বিশ্ব

গাজায় আবারো ত্রাণকেন্দ্রে গুলিতে ২৭ জন নিহত, ইসরায়েলকে দায়ী করেছে হামাস

  • 10:01 pm - June 03, 2025
  • পঠিত হয়েছে:২২১ বার

মেলবোর্ন, ০৩ জুন— গাজার ত্রাণকেন্দ্রে আবারো ইসরায়েলের গুলিতে ২৭ জন নিহত হওয়ার খবর দিয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। এটি ত্রাণকেন্দ্রে গুলির দ্বিতীয় প্রাণঘাতী ঘটনা।

গাজার দক্ষিণাঞ্চলে রাফাহ শহরে ত্রাণ কেন্দ্রটিতে ওই ঘটনার সময় লোকজন ত্রাণের জন্য অপেক্ষমান ছিল বলে মঙ্গলবার এক প্রতিবেদনে জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, কয়েকজন সন্দেহভাজনকে চিহ্নিত করার পর তারা গুলি চালিয়েছে।

গুলির এই ঘটনায় আরও অন্তত ৯০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

ওদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) জানিয়েছে তারা কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই ত্রাণ বিতরণ করেছে।

তবে তারা যে খাবার বিতরণ করেছে সেগুলো রান্না করে খেতে হবে কিন্তু সেখানকার মানুষের রান্নার সুবিধা কতটা আছে তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এর আগে রবিবারও গাজার একটি ত্রাণকেন্দ্রে গুলির ঘটনা ঘটেছিল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত রাফাহ কেন্দ্রে মানুষ খাবারের জন্য অপেক্ষা করার সময় গুলির কথা জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

রেড ক্রস জানিয়েছিল, তাদের হাসপাতালে ১৭৯ জন হতাহত আসে যাদের মধ্যে ২১ জন মারা যান। হামাস পরিচালিত সিভিল ডিফেন্স সংস্থা মৃতের সংখ্যা ৩১ জন বলে জানায়।

এই হত্যার ঘটনায় ইসরায়েলের জড়িত থাকার অভিযোগ ওঠায় স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস।

তবে ইসরায়েলি সেনাবাহিনী রবিবার বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালানোর ঘটনা অস্বীকার করেছে।

এই শাখার আরও খবর

সৌদিতে সামরিক সরঞ্জাম পাঠাতে প্রস্তুত মক্কা প্রতিরক্ষা জোট

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরুর পর সৌদি আরবের নিরাপত্তা জোরদারে যৌথভাবে সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েনে সম্মত হয়েছে পাকিস্তান,…

১৪ মিনিটে ৪ গোল করে জিদানের ফ্রান্সের চমক

উয়েফা নেশনস লিগে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে বেলজিয়ামকে ৪-১ গোলে হারিয়েছে জিনেদিন জিদানের ফ্রান্স। ম্যাচের ৭৬ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকা ফ্রান্স শেষ ১৪ মিনিটে চার গোল…

রাশিয়ায় গবেষণাগার কর্মীর মৃত্যু, প্লেগের খবর নাকচ

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের ইরকুতস্কে প্লেগবিরোধী গবেষণাগারের এক কর্মী প্লেগে আক্রান্ত হয়ে মারা গেছেন, এমন খবর নাকচ করেছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত গবেষণাগার সহকারী…

কাশ্মীরে নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ ‘লোরা’, উন্নত প্রযুক্তি ব্যবহার করছে সন্ত্রাসীরা

ভারতের জম্মু ও কাশ্মীরের ঘন জঙ্গলে সিম কার্ড, মোবাইল টাওয়ার কিংবা ওয়াই-ফাই ছাড়াই যোগাযোগের জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে সন্ত্রাসীরা। ‘লোরা’ নামের এই প্রযুক্তিনির্ভর যোগাযোগব্যবস্থা…

ফ্রান্সে জেন-জি আন্দোলন, শিক্ষা সংকটে রাজপথে শিক্ষার্থীরা

বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের নেতৃত্বে একের পর এক বিক্ষোভের পর এবার ফ্রান্সেও ছড়িয়ে পড়েছে তথাকথিত ‘জেন-জি আন্দোলন’। দেশটির উচ্চবিদ্যালয়গুলোর শিক্ষক ও সহায়ক কর্মীর সংকট, জরাজীর্ণ…

ইতিহাসের মহানায়ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

কেউ কেউ ইতিহাসে স্থান করে নেন; আবার কেউ এমনভাবে একটি জাতির জীবনে আবির্ভূত হন, যাঁকে বাদ দিয়ে সেই জাতির ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টিই লেখা যায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au