অন্যান্য

নববধূর হৃদয়বিদারক গল্প: বিয়ের চার দিন পর আত্মহত্যা করলেন বর

  • 1:41 pm - May 24, 2025
  • পঠিত হয়েছে:৪৫৯ বার
হানিমুন থেকে ফেরার এক দিন পরই মাত্র ২৮ বছর বয়সে আত্মহত্যা করেন তিনি। ছবি: কেনেডি নিউজ

মেলবোর্ন, ২৪ মে—মাত্র চার দিনের দাম্পত্য জীবন। স্বপ্নের মতো হানিমুন। আর তারপরই যেন বজ্রাঘাত – স্বামী আত্মহত্যা করলেন। যুক্তরাষ্ট্রের এক নববধূর জীবনে এমনই মর্মান্তিক মোড় এসেছে, যা সামাজিক মাধ্যমে কেঁপে উঠেছে লাখো মানুষের হৃদয়।

নর্থ ক্যারোলাইনার সাউদার্ন পাইনস-এর বাসিন্দা ইসাবেল কলস বিয়ে করেন ক্রিস্টোফারকে ২০২৩ সালের সেপ্টেম্বরে। ১৮ মাস আগে এক ডেটিং অ্যাপে তাঁদের পরিচয়। সম্পর্ক গড়ে ওঠে খুব দ্রুত, আর তাঁরা একে অপরের প্রেমে গভীরভাবে জড়িয়ে পড়েন। তাঁদের হানিমুন ছিল নিউ জার্সির অ্যাসবারি পার্কে অনুষ্ঠিত এক সমুদ্রসৈকত সংগীত উৎসব – ‘সী. হিয়ার. নাও ফেস্টিভাল’-এ। ইসাবেল বলেন, “আমরা হানিমুনে ছিলাম প্রচণ্ড খুশি ও প্রেমে পূর্ণ।”

ইসাবেল কলস ও ক্রিস্টোফার তাঁদের হানিমুনে। মাত্র চারদিনের দাম্পত্য জীবনেই ঘটে যায় মর্মান্তিক এই ঘটনা। ছবি: কেনেডি নিউজ

কিন্তু সেই আনন্দ যেন এক দিনে শেষ হয়ে গেল। হানিমুন থেকে ফেরার এক দিন পরই, মাত্র ২৮ বছর বয়সে আত্মহত্যা করেন ক্রিস্টোফার, যিনি একজন সাবেক সেনা সদস্য ছিলেন। তাঁদের বিয়ের বয়স তখন মাত্র চারদিন।

ইসাবেল বলেন, “সকালে সে কাপড় গুছাচ্ছিল, আচরণে একটু অস্বাভাবিকতা ছিল। আমি জিজ্ঞেস করি কী হয়েছে, সে বলে কিছু না। তারপর নিচে নেমে যায়।”

তিনি বলেন, “আমি দরজার সামনে দাঁড়িয়েছিলাম। হঠাৎ দেখি সে বাইরে চলে যাচ্ছে এবং বনের দিকে হাঁটতে শুরু করে। আমি দৌড়ে জুতো আনতে যাই, আর ফিরে এসে দেখি সে আর নেই।”

পরদিন সকালে ক্রিস্টোফারের বাবা ছেলেকে মৃত অবস্থায় বনের ভেতরে খুঁজে পান।

ইসাবেল বলেন, “আমি বিধ্বস্ত হয়ে পড়েছিলাম। হানিমুনে সে একদম স্বাভাবিক ছিল। আমরা দারুণ সময় কাটিয়েছিলাম।”

তাঁরা কয়েক দিন আগেই কোর্টে বিয়ে করেছিলেন এবং মে মাসে বন্ধু-পরিবারদের নিয়ে বড় অনুষ্ঠানের পরিকল্পনা ছিল।

এই মর্মান্তিক ঘটনার পরে, ইসাবেল নিজেকে দোষী মনে করতে থাকেন, কারণ তিনি বুঝতেই পারেননি যে তাঁর স্বামী মানসিকভাবে এতটা বিপর্যস্ত ছিলেন।

তিনি বলেন, “আমার স্বামী খুবই সফল, পরিশ্রমী এবং ভালো মানুষ ছিল। আমি ভাবি, কোথাও কোনও লক্ষণ ছিল কি? কিন্তু সত্যিই কিছুই বোঝা যায়নি।”

