বিশ্ব

ভারতের হামলার পর পাকিস্তানের শেয়ারবাজারে পতন

  • 7:22 am - May 08, 2025
  • পঠিত হয়েছে:২২৮ বার

মেলবোর্ন, ০৮ মে— ভারতের সামরিক আগ্রাসনের পর বড় ধরনের ধাক্কা খেয়েছে পাকিস্তানের শেয়ারবাজার।

বুধবার পাকিস্তানের প্রধান শেয়ারবাজার সূচক করাচি-১০০ শুরুর লেনদেনে ছয় হাজার ২৭২ পয়েন্ট বা প্রায় ছয় শতাংশ পড়ে যায়।

সূচকটি নেমে আসে এক লাখ সাত হাজার ২৯৬ দশমিক ৬৪-এ, যেখানে মঙ্গলবারের সমাপনী সূচক ছিল এক লাখ ১৩ হাজার ৫৬৮ দশমিক ৫১।

কাশ্মীরের পাহালগামে সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অভিযোগে পাকিস্তানের অভ্যন্তরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ভারত। ‘অপরাশেন সিঁদুর’ নামের এই হামলায় নিহতরা বেসামরিক নাগরিক বলে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম।

পাহালগামের নৃশংস জঙ্গি হামলার পর থেকে করাচি সূচক তিন দশমিক সাত শতাংশ কমে গেছে। অন্যদিকে ভারতের সেনসেক্স সূচক প্রায় দেড় শতাংশ বেড়েছে।

ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় পাকিস্তানের শেয়ারবাজারে বড় নেতিবাচক প্রভাব পড়েছে। এপ্রিল ২৩ থেকে মে ৫ পর্যন্ত করাচি স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কেএসই প্রায় তিন দশমিক সাত শতাংশ কমেছে, কারণ বিনিয়োগকারীরা সম্ভাব্য সামরিক সংঘর্ষ নিয়ে চিন্তিত।

অন্যদিকে ভারতীয় শেয়ারবাজার এই উত্তেজনার মধ্যেও স্থিতিশীলতা দেখিয়েছে।

যদিও সেনসেক্স প্রাথমিকভাবে ৬৯২ পয়েন্ট কমে ৭৯ হাজার ৯৪৮ দশমিক ৮০-তে নেমে আসে, যেখানে আগের দিনের সমাপ্তি ছিল ৮০ হাজার ৬৪১ দশমিক সাত। তবে এটি দ্রুত ঘুরে দাঁড়িয়ে ২০০ পয়েন্টেরও বেশি বেড়ে ৮০ হাজার ৮৪৫-এ পৌঁছায়।

বাজারে ওঠানামা চলতে থাকে, এবং সকাল ১০টা নাগাদ সেনসেক্স মাত্র ৩২ পয়েন্ট বা দশমিক শূন্য চার শতাংশ কমে ৮০ হাজার ৬০৯-এ ছিল। একই সময়ে নিফটি ৫০ সূচক ১৯ পয়েন্ট বা দশমিক শূন্য আট শতাংশ কমে ২৪ হাজার ৩৬১-এ পৌঁছায়।

‘অপারেশন সিঁদুর’-এর মতো ভারত-পাকিস্তান উত্তেজনা সাধারণত বাজারে তাৎক্ষণিক ওঠানামা তৈরি করে। যেমন দেখা গেছে নিফটি ও সেনসেক্স শূন্য দশমিক ছয় থেকে শূন্য দশমিক আট শতাংশ কমে গিয়েছিল। তবে ইতিহাস বলছে, দীর্ঘমেয়াদে বাজার ঘুরে দাঁড়ায়।

