বিশ্ব

হামলাকারী এলিয়াস রড্রিগেজ গুলি চালান ২১ বার, হামাগুড়ি দিয়ে পালানোর চেষ্টায় ফের গুলি

  • 12:10 pm - May 24, 2025
  • পঠিত হয়েছে:১৮২ বার
ইয়ারণ লিশিনস্কি এবং সারাহ মিলগ্রিম ওয়াশিংটনের ক্যাপিটাল জিউইশ মিউজিয়ামের বাইরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ছবি: NYPost থেকে সংগৃহীত।

মেলবোর্ন, ২৪ মে— যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অবস্থিত ক্যাপিটাল জিউইশ মিউজিয়ামের সামনে দুই ইসরায়েলি দূতাবাসকর্মীকে নির্মমভাবে গুলি করে হত্যার ঘটনায় সন্দেহভাজন সন্ত্রাসী এলিয়াস রড্রিগেজ প্রায় ২১টি গুলি চালিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ ও আদালত সূত্র। সিসিটিভি ফুটেজ এবং আদালতের নথি অনুযায়ী, ৩১ বছর বয়সী এলিয়াস রড্রিগেজ বুধবার রাতে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মী — ২৮ বছর বয়সী ইয়ারন লিশিনস্কি এবং ২৬ বছর বয়সী সারাহ মিলগ্রিম — এর ওপর নির্বিচারে গুলি চালান। ঘটনাস্থলে দুজনই মাটিতে লুটিয়ে পড়েন।

আদালতের অভিযোগপত্রে বলা হয়েছে, ভিকটিমরা মাটিতে পড়ে যাওয়ার পর রড্রিগেজ আবার তাদের উপর ঝুঁকে গুলি চালান। এরপর সারাহ মিলগ্রিম যখন হামাগুড়ি দিয়ে পালানোর চেষ্টা করেন, তখন তিনি তার পেছনে ধাওয়া করে আরও একাধিকবার গুলি করেন। একপর্যায়ে তিনি আগ্নেয়াস্ত্রটি পুনরায় রিলোড করে মিলগ্রিমকে ফের গুলি করেন।

পুলিশ জানায়, রড্রিগেজ একটি উন্নতমানের জার্মান H&K 9mm পিস্তল ব্যবহার করেন, যা তিনি কয়েক বছর আগে কিনেছিলেন। যদিও নিহতদের শরীরে কতবার গুলি লেগেছে তা এখনো নির্ধারিত হয়নি।

শিকাগো থেকে আগত রড্রিগেজ আগে থেকেই শহরের বিভিন্ন বামপন্থী প্রতিবাদে জড়িত ছিলেন বলে জানা যায়। তিনি ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আগ্নেয়াস্ত্রসহ ওয়াশিংটন ডিসিতে আসেন এবং বন্দুকটি নিয়মমাফিক ডিক্লেয়ারও করেন।

বৃহস্পতিবার, ফেডারেল আদালতে তার বিরুদ্ধে প্রথম-ডিগ্রির হত্যা, বিদেশি কর্মকর্তাকে হত্যা, আগ্নেয়াস্ত্র ব্যবহারের মাধ্যমে হত্যাকাণ্ড এবং সহিংস অপরাধে অস্ত্র ব্যবহার করার অভিযোগ আনা হয়। আদালতে রড্রিগেজ বলেন, ঘটনার সময় তিনি কোনও মাদক বা অ্যালকোহলের প্রভাবে ছিলেন না। তার বিরুদ্ধে একাধিক যাবজ্জীবন কারাদণ্ড এবং মৃত্যুদণ্ডের সাজা হতে পারে।

হত্যাকাণ্ডটি ঘটে সন্ধ্যা ৯টার কিছু পর, যখন লিশিনস্কি ও মিলগ্রিম আমেরিকান জিউইশ কমিটির আয়োজিত ACCESS ইয়ং ডিপ্লোম্যাটস রিসেপশন থেকে বের হচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার ঠিক আগে রড্রিগেজকে জাদুঘরের সামনে অস্থিরভাবে হাঁটতে দেখা যায়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে রড্রিগেজ একটি লাল কেফিয়াহ বের করে বারবার চিৎকার করে বলেন “ফ্রি প্যালেস্টাইন”। ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, একটি স্যুট জ্যাকেট ও প্যান্ট পরিহিত রড্রিগেজকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

এ ঘটনার পেছনে একটি ঘৃণাবিদ্বেষী উদ্দেশ্য রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্তকারীরা এখন অনলাইনে ছড়িয়ে পড়া ৯০০ শব্দের একটি ম্যানিফেস্টো পরীক্ষা করছেন, যা রড্রিগেজের নামে ছড়িয়ে পড়েছে। রড্রিগেজের গ্রেফতারের ঠিক পরেই ম্যানিফেস্টোটি প্রকাশ পায়।

এলিয়াস রড্রিগেজ আগামী ১৮ জুন প্রাথমিক শুনানির জন্য আদালতে হাজির হবেন।

এই শাখার আরও খবর

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au