অস্ট্রেলিয়া

নিখোঁজ ফিওবি বিশপকে নিয়ে শেষ মুহূর্তের বিবরণ দিলেন তার হাউসমেট জেমস উড

  • 9:13 am - June 05, 2025
  • পঠিত হয়েছে:৪৮ বার
ফিওবি বিশপকে সর্বশেষ দেখা গিয়েছিল ১৫ মে সকালে বান্ডাবার্গ যাওয়ার পথে। (ছবি: সোশ্যাল মিডিয়া)

মেলবোর্ন, ০৫ জুন— ১৭ বছর বয়সী ফিওবি বিশপের নিখোঁজ হওয়ার ঘটনায় তার রুমমেট জেমস উড শেষ মুহূর্তে কী ঘটেছিল, তার বিস্তারিত বর্ণনা দিয়েছেন। ১৫ মে সকালে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেওয়ার সময় ফিওবির সঙ্গে একাধিক তীব্র ঝগড়ার ঘটনা ঘটেছিল বলে জানান তিনি।

বুধবার সকালে কুইন্সল্যান্ড পুলিশ জেমস উডকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করলেও এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি।

পুলিশ জানিয়েছে, তারা এখন আর ফিজিক্যাল অনুসন্ধান চালাচ্ছে না। ১৫ মে সকালে জিন জিন এলাকার তানিকা ব্রোমলি ও জেমস উড ছিলেন ফিওবিকে সর্বশেষ দেখার ব্যক্তি। ফিওবিকে তানিকার ধূসর রঙের হুন্ডাই গাড়িতে বান্ডাবার্গ বিমানবন্দরের দিকে যেতে দেখা যায়। ধারণা করা হচ্ছিল, সে পশ্চিম অস্ট্রেলিয়ায় তার স্কুলবন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছিল।

তবে পুলিশ জানিয়েছে, তারা নিশ্চিত যে ফিওবি কখনোই বিমানবন্দরে পৌঁছায়নি। তার রুমমেটদের এই দাবির সত্যতা মেলেনি। তদন্তের কেন্দ্রে রয়েছে ফিওবির বসবাসের জিন জিনের সেই বাড়ি এবং সেই গাড়ি।

জানা গেছে, বিমানবন্দরে যাওয়ার সময় ফিওবি ফোনে তার প্রেমিকের সঙ্গে কথা বলছিল। ওই প্রেমিক দাবি করেন, ফোনে তারা ফিওবির ওপর চিৎকার করছিলেন, যার ফলে ফিওবির কথা পরিষ্কার শোনা যাচ্ছিল না।

জেমস উড ডেইলি মেইল-কে জানান, ফিওবি খুব উত্তেজিত ছিল। সে তার প্রেমিকের সামনে ভালোভাবে নিজেকে প্রস্তুত করতে চাচ্ছিল। “সে মাঝে মাঝে এমন হয়। সাধারণত আমরা শান্ত করতে পারি, কিন্তু ওইদিন সে ক্রমাগত উত্তেজিত হচ্ছিল এবং একটা টিভি ভেঙে ফেলে,” বলেন উড।

“সে রাগী হলেও খারাপ মেয়ে নয়। খুব ভালো মেয়ে, ভদ্র ও বুদ্ধিমান। ও আমাদের সঙ্গে থাকত কারণ সে আর নিজের বাড়িতে থাকতে পারত না।”

সকালবেলা ঝগড়ার মধ্যে তিনজন রওনা দেয় বিমানবন্দরের উদ্দেশে। ফিওবি ছিল পেছনের সিটে এবং সঙ্গে ছিল বিশাল এক ডাফেল ব্যাগ—যা তার শরীরের সমান বলেও বর্ণনা করেছেন উড। সেই ব্যাগটিও এখনো খুঁজে পাওয়া যায়নি।

রাস্তায় কিছুটা যাওয়ার পর ফিওবির মন শান্ত না হওয়ায় উড তানিকাকে গাড়ি থামাতে বলেন, যাতে ফিওবিকে কিছুটা সময় দেওয়া যায়। সেখানেই শেষবার ফিওবিকে জীবিত দেখা গিয়েছিল।