অবাক করার মতো ঘটনা ঘটে তাঁর মৃত্যুর তিন মাস পরে – ভালোবাসা দিবসে ইসাবেল একটি ফুলের তোড়া পান। পরে জানতে পারেন, সেটি ক্রিস্টোফার সেপ্টেম্বরে অর্ডার করে গিয়েছিলেন।

ইসাবেল এই হৃদয়বিদারক গল্প শেয়ার করেন সামাজিক মাধ্যমে, যা প্রায় ৪ কোটি মানুষ দেখে ফেলেছে। যদিও কিছু নেটিজেন তাঁকে দোষারোপও করেছে, এমনকি মৃত্যুর জন্যও দায়ী করেছে।

এখন ইসাবেল মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করছেন এবং ২০২৫ সালের অক্টোবরে শিকাগো ম্যারাথনে দৌড়ানোর প্রস্তুতি নিচ্ছেন, আত্মহত্যা প্রতিরোধে কাজ করা একটি সংস্থার জন্য তহবিল সংগ্রহ করতে।

ইসাবেল বলেন, “সবাই একটি ব্যাখ্যা খোঁজে। কিন্তু কেউ বিশ্বাস করতে চায় না যে একজন মেধাবী, সুদর্শন, সফল মানুষ হঠাৎ করে এমন সিদ্ধান্ত নিতে পারে। স্পষ্টতই, সে ভেতরে ভেতরে একা লড়ছিল, যেটা কেউ বুঝতেই পারেনি।”

শেষে তিনি বলেন, “আমার জীবনের একটি অংশ চিরতরে হারিয়ে গেছে। এখনও অনেক কষ্টের সঙ্গে সেই মুহূর্ত বারবার মনে পড়ে। আমি জানি ও আমাকে আঘাত করতে চায়নি। সে হয়তো ভেবেছিল, সবাই তার ছাড়াই ভালো থাকবে।” 

সূত্র: https://www.news.com.au/

এই শাখার আরও খবর

ঋণ করে বিদেশে পাঠানো ছেলের মৃত্যুদণ্ড, বিচার ও মরদেহ ফেরত চান বাবা

সৌদি আরবের মক্কায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নাগরিক নজরুল ইসলাম ও সুইটি আক্তারকে স্বামী-স্ত্রী পরিচয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন তথ্য ছড়ানো হচ্ছে। তবে নজরুলের বাবা…

৯ মাসে মব সহিংসতায় নিহত ১৮৭, ধর্ষণের শিকার ৬৫৭ নারী ও শিশু

চলতি বছরের প্রথম নয় মাসে, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত, সারা দেশে মব সহিংসতা ও গণপিটুনির ৩৯৮টি ঘটনায় ১৮৭ জন নিহত হয়েছেন। একই সময়ে ধর্ষণের শিকার…

নেতানিয়াহুর পাশে ট্রাম্প, ইরানে নতুন হামলার ছক কষছে যুক্তরাষ্ট্র?

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্বাচনী প্রচারে প্রকাশ্য সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে নেতানিয়াহুকে পুনর্নির্বাচিত করার বিষয়ে সরাসরি সমর্থন জানাতে অনীহা প্রকাশ করলেও…

‘যুদ্ধ বন্ধের ইচ্ছা জেলেনস্কির কখনোই ছিল না’: ট্রাম্প

রাশিয়ার সঙ্গে চার বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আগ্রহ নেই বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর…

চোরবাগান পুজোয় বিপর্যয়: কমিটি, নিরাপত্তাকর্মী ও পুলিশের সমন্বয়ের অভাবই কি কারণ?

কলকাতার চোরবাগানের দুর্গাপুজোয় বিপুল ভিড়ের মধ্যে ঘটে যাওয়া বিপর্যয়ের পেছনে আয়োজক কমিটি, বেসরকারি নিরাপত্তাকর্মী ও পুলিশের মধ্যে সমন্বয়ের অভাব এবং ভিড় নিয়ন্ত্রণে অভিজ্ঞতার ঘাটতি ছিল…

২ বিলিয়ন ডলারের টিকিটিং ব্যবস্থা চালুর পরও পুরোনো কার্ডে ফিরতে হচ্ছে যাত্রীদের

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে গণপরিবহনে সপ্তাহে সর্বোচ্চ ৩০ ডলার ভাড়া নির্ধারণের প্রতিশ্রুতি দিয়েছে ক্ষমতাসীন লেবার পার্টি। তবে নতুন এই সুবিধা চালুর পরও যাত্রীদের আপাতত ব্যবহার করতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au