অস্ট্রেলিয়া

মিরাকল অব মাইন্ড: মেলবোর্নে ইশা ফাউন্ডেশনের অনুপ্রেরণামূলক অনুষ্ঠান

  • 10:39 pm - May 31, 2025
  • পঠিত হয়েছে:২১৮ বার
মিরাকল অব মাইন্ড: মেলবোর্নে ইশা ফাউন্ডেশনের ধ্যানভিত্তিক অনুপ্রেরণামূলক অনুষ্ঠান।

মেলবোর্ন, ৩১ মে—মানসিক স্বাস্থ্যের ক্রমবর্ধমান উদ্বেগের প্রেক্ষাপটে, ইশা ফাউন্ডেশন অস্ট্রেলিয়া আয়োজন করেছিল এক অনন্য অভিজ্ঞতা—Miracle of Mind Experience. উইলিয়ামস টাউনের সীভিউ ইভেন্ট সেন্টারে অনুষ্ঠিত এই মননশীল সন্ধ্যায় আমন্ত্রিত ছিলেন বিশিষ্ট অতিথি, যাঁরা বিভিন্ন পেশাজীবী, নেতৃত্বস্থানীয় ও সাংস্কৃতিক ক্ষেত্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি।

বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠান শুরু হয় মেলবোর্নের জনপ্রিয় শিল্পীর সঞ্জীবিত সঙ্গীত পরিবেশনার মাধ্যমে।

বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠান শুরু হয় মেলবোর্নের এক জনপ্রিয় শিল্পীর সঞ্জীবিত সঙ্গীত পরিবেশনার মাধ্যমে। সঙ্গীতের সুরে সুরে মিলিয়ে তৈরি হয় এক প্রশান্তিপূর্ণ পরিবেশ! এরপর পরিচয় করিয়ে দেওয়া হয় ‘Miracle of Mind’ নামক একটি ধ্যান অ্যাপের। অ্যাপটির পরিকল্পনায় বিশ্ববিখ্যাত যোগী ও দার্শনিক সদগুরু।
ডিপার্টমেন্ট অফ হেলথ, অস্ট্রেলিয়ার অতি সাম্প্রতিক তথ্য অনুযায়ী-
  • *১৬ থেকে ৮৫ বছর বয়সী প্রতি ৫ জনে ১ জন অস্ট্রেলিয়ান — অর্থাৎ ২২ শতাংশ বা প্রায় ৪.৩ মিলিয়ন মানুষ — কোনও না কোনও সময়ে মানসিক রোগে আক্রান্ত হন।
  • *সবচেয়ে সাধারণ মানসিক রোগ হল উদ্বেগজনিত রোগ (Anxiety disorder), যা ১৭ শতাংশ মানুষের মধ্যে দেখা যায়।
  • *৮ শতাংশ মানুষ অ্যাফেক্টিভ ডিসঅর্ডার (যেমন বিষণ্নতা) এবং ৩ শতাংশ মাদকদ্রব্য ব্যবহারজনিত রোগে ভোগেন।
  • প্রায় অর্ধেক প্রাপ্তবয়স্ক অস্ট্রেলিয়ান — অর্থাৎ প্রায় ৭.৩ মিলিয়ন মানুষ — জীবনের কোনও এক পর্যায়ে মানসিক অসুস্থতার সম্মুখীন হবেন- ।
  • *শিশু-কিশোরদের ক্ষেত্রেও চিত্র উদ্বেগজনক—৪ থেকে ১৭ বছর বয়সী প্রতি ৭ জনে ১ জন কোনও না কোনও মানসিক রোগে আক্রান্ত।
  • *উদ্বেগজনকভাবে, প্রায় অর্ধেক প্রাপ্তবয়স্ক অস্ট্রেলিয়ান — অর্থাৎ প্রায় ৭.৩ মিলিয়ন মানুষ — জীবনের কোনও এক পর্যায়ে মানসিক অসুস্থতার সম্মুখীন হবেন।
এই প্রেক্ষাপটে সদগুরুর বক্তব্যে উঠে আসে এক গম্ভীর সতর্কতা: “মানসিক অসুস্থতা মজা করার বিষয় নয়। এটি অত্যন্ত যন্ত্রণাদায়ক।
শারীরিক রোগ হলে মানুষ সহানুভূতি পায়, কিন্তু মানসিক রোগ হলে দুর্ভাগ্যবশত, মানুষ হাসে।”
এরপর অতিথিদের নিয়ে একসাথে করা হয় ৭ মিনিটের ধ্যান অনুশীলন, যা ‘মিরাকল অব মাইন্ড’ অ্যাপের মাধ্যমেই পরিচালিত হয়। ধ্যানশেষে অনেকেই তাঁদের অভিজ্ঞতা শেয়ার করেন, কেউ বলেন, “শুধু ৭ মিনিটেই যেন মনের কোথাও একটা আলো জ্বলে উঠল”, কেউ বলেন, “একটা প্রশান্তি অনুভব করলাম, বহুদিন পর এমন অভিজ্ঞতা হল।”

