বিনোদন

‘হঠাৎ বৃষ্টি’ সিনেমার রিমেক, থাকছেন না ফেরদৌস-প্রিয়াঙ্কা

  • 7:18 pm - May 28, 2025
  • পঠিত হয়েছে:৬৭ বার

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত দর্শকনন্দিত সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’ মুক্তি পায় ১৯৯৮ সালে। টিভি প্রিমিয়ারের পর দর্শকের আগ্রহে প্রেক্ষাগৃহেও মুক্তি পায় সিনেমাটি। এটি পরিচালনা করেছিলেন কলকাতার বরেণ্য নির্মাতা বাসু চ্যাটার্জি। মুক্তির দুই যুগেরও বেশি সময় পর এটি রিমেক হচ্ছে। ‘আবার হঠাৎ বৃষ্টি’ নামে সিনেমাটি প্রযোজনার দায়িত্বে আছে আশীর্বাদ চলচ্চিত্র।

সোমবার রাজধানীর উত্তরার আনন্দবাড়িতে মহরতের মাধ্যমে এর শুটিং শুরু হয়েছে। পরে শ্রীমঙ্গলসহ দেশের বিভিন্ন জায়গায় দৃশ্য ধারণ হবে বলে নির্মাতা জানিয়েছেন। এবার সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও আশীর্বাদ চলচ্চিত্র।

পরিচালনার দায়িত্বে আছেন কামরুজ্জামান। সিনেমাটি উপদেষ্টা পরিচালক হিসেবে আছেন নন্দিত নির্মাতা ছটকু আহমেদ। এতে অজিত চরিত্রে অভিনয় করবেন সাদী খান ও দীপা নন্দীর চরিত্রে দেখা যাবে রাফিদাকে। দু’জনই সিনেমায় নতুন মুখ। এ ছাড়া সিনেমার আরও গুরুপূর্ণ চরিত্রে অভিনয় করবেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, কায়েস আরজুসহ অনেকেই।

নির্মাতা কামরুজ্জামান বলেন, ‘হঠাৎ বৃষ্টি’ আমাদের কাছে এক নস্টালজিয়া। সিনেমাটি ভারত বাংলাদেশসহ অনেক দেশের দর্শকরা পছন্দ করেছেন। সেই সিনেমা রিমেক হচ্ছে ভাবতেই ভালো লাগছে। সিনেমাটি দর্শকনন্দিত, তাই কাজটি অনেক চ্যালেঞ্জিং। শুটিং শুরু করেছি। আশা করছি, সবার সহযোগিতায় কাজটি ভালোভাবেই শেষ করতে পারব। সিনেমাটি নিয়ে বিস্তারিত কিছু বলতে চাই না। তবে এটি নিয়ে সবার বেশ আগ্রহ লক্ষ্য করছি। শিগগিরই আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বিস্তারিত জানাব।’

বলা দরকার, ‘হঠাৎ বৃষ্টি’ দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেছিলেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। প্রথম সিনেমাতেই আকাশছোঁয়া জনপ্রিয়তা পান তিনি। পাশাপাশি ঘরে তোলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। তাঁর বিপরীতে ছিলেন ওপার বাংলার অভিনেত্রী প্রিয়াঙ্কা ত্রিবেদী। তিনিও অভিনয় দিয়ে দর্শক প্রশংসা কুড়িয়েছেন।

সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করে বাংলাদেশের আশীর্বাদ চলচ্চিত্র ও ভারতের গ্রামকো ফিল্মস। আর সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী এই ছবির গান দিয়ে দুই বাংলার শ্রোতাদের মন জয় করেছিলেন।

এই শাখার আরও খবর

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি ভারতের লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ

মেলবোর্ন, ৪ মে- ভারতের শীর্ষ শিল্প সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) বলেছে, বাংলাদেশের নতুন সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ কৌশল এবং ভারতের নিজস্ব উন্নয়ন অভিজ্ঞতার মধ্যে…

পশ্চিমবঙ্গে বিজেপির ঝড়, ২০০ পেরিয়ে ক্ষমতার দোরগোড়ায়

মেলবোর্ন, ৪ মে- পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬–এর ফলাফল ঘিরে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। প্রাথমিক গণনা অনুযায়ী, বিজেপি ২০০টির বেশি আসনে এগিয়ে বা জয়ী হয়ে একক…

নির্বাচনের আবহে সংবাদ এলো ‘প্রিয়তম’কে হারালেন দেব

শ্যামল সান্যাল,ঢাকা মেলবোর্ন, ৪ মে-  নির্বাচনের উত্তেজনার আবহে হঠাৎই নেমে এলো শোকের ছায়া। টালিউডের জনপ্রিয় অভিনেতাওসংসদ সদস্য দেব হারালেন তার দীর্ঘদিনের সঙ্গী, প্রিয় পোষ্য ‘লাকি’কে।…

বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জন্মদিন ৫ মে

মেলবোর্ন, ৪ মে- বাঙালি যশস্বিনীদের মধ্যে অন্যতম বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ১১৫তম জন্মদিন আজ। বৃটিশ বিরোধী আন্দোলনে বীরোচিত ভূমিকার কারণে কীর্তিমান মহিয়ষী বাঙালি নারী হিসেবে তিনি…

বৈষম্যে বিরক্ত মালাইকা

মেলবোর্ন, ৪ মে- দীর্ঘ ৩০ বছরের বেশি সময় ধরে মালাইকা ম্যাজিকে বুঁদ বলিউড। কখনো ‘ছঁইয়া ছঁইয়া’ তো কখনো আবার ‘মুন্নি’র তালে মালাইকার শরীরী হিল্লোল ঝড়…

যুক্তরাষ্ট্রে একটি গাড়ির দামে চীনে মিলছে পাঁচটি বৈদ্যুতিক গাড়ি

শ্যামল সান্যাল,ঢাকা মেলবোর্ন, ৪ মে- বৈশ্বিক অটোমোবাইল বাজারে দামের এক বিশাল ব্যবধান লক্ষ্য করা গেছে, যেখানে যুক্তরাষ্ট্রে একটি নতুন গাড়ির গড় দামে চীনে বর্তমানে একাধিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au