেন। এর মাধ্যমে মানসিক স্বাস্থ্য ও পর্বতারোহণকে একত্রে যুক্ত করে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা হয়।

২০১৯ সালে মাউন্ট এভারেস্ট ও ডেনালি জয় করার মধ্য দিয়ে ‘এক্সপ্লোরার্স গ্র্যান্ড স্লাম’ সম্পন্ন করেছিলেন প্যাঙ্কো। বিশ্বে মাত্র ৭৫ জন এবং যুক্তরাষ্ট্রে ১৫ জন ব্যক্তি এটি সম্পন্ন করতে পেরেছেন। এর মাধ্যমে প্যাঙ্কো প্রায় ৫ লাখ ডলার সংগ্রহ করেন।

২০২৩ সালে আমা দাবলাম পর্বত অভিযানে অংশগ্রহণকালে উচ্চতাজনিত অসুস্থতায় আক্রান্ত হন তিনি। এরপরই তাঁর শরীরে ক্রনিক মাইলোইড লিউকোমিয়ায় অস্তিত্ব ধরা পড়ে। তবে এই পরিস্থিতিতেও তিনি থেমে থাকেননি—মাকালু অভিযানের মাধ্যমে আবারও অর্থ সংগ্রহে নেমেছিলেন।

জানা গেছে, রবিবার রাতে ২ নম্বর ক্যাম্পে অবস্থানকালে তিনি অসুস্থ বোধ করেন। তাঁর দলের সদস্যরা এক ঘণ্টার বেশি সময় ধরে তাঁর হুঁশ ফেরানোর চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে তিনি প্রাণ হারিয়েছিলেন বলে জানিয়েছেন ঈশ্বরী পৌডেল।

প্যাঙ্কোর মৃত্যুতে নেপালে অবস্থিত মার্কিন দূতাবাস ও তাঁর পরিবারকে অবহিত করা হয়েছে। বর্তমানে তাঁর মরদেহ উদ্ধারের জন্য কাজ চলছে।

বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বত মাকালু নেপাল ও তিব্বতের সীমানায় অবস্থিত।

এই শাখার আরও খবর

আসামে বিজেপির জয়ের হ্যাটট্রিক, বিপুল ব্যবধানে জিতলেন হিমন্ত বিশ্বশর্মা

মেলবোর্ন, ৫মে- আসাম বিধানসভা নির্বাচন ২০২৬–এ টানা তৃতীয়বারের মতো জয় তুলে নিয়ে রাজনৈতিক দাপট বজায় রাখল বিজেপি। ১২৬ আসনের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য যেখানে প্রয়োজন ৭৬টি আসন,…

পশ্চিমবঙ্গে ‘পদ্ম ফুটেছে’, জয়ের বার্তায় নরেন্দ্র মোদীর আশ্বাস

মেলবোর্ন, ৫মে- পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬–এর প্রাথমিক ফলাফলে বিজেপির স্পষ্ট এগিয়ে থাকার প্রেক্ষাপটে দলটির শীর্ষ নেতৃত্বে উচ্ছ্বাস দেখা গেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে…

মার্কিন বাহিনী হরমুজ প্রণালীতে প্রবেশ করলে হামলা চালানো হবে : হুঁশিয়ারি ইরানের

শ্যামল সান্যাল,ঢাকা মেলবোর্ন, ৫মে- যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী হরমুজ প্রণালীতে প্রবেশ করলে, তাদের ওপর হামলা চালানো হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

তুরস্কে স্কুলে সাম্প্রতিক বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে১০

শ্যামল সান্যাল, ঢাকা মেলবোর্ন, ৫মে-  তুরস্কের দক্ষিণাঞ্চলে দুই সপ্তাহেরও বেশি আগে স্কুলে গুলিবর্ষণের ঘটনায় আহত ১১ বছর বয়সী একটি মেয়ে মারা গেছে। এতে নিহতের সংখ্যা…

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি ভারতের লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ

মেলবোর্ন, ৪ মে- ভারতের শীর্ষ শিল্প সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) বলেছে, বাংলাদেশের নতুন সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ কৌশল এবং ভারতের নিজস্ব উন্নয়ন অভিজ্ঞতার মধ্যে…

পশ্চিমবঙ্গে বিজেপির ঝড়, ২০০ পেরিয়ে ক্ষমতার দোরগোড়ায়

মেলবোর্ন, ৪ মে- পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬–এর ফলাফল ঘিরে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। প্রাথমিক গণনা অনুযায়ী, বিজেপি ২০০টির বেশি আসনে এগিয়ে বা জয়ী হয়ে একক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au