বিশ্ব

নতুন করোনাভাইরাস স্ট্রেইন যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়েছে, টিকাদান নীতিতে পরিবর্তন

  • 9:01 am - June 03, 2025
  • পঠিত হয়েছে:১৫০ বার
যুক্তরাষ্ট্রে নতুন কোভিড স্ট্রেইনের উপস্থিতি শনাক্ত হয়েছে। ছবি: NIAID/Alamy

যদিও মার্কিন CDC জানিয়েছে দেশটিতে এই ভ্যারিয়েন্টের সংখ্যা এখনো খুব কম, বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, চীনে এটি অন্যান্য স্ট্রেইনের তুলনায় দ্রুত ছড়িয়েছে। হংকং সরকার জানিয়েছে, সেখানে জরুরি বিভাগে ভিড় ও হাসপাতালে ভর্তি সংখ্যা গত এক বছরে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গত চার সপ্তাহে ৮১টি গুরুতর কেস এবং ৩০টি মৃত্যু রেকর্ড করা হয়েছে, যাদের বেশিরভাগই ৬৫ বছরের ঊর্ধ্বে।

চীনের মূল ভূখণ্ডে কোভিড নিয়ে জরুরি বিভাগে আসা রোগীর হার ৭.৫ শতাংশ থেকে বেড়ে হয়েছে ১৬ শতাংশেরও বেশি। হাসপাতালে ভর্তি রোগীর হারও দ্বিগুণ হয়ে ৬ শতাংশ ছাড়িয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের CDC জানিয়েছে, এই নতুন ভ্যারিয়েন্ট সাধারণ কোভিড লক্ষণ যেমন কাশি, গলা ব্যথা, জ্বর ও ক্লান্তি সৃষ্টি করতে পারে। তবে গবেষকরা বলছেন, এটি আগের স্ট্রেইনের তুলনায় বেশি সংক্রামক হলেও আপাতত বেশি মারাত্মক বলে প্রমাণিত হয়নি।

হংকংয়ের স্বাস্থ্য সংরক্ষণ কেন্দ্রের প্রধান ডা. এডউইন ত্সুই সতর্ক করেছেন, এই স্ট্রেইনকে হালকাভাবে নেওয়া উচিত নয়। তিনি বলেন, এটি কোভিড টিকার সুরক্ষা এড়িয়ে যাওয়ার ক্ষমতা অর্জন করেছে বলে প্রমাণ মিলছে।

যুক্তরাষ্ট্রে টিকা নীতির বড় পরিবর্তন

এছাড়া, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য সচিব রবার্ট এফ কেনেডি জুনিয়র ঘোষণা করেছেন, এখন থেকে স্বাস্থ্যবান শিশু ও গর্ভবতী নারীদের জন্য কোভিড-১৯ টিকা CDC-র সুপারিশকৃত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তিনি এটিকে ‘কমন সেন্স’ বা যুক্তিযুক্ত সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন।

এই সিদ্ধান্তের ফলে এখন শুধুমাত্র ৬৫ বছরের ঊর্ধ্বে বয়স্ক ও ঝুঁকিপূর্ণ ব্যক্তি ছাড়া অন্যদের জন্য টিকার অনুমোদন সীমিত করা হচ্ছে। যদিও এই সিদ্ধান্ত ইউরোপের বেশ কয়েকটি দেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, তবে বিশেষজ্ঞরা এতে উদ্বেগ প্রকাশ করেছেন।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ বিশেষজ্ঞ আমেশ আদালজা বলেন, “শুরুতেই কোভিড টিকাকে শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির অন্তর্ভুক্ত করা উচিত ছিল।”

অন্যদিকে, ফিলাডেলফিয়ার চিলড্রেনস হসপিটালের টিকা বিশেষজ্ঞ পল অফিট বলেন, এই সিদ্ধান্তে টিকা নিতে ইচ্ছুক ব্যক্তিরা, বিশেষ করে মার্কিন বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থা অনুযায়ী যারা বীমা পান না, তারা বাধার সম্মুখীন হতে পারেন।

প্রসঙ্গত, CDC-র ওয়েবসাইটে এখনো বলা আছে, গর্ভবতী নারীদের কোভিড টিকা নেওয়া “বিশেষভাবে গুরুত্বপূর্ণ”, কারণ গর্ভাবস্থায় কোভিড সংক্রমণের ঝুঁকি বেশি।

এই পরিবর্তনগুলো এমন এক সময়ে এসেছে যখন NB.1.81 ভ্যারিয়েন্ট বিশ্বের নানা দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে এবং ভবিষ্যতে আরও ভ্যাকসিন-প্রতিরোধী রূপ রূপান্তরের আশঙ্কাও বাড়ছে।

নিউ ইয়র্ক পোস্ট

এই শাখার আরও খবর

কুঠার দিয়ে হামলার অভিযোগ, গুরুতর আহত তিনজনকে হাসপাতালে

অস্ট্রেলিয়ার গিপসল্যান্ডের টাইয়ার্স শহরে একটি বাড়িতে কুঠার দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে এক বৃদ্ধসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন পুরুষকে জীবন সংকটাপন্ন অবস্থায়…

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে, ফের গোরস্থানে দাফনের সিদ্ধান্ত

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ কবর থেকে তুলে তার দরবার প্রাঙ্গণে নিয়ে পুনরায় দাফনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফিলিপনগর এলাকার…

পার্বত্য চট্টগ্রামে কি ভারতকে হারানোর কৌশল নিয়েছিল পাকিস্তান?

১৯৯৭ সালের ডিসেম্বর। কোনো গুলি ছোড়া ছাড়াই ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সাফল্য অর্জিত হয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি…

মহাসাধক ​বাবা লোকনাথ ব্রহ্মচারী: অলৌকিক সাধনা ও বিপন্ন মানুষের পরম আশ্রয়

​সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস ও চেতনার দিগন্তে এক ধ্রুবতারার নাম লোকনাথ ব্রহ্মচারী। আধ্যাত্মিকতার এমন এক উচ্চ শিখরে তিনি অধিষ্ঠিত ছিলেন, যেখানে অসীম করুণা আর অলৌকিক শক্তির…

নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক

নেপালে হিমবাহ ও পাথরের ধসে সৃষ্ট ভয়াবহ ঢলের ১০ দিনের মাথায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার…

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au