স্মার্টওয়েলথ ডট এআইয়ের প্রতিষ্ঠাতা পঙ্কজ সিং বলেন, “কারগিল যুদ্ধের পর সেনসেক্স এক বছরে ৬৩ শতাংশ বেড়েছিল। পার্লামেন্ট হামলার পরের বছর ২০ শতাংশের বেশি বেড়েছিল। মুম্বাই হামলার পরে সেনসেক্স ১২ মাসে ৬০ শতাংশ বেড়েছিল। অন্যদিকে বালাকোট অভিযানের পরে বছরের শেষে ১৫ শতাংশ বেড়েছিল।”

তিনি বলেন, “স্বল্পমেয়াদে সতর্কতা গ্রহণ করা যুক্তিযুক্ত। তবে ইতিহাস বলছে ভারতীয় বাজারে দ্রুত ঘুরে দাঁড়ানোর ক্ষমতা আছে। যদি এর সঙ্গে বড় কোনো অর্থনৈতিক বা বৈশ্বিক ধাক্কা না থাকে, তাহলে ভারত-পাকিস্তান উত্তেজনা দীর্ঘমেয়াদে বাজারে নেতিবাচক প্রভাব ফেলে না। বিনিয়োগকারীদের উচিত ভয় নয়, মৌলিক ভিত্তির উপর নজর রাখা।”

এই শাখার আরও খবর

১১০০ বর্গফুটে ৫ ঘর, নেই অগ্নিনিরাপত্তা: কলকাতার হোটেল পাড়ায় আরও ‘মরণফাঁদ’

মেলবোর্ন, ২০ আগষ্ট: কলকাতার নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটে ‘শিখা ইন’ হোটেলে আগুনে ৯ জনের মৃত্যুর পর প্রশ্ন উঠেছে আশপাশের হোটেল গুলোর অগ্নিনিরাপত্তা নিয়ে। সরেজমিনে…

ইরান নিয়ে হুমকির পর যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত ন্যাটো

মেলবোর্ন, ২০ আগষ্ট: ইরান যুক্তরাষ্ট্রের ওপর হামলা আরও বিস্তৃত করার পরিকল্পনা করছে বলে খবর প্রকাশের পর যেকোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত থাকার কথা জানিয়েছে ন্যাটো। এদিকে…

স্ত্রীর আপত্তিতে হলিউডের সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিলেন টোটা রায়চৌধুরী

মেলবোর্ন, ২০ আগষ্ট: হলিউডের একটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েও তা ফিরিয়ে দিয়েছেন কলকাতার অভিনেতা টোটা রায়চৌধুরী। সিনেমাটিতে একটি শয্যাদৃশ্য থাকায় এবং সেটি নিয়ে তাঁর স্ত্রীর…

দুই দশকে কলকাতায় বড় অগ্নিকাণ্ডে প্রাণ গেছে দুই শতাধিক মানুষের

মেলবোর্ন, ২০ আগষ্ট- সরকার বদলেছে একাধিকবার। বামফ্রন্টের পর তৃণমূল কংগ্রেস, এরপর বিজেপির শাসন। কিন্তু কলকাতায় বড় অগ্নিকাণ্ডের চিত্র খুব একটা বদলায়নি। গত দুই দশকে শহরটিতে…

ফোন নম্বর ছাড়াই WhatsApp-এ যোগাযোগ, নতুন ইউজারনেম ফিচারে কেন্দ্রের নোটিস

মেলবোর্ন, ২০ আগষ্ট: ফোন নম্বর শেয়ার না করেই ইউজার নেমের মাধ্যমে যোগাযোগের সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে WhatsApp। তবে ভারতে ফিচারটি চালুর আগে Meta-কে বিস্তারিত ব্যাখ্যা…

ম্যারাডোনার মৃত্যু রহস্যে নতুন মোড়, চিকিৎসকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

মেলবোর্ন, ২০ আগষ্ট: ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যু নিয়ে চলমান তদন্তে নতুন তথ্য সামনে এসেছে। আর্জেন্টিনার আদালতে এক বিশেষজ্ঞ চিকিৎসক দাবি করেছেন, ম্যারাডোনার কিডনি ক্রমশ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au