খেলা

ভুটানে উড়ছে সাবিনা, মনিকারা

  • 4:31 am - May 16, 2025
  • পঠিত হয়েছে:২১৬ বার

মেলবোর্ন ১৬ মে- ভুটানের উইমেন্স লিগে চমক দেখালেন বাংলাদেশের সাবিনা খাতুন, মনিকা চাকমারা। গোলবন্যা বইয়ে দিলেন তারা।

এই দুজনের পাশাপাশি হ্যাটট্রিক করেছেন মাতসুশিমা সুমাইয়াও। স্যামতসেকে উড়িয়ে দিলেন তারা।
ভুটানের উইমেন’স লিগে আজ সাবিনাদের পারো এফসি জিতেছে ২৮-০ ব্যবধানে! যেখানে বাংলাদেশের সাবিনা ৯ গোল, মনিকা ৭ গোল, সুমাইয়া ৫ গোল এবং ঋতুপর্ণা ৪ গোল করেছেন। অর্থাৎ তাদের পা থেকেই এসেছে ২৫ গোল।

ম্যাচের অষ্টম মিনিট থেকে শুরু। সতীর্থের থ্রু পাস ধরে লক্ষ্যভেদ করেন সাবিনা।

২৬তম মিনিটে দ্বিতীয়বার স্যামতসের জালে বল পাঠান তিনি। আর ৩১তম মিনিটে পূর্ণ করে নেন হ্যাটট্রিক। বিরতির পর ডাবল হ্যাটট্রিক পূর্ণ করেন ৬৩তম মিনিটে। পরে আরও তিনবার প্রতিপক্ষের জালে বল পাঠান সাফজয়ী এই অধিনায়ক।
আর মনিকা নিজের গোলের খাতা খোলেন ১৯তম মিনিটে। এরপর ২৮ ও ৩৮তম মিনিটের গোলে হ্যাটট্রিক পূরণ করেন । দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করার পর ৭৩তম মিনিটে ডাবল হ্যাটট্রিক পূরণ করেন বাংলাদেশি এই মিডফিল্ডার। পরে জালের দেখা পান আরও একবার।

৩৬তম মিনিটে গোল দেওয়া শুরু করেন মাতসুশিমা সুমাইয়া। এরপর ৩৮ ও ৫২তম মিনিটের গোলে হ্যাটট্রিক পূরণ করেন তিনি। পরে করেন আরও দুই গোল। ঋতুপর্ণা গোল দেওয়া শুরু করেন বিরতির পর। ৫৩তম মিনিটে প্রথম গোল দিয়ে ৬৪তম মিনিটে দ্বিতীয় গোল করেন। ৭৭তম মিনিটে হ্যাটট্রিক পূরণের পর ৮১তম মিনিটে নিজের চতুর্থ গোলটি করেন এই ফরোয়ার্ড।

এই শাখার আরও খবর

১৪ মিনিটে ৪ গোল করে জিদানের ফ্রান্সের চমক

উয়েফা নেশনস লিগে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে বেলজিয়ামকে ৪-১ গোলে হারিয়েছে জিনেদিন জিদানের ফ্রান্স। ম্যাচের ৭৬ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকা ফ্রান্স শেষ ১৪ মিনিটে চার গোল…

২০৩০ বিশ্বকাপ ফাইনালের দৌড়ে ক্যাম্প ন্যু

২০৩০ ফুটবল বিশ্বকাপের ফাইনাল আয়োজনের দৌড়ে এবার নতুন করে আলোচনায় এসেছে স্পেনের বার্সেলোনার ঐতিহাসিক ক্যাম্প ন্যু। এতদিন স্পেনের মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু এবং মরক্কোর কাসাব্লাঙ্কায় প্রস্তাবিত…

ইতিহাসের মহানায়ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

কেউ কেউ ইতিহাসে স্থান করে নেন; আবার কেউ এমনভাবে একটি জাতির জীবনে আবির্ভূত হন, যাঁকে বাদ দিয়ে সেই জাতির ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টিই লেখা যায়…

সিডনিতে বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশনের দশম মহালয়া উদ্‌যাপন

OTN বাংলা, সিডনি: অস্ট্রেলিয়ার সিডনিতে উৎসবমুখর, ভক্তিময় ও আবেগঘন পরিবেশে দশমবারের মতো মহালয়া উদ্‌যাপন করেছে বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশন (বিপিএ)। ৪ অক্টোবর ২০২৬, রবিবার সিডনির রোজলিয়া…

মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িকতার আজীবন যোদ্ধা: অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক

বাংলাদেশের মুক্তিযুদ্ধ, শিক্ষা, বিজ্ঞানচর্চা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণের ইতিহাসে অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক ছিলেন এক উজ্জ্বল ও অনন্য ব্যক্তিত্ব। জ্ঞান, দেশপ্রেম, মানবিকতা…

আজ রাতে শারজাহতে ইংল্যান্ড চ্যাম্পিয়নসের মুখোমুখি বাংলাদেশ চ্যাম্পিয়নস

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (WCL) ম্যাচে আজ সোমবার (৫ অক্টোবর) ইংল্যান্ড চ্যাম্পিয়নসের মুখোমুখি হবে বাংলাদেশ চ্যাম্পিয়নস। ম্যাচটি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au