মিরাকল অব মাইন্ড: মেলবোর্নে ইশা ফাউন্ডেশনের ধ্যানভিত্তিক অনুপ্রেরণামূলক অনুষ্ঠানে বিশিষ্ট অতিথির উপস্থিতি।

‘মিরাকল অব মাইন্ড’ কেবল একটি ধ্যান কর্মশালা ছিল না; এটি ছিল সকলের প্রতি একটি বার্তা—অল্প কয়েক মিনিটের মনোসংযোগও জীবনে ফিরিয়ে আনতে পারে প্রশান্তি ও ভারসাম্য।

এই শাখার আরও খবর

১৪ মিনিটে ৪ গোল করে জিদানের ফ্রান্সের চমক

উয়েফা নেশনস লিগে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে বেলজিয়ামকে ৪-১ গোলে হারিয়েছে জিনেদিন জিদানের ফ্রান্স। ম্যাচের ৭৬ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকা ফ্রান্স শেষ ১৪ মিনিটে চার গোল…

ইতিহাসের মহানায়ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

কেউ কেউ ইতিহাসে স্থান করে নেন; আবার কেউ এমনভাবে একটি জাতির জীবনে আবির্ভূত হন, যাঁকে বাদ দিয়ে সেই জাতির ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টিই লেখা যায়…

সিডনিতে বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশনের দশম মহালয়া উদ্‌যাপন

OTN বাংলা, সিডনি: অস্ট্রেলিয়ার সিডনিতে উৎসবমুখর, ভক্তিময় ও আবেগঘন পরিবেশে দশমবারের মতো মহালয়া উদ্‌যাপন করেছে বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশন (বিপিএ)। ৪ অক্টোবর ২০২৬, রবিবার সিডনির রোজলিয়া…

মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িকতার আজীবন যোদ্ধা: অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক

বাংলাদেশের মুক্তিযুদ্ধ, শিক্ষা, বিজ্ঞানচর্চা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণের ইতিহাসে অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক ছিলেন এক উজ্জ্বল ও অনন্য ব্যক্তিত্ব। জ্ঞান, দেশপ্রেম, মানবিকতা…

আজ রাতে শারজাহতে ইংল্যান্ড চ্যাম্পিয়নসের মুখোমুখি বাংলাদেশ চ্যাম্পিয়নস

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (WCL) ম্যাচে আজ সোমবার (৫ অক্টোবর) ইংল্যান্ড চ্যাম্পিয়নসের মুখোমুখি হবে বাংলাদেশ চ্যাম্পিয়নস। ম্যাচটি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে।…

গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা উল্টো বিপদ ডেকে আনল, জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছে কিশোর

অস্ট্রেলিয়ার মেলবোর্নে দুটি গাড়িতে আগুন দেওয়ার সময় অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে এক কিশোর। পালিয়ে যাওয়ার সময় সঙ্গীদের সঙ্গে থাকা গাড়িটি দুর্ঘটনার শিকার হলে আহত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au