বিশ্ব

গাজায় ‘বেসিক’ খাদ্য সহায়তা প্রবেশের অনুমতি দেবে ইসরায়েল: নেতানিয়াহুর দপ্তর

  • 9:05 pm - May 19, 2025
  • পঠিত হয়েছে:১০০ বার
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দুর্ভিক্ষ শুরু হয়েছে। ছবিঃ এবিসি নিউজ

মেলবোর্ন, ১৯ মে- ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, গাজা উপত্যকায় ‘মৌলিক’ খাদ্য সহায়তা প্রবেশ করতে দেওয়া হবে। যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চলে সম্পূর্ণ সহায়তা অবরোধ আংশিকভাবে শিথিল করা হচ্ছে বলে মনে করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, গাজায় দুর্ভিক্ষ যাতে না দেখা দেয় এবং সেখানে ইসরায়েলের সম্প্রসারিত সামরিক অভিযান যাতে বাধাগ্রস্ত না হয়—সে লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, মার্চের শুরুতে ইসরায়েল গাজায় সব ধরনের মানবিক সহায়তা বন্ধ করে দেয়, দাবি করে যে এটি হামাসের হাতে থাকা অবশিষ্ট ইসরায়েলি জিম্মিদের মুক্ত করতে চাপ প্রয়োগের কৌশল।

তবে জাতিসংঘ ও অন্যান্য মানবিক সংস্থাগুলো কয়েক সপ্তাহ ধরেই গাজায় দুর্ভিক্ষ আসন্ন বলে হুঁশিয়ারি দিয়ে আসছিল এবং জরুরি ভিত্তিতে সহায়তা প্রবেশের অনুমতি দাবি করছিল।

নেতানিয়াহুর দপ্তর থেকে ‘মৌলিক ’ খাদ্যের সুনির্দিষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে বলা হয়েছে, যেকোনো সহায়তা সরবরাহ হামাসকে এড়িয়ে চালানো হবে।

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au