খেলা

বিসিবিতে চোর ধরেছি সেজন্য অন্য পরিচালকরা আমাকে সড়াতে উঠে পরে লেগেছে: ফারুক আহমেদ

  • 12:53 pm - May 30, 2025
  • পঠিত হয়েছে:১৩৩ বার

মেলবোর্ন: বৃহস্পতিবার সকাল থেকেই আলোচনা বিসিবি সভপতির পদ হারাতে যাচ্ছেন ফারুক আহমেদ৷ মেলবোর্নে তখন গভীর রাত সেসময় এনএসসি থেকে জানানো হলো ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করা হয়েছে। এনএসসি থেকে সেটি করার কারণ হলো কোটা অনুযায়ী সেখান থেকেই তাকে বিসিবির পরিচালক করা হয়।

এরপর ওটিএন বাংলা যোগাযোগ করেন ফারুক আহমেদের সাথে৷ তিনি বলেন চোরদের ধরেছি তো, সেজন্যই আমার উপর উঠে পরে লেগেছে। আমি তো সিলেকটেড৷ আমি কেন পদ ছাড়বো? আমি তো নিজ ইচ্ছায় আসিনি৷ তারাই আমাকে এনেছে৷ আমি তো কোন অন্যায় করিনি৷ যা করার অন্য পরিচালকরা করেছে। আমার সময় বিসিবি সফল ছিলো। অনেক কাজ হয়েছে।

যদিও বিপিএলে রাজশাহী দলের পেমেন্ট নিয়ে নয় ছয়৷ তার একক সিদ্ধান্তে এফডিআরের টাকা অন্য ব্যাংকে সড়িয়ে ফেলা। অন্য পরিচালকদের সাথে খারাপ ব্যবহার। একক সিদ্ধান্তে চান্ডিকা হাথুরুসিংহকে চাকরি থেকে অব্যাহতি। এমন অনেক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এর আগে ৮ পরিচালক ফারুকের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে জাতীয় ক্রীড়া পরিষদে চিঠি দেন। শুধুমাত্র আকরাম খান সেখানেই সই করেননি।

নতুন পরিচালক হওয়ার ক্ষেত্রে অনেকটায় এগিয়ে গেলো অস্ট্রেলিয়ান প্রবাসী বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম। বেশ কিছুদিন ধরেই বাংলাদেশে অবস্থান করছেন তিনি। আইসিসির চাকুরি ছেড়ে আগামী তিন মাস বিসিবি সভাপতির দায়িত্বে দেখা যাবে বুলবুলকে। অক্টোবরে বিসিবির নির্বাচনের আগ পর্যন্ত তিনি সেই দায়িত্বে থাকবেন।

৫ আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে ধনী বোর্ডের দায়িত্বে ছিলেন নাজমুল হাসান পাপন। তারপরই ফারুকের উত্থান

এই শাখার আরও খবর

‘জানি মুহূর্তগুলো মিস করব’

সময় ফুরিয়ে আসছে লিওনেল মেসির। আর্জেন্টিনার জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলতে নামার আগে আবেগঘন হয়ে উঠেছেন ফুটবল বিশ্বের অন্যতম সেরা এই তারকা। বিদায়ী ম্যাচের আগে…

সৌদিতে সামরিক সরঞ্জাম পাঠাতে প্রস্তুত মক্কা প্রতিরক্ষা জোট

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরুর পর সৌদি আরবের নিরাপত্তা জোরদারে যৌথভাবে সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েনে সম্মত হয়েছে পাকিস্তান,…

১৪ মিনিটে ৪ গোল করে জিদানের ফ্রান্সের চমক

উয়েফা নেশনস লিগে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে বেলজিয়ামকে ৪-১ গোলে হারিয়েছে জিনেদিন জিদানের ফ্রান্স। ম্যাচের ৭৬ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকা ফ্রান্স শেষ ১৪ মিনিটে চার গোল…

রাশিয়ায় গবেষণাগার কর্মীর মৃত্যু, প্লেগের খবর নাকচ

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের ইরকুতস্কে প্লেগবিরোধী গবেষণাগারের এক কর্মী প্লেগে আক্রান্ত হয়ে মারা গেছেন, এমন খবর নাকচ করেছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত গবেষণাগার সহকারী…

২০৩০ বিশ্বকাপ ফাইনালের দৌড়ে ক্যাম্প ন্যু

২০৩০ ফুটবল বিশ্বকাপের ফাইনাল আয়োজনের দৌড়ে এবার নতুন করে আলোচনায় এসেছে স্পেনের বার্সেলোনার ঐতিহাসিক ক্যাম্প ন্যু। এতদিন স্পেনের মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু এবং মরক্কোর কাসাব্লাঙ্কায় প্রস্তাবিত…

কাশ্মীরে নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ ‘লোরা’, উন্নত প্রযুক্তি ব্যবহার করছে সন্ত্রাসীরা

ভারতের জম্মু ও কাশ্মীরের ঘন জঙ্গলে সিম কার্ড, মোবাইল টাওয়ার কিংবা ওয়াই-ফাই ছাড়াই যোগাযোগের জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে সন্ত্রাসীরা। ‘লোরা’ নামের এই প্রযুক্তিনির্ভর যোগাযোগব্যবস্থা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au