‘ফিরে এসে দেখি ফিওবি আর নেই’

উড বলেন, “আমরা হাঁটতে গিয়েছিলাম, হয়তো তিন, পাঁচ বা আট মিনিট, ঠিক মনে নেই, কিন্তু ফিরে এসে দেখি ফিওবি ও তার ব্যাগ উধাও।”

তারা এরপর আবার বিমানবন্দরের দিকে যায় ফিওবিকে খুঁজতে, কিন্তু কোথাও দেখা মেলেনি। উড দাবি করেন, তারা গাড়ি চালিয়ে সেই সমস্ত জায়গায় খুঁজেছেন, যেখানে ধারণা করা যায় ফিওবি যেতে পারে। পরবর্তীতে তাদের গাড়িকে Good Night Scrub National Park-এর দিকে যেতে দেখা যায়, যা সিসিটিভিতে ধরা পড়ে।

তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনও সরাসরি অভিযোগ আনা হয়নি এবং Sky News তাদের ফিওবির নিখোঁজে জড়িত বলেও কোনও দাবি করেনি।

মায়ের আকুতি

ফিওবির মায়ে কাইলি জনসন সামাজিক মাধ্যমে নিয়মিত পোস্ট করে যাচ্ছেন তার মেয়েকে ফিরে পাওয়ার অনুরোধ জানিয়ে। বুধবার সকালে তিনি ফেসবুকে লেখেন,


“২০তম দিন শুরু করলাম, এখনও তুমি নিখোঁজ, ফিওবি। জানি না আর কোনওদিন জীবন আগের মতো হবে কিনা। তবে এটা জানি, কেউ কেউ জানে তুমি কোথায় আছো, দয়া করে পুলিশকে বলো।”

এই শাখার আরও খবর

‘সন্ত্রাসের কাছে মাথা নোয়াবে না দেশ’- পাকিস্তানকে কড়া বার্তা মোদির

মেলবোর্ন, ২২ এপ্রিল- জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার এক বছর পূর্তিতে নিহতদের স্মরণ করে শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে তিনি স্পষ্ট বার্তা…

লোডশেডিংয়ের প্রকৃত চিত্র আড়াল করছে সরকার

মেলবোর্ন, ২২ এপ্রিল- বাংলাদেশে গরম বাড়ার সঙ্গে সঙ্গে দেশে বিদ্যুতের সংকট আরও তীব্র হয়ে উঠেছে, আর সেই সংকটের বাস্তব চিত্র ও সরকারি হিসাবে বড় ধরনের…

ভোট গণনায় বিলম্ব, বিক্ষোভের মুখে পেরুর নির্বাচন প্রধানের পদত্যাগ

মেলবোর্ন, ২২ এপ্রিল- পেরুর নির্বাচনী সংস্থার প্রধান দীর্ঘ সময় ধরে ভোট গণনায় বিলম্ব এবং চলমান বিশৃঙ্খলার মধ্যে জনগণের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন। দেশটিতে সাম্প্রতিক সাধারণ…

জামিন পেয়েও কেন এখনও মুক্তি পাননি সেই মহিলা লীগ নেত্রী

মেলবোর্ন, ২২ এপ্রিল- রাজধানীর তেজগাঁও থানায় বিস্ফোরক ও সহিংসতার মামলায় গ্রেপ্তার হওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম জামিন পেলেও আইনি কাগজপত্রের জটিলতায় এখনো কারামুক্ত…

শেষ মুহূর্তে জেডি ভ্যান্সের ইসলামাবাদ সফর বাতিল

মেলবোর্ন, ২২ এপ্রিল- যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স-এর পাকিস্তান সফর স্থগিত করা হয়েছে। ইরানের সঙ্গে দ্বিতীয় দফা শান্তি আলোচনায় অংশ নিতে তাঁর ইসলামাবাদ সফরের পরিকল্পনা…

ঐকমত্য কমিশনের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুললেন সারা হোসেন

মেলবোর্ন, ২২ এপ্রিল- অন্তর্বর্তী সরকারের সময়ে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের বৈধতা ও গঠনপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সারা হোসেন। তাঁর দাবি, এই কমিশন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au