খেলা

আমিরাতের সাথেও পারলো না বাংলাদেশ

  • 8:07 am - May 20, 2025
  • পঠিত হয়েছে:১০৬ বার

মেলবোর্ন ২০ মে-সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-২০ ফরম্যাটে নিজেদের চতুর্থ সর্বোচ্চ ২০৫ রান করেছিল বাংলাদেশ। ওপেনিং জুটিতে ১০ ওভারে ১০৭ রান তুলে চোখ রাঙাচ্ছিল স্বাগতিক আমিরাত।

মিডল ওভারে বাংলাদেশ ম্যাচে ফিরলেও এক বল থাকতে ২ উইকেটের জয় তুলে নিয়েছে মোহাম্মদ ওয়াসেমের দল। এই হারে তিন ম্যাচের টি-২০ সিরিজ ১-১ সমতায় দাঁড়াল। সিরিজ নির্ধারণী ম্যাচ আগামী ২১ মে মাঠে গড়াবে।

এদিন জয়ের জন্য শেষ ৩ ওভারে ৩৫ রান দরকার ছিল আমিরাতের। হাতে ছিল ৫ উইকেট। ১৮তম ওভারে নাহিদ রানা ৬ রান দিয়ে ১ উইকেট নেন। ২ ওভারে দাঁড়ায় ২৯। শরিফুল ১৯তম ওভারের প্রথম বলে উইকেট নিয়ে দলকে জয়ের আশা দেন। কিন্তু পরের পাঁচ বলে ১৭ রান দিয়ে বসেন তিনি। এর মধ্যে নিজের ওভারের শেষ বলে ওভারথ্রো করে দেন ৫ রান।

ওখানেই ম্যাচ টাইট হয়ে যায়। শেষ ওভারে আটকানোর জন্য তানজিদ সাকিবের জন্য মাত্র ১২ রান থাকে। তিনি প্রথম বল ওয়াইড ও দ্বিতীয় বলে ছক্কা খেয়ে ম্যাচ হাতছাড়া করে বসেন। পরের বলে উইকেট নেন। চতুর্থ বলে দেন ১ রান। কিন্তু পঞ্চম বল নো দিয়ে ম্যাচ হেরে বসেন।

শারজাহ স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ ওপেনিং জুটিতে বড় রানের ভিত্তি পায়। অধিনায়ক লিটন দাস ও তানজিদ তামিম ৯.১ বলে ৯০ রানের জুটি গড়েন। তানজিদ ৩৩ বলে ৫৯ রান করে ফিরে যান। তিনি আটটি চার ও তিনটি ছক্কার শট মারেন। অন্য ওপেনার লিটন দাসের ব্যাট থেকে ৩২ বলে ৪০ রানের ইনিংস আসে। তিনি এদিন তিনটি চার ও একটি ছক্কা মারেন।
রান পান পরের দুই ব্যাটার নাজমুল শান্ত ও তাওহীদ হৃদয়। এর মধ্যে ইমনের জায়গায় একাদশে ঢুকে শান্ত ১৯ বলে ২৭ রান করেন। তিনি দুটি চারের সঙ্গে একটা ছক্কা তোলেন। হৃদয় খেলেন দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রানের ইনিংস। তার ২৪ বলে সাজানো ইনিংসে তিনটি ছক্কা ও দুটি চারের শট ছিল।

এই শাখার আরও খবর

১১০০ বর্গফুটে ৫ ঘর, নেই অগ্নিনিরাপত্তা: কলকাতার হোটেল পাড়ায় আরও ‘মরণফাঁদ’

মেলবোর্ন, ২০ আগষ্ট: কলকাতার নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটে ‘শিখা ইন’ হোটেলে আগুনে ৯ জনের মৃত্যুর পর প্রশ্ন উঠেছে আশপাশের হোটেল গুলোর অগ্নিনিরাপত্তা নিয়ে। সরেজমিনে…

স্ত্রীর আপত্তিতে হলিউডের সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিলেন টোটা রায়চৌধুরী

মেলবোর্ন, ২০ আগষ্ট: হলিউডের একটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েও তা ফিরিয়ে দিয়েছেন কলকাতার অভিনেতা টোটা রায়চৌধুরী। সিনেমাটিতে একটি শয্যাদৃশ্য থাকায় এবং সেটি নিয়ে তাঁর স্ত্রীর…

ফোন নম্বর ছাড়াই WhatsApp-এ যোগাযোগ, নতুন ইউজারনেম ফিচারে কেন্দ্রের নোটিস

মেলবোর্ন, ২০ আগষ্ট: ফোন নম্বর শেয়ার না করেই ইউজার নেমের মাধ্যমে যোগাযোগের সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে WhatsApp। তবে ভারতে ফিচারটি চালুর আগে Meta-কে বিস্তারিত ব্যাখ্যা…

ম্যারাডোনার মৃত্যু রহস্যে নতুন মোড়, চিকিৎসকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

মেলবোর্ন, ২০ আগষ্ট: ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যু নিয়ে চলমান তদন্তে নতুন তথ্য সামনে এসেছে। আর্জেন্টিনার আদালতে এক বিশেষজ্ঞ চিকিৎসক দাবি করেছেন, ম্যারাডোনার কিডনি ক্রমশ…

রোহিঙ্গা সংকট: মিয়ানমারের বিবৃতিতে নতুন শঙ্কা

মেলবোর্ন, ১৯ আগষ্ট: মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীকে আবারও ‘বাঙালি’ দাবি করে মিয়ানমার সরকারের সাম্প্রতিক বিবৃতির পর বাংলাদেশ সরকার জানিয়েছে যে,…

স্বাস্থ্যকেন্দ্রে পানি-স্যানিটেশন সেবায় সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ

মেলবোর্ন, ১৯ আগষ্ট- বাংলাদেশের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে পানি, স্যানিটেশন, হাত ধোয়ার সুবিধা, পরিবেশ পরিচ্ছন্নতা ও চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনায় বড় ধরনের ঘাটতি রয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর তুলনামূলক চিত্রেও বেশির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au