অস্ট্রেলিয়া

স্ত্রী-সন্তানকে পাকিস্তানে ফেলে পালানোর অভিযোগে সিডনির এক ব্যক্তি অভিযুক্ত

  • 9:43 pm - June 11, 2025
  • পঠিত হয়েছে:১৫৪ বার
সিডনির ব্যক্তি মানব পাচারের অভিযোগে গ্রেপ্তার: স্ত্রী ও শিশু সন্তানকে পাকিস্তানে ফেলে পালানোর অভিযোগ। ছবি: এএফপি

মেলবোর্ন ১১ জুন ২০২৫- সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এক ব্যক্তি পাকিস্তানে স্ত্রী ও এক বছরের সন্তানকে পাসপোর্ট ছাড়াই বিমানবন্দরে ফেলে রেখে অস্ট্রেলিয়ায় ফিরে আসার ঘটনায় মানব পাচারের অভিযোগে অভিযুক্ত হয়েছেন।

অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (এএফপি) জানায়, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে এক নারী অভিযোগ দায়ের করেন, তাঁর স্বামী তাদের একসঙ্গে অস্ট্রেলিয়া থেকে পাকিস্তান নিয়ে যাওয়ার পর তাঁকে এবং সন্তানকে বিমানবন্দরে ফেলে চলে যান এবং প্রয়োজনীয় কাগজপত্রও নিয়ে নেন।

এএফপির দাবি, অভিযুক্ত ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি ২০২৪ সালের আগস্টে প্রতারণার মাধ্যমে স্ত্রী ও সন্তানকে পাকিস্তান সফরে রাজি করান। পাকিস্তানে পৌঁছানোর পর তিনি সন্তানের পাসপোর্ট রেখে দেন এবং স্ত্রী ও সন্তানকে সেখানে ফেলে রেখে একা অস্ট্রেলিয়ায় ফিরে আসেন।

পরে ২০২৪ সালের নভেম্বরে তিনি প্রতারণার মাধ্যমে স্ত্রীর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল করে দেন এবং সন্তানের পাসপোর্ট নিজের কাছেই রেখে দেন। স্ত্রী অবশেষে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ায় ফিরে এসে বিষয়টি এএফপিকে জানান।

এএফপি পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগের সঙ্গে সমন্বয় করে অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণকারী শিশুটিকে ফিরিয়ে আনার ব্যবস্থা করে।

এএফপি বৃহস্পতিবার সিডনির অস্ট্রাল এলাকায় ওই ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু ইলেকট্রনিক ডিভাইস ও নথিপত্র জব্দ করে। এরপর ওই ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে কাউকে অস্ট্রেলিয়া থেকে পাচার করার দুইটি অভিযোগ আনা হয়েছে। প্রতিটি অভিযোগের সর্বোচ্চ শাস্তি ১২ বছর পর্যন্ত কারাদণ্ড। এছাড়াও, ইলেকট্রনিক মাধ্যমে পরিচয় সংক্রান্ত তথ্য ব্যবহারের অভিযোগও আনা হয়েছে, যার সর্বোচ্চ শাস্তি পাঁচ বছরের কারাদণ্ড।

এএফপির ডিটেকটিভ অ্যাক্টিং সুপারিনটেনডেন্ট লুক নিডহ্যাম বলেন, “এই ঘটনাটি ‘এক্সিট ট্রাফিকিং’-এর একটি সম্ভাব্য উদাহরণ হিসেবে বিবেচিত হতে পারে। কাউকে বিদেশে যেতে বাধ্য করা কিংবা উৎসাহিত করে তার অস্ট্রেলিয়ায় ফেরার পথ বন্ধ করে দেওয়া একটি গুরুতর অপরাধ।”

তিনি আরও বলেন, “এই ধরনের অপরাধ অনেক সময় পারিবারিক পরিসরে ঘটে এবং প্রায়ই রিপোর্টই করা হয় না। এএফপি সকল অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং ভুক্তভোগীদের প্রয়োজনীয় সহায়তা ও সুরক্ষা দেবে।”

এএফপি সকল নাগরিককে আহ্বান জানিয়েছে, কেউ যদি মনে করেন তিনি বা তাঁর পরিচিত কেউ এ ধরনের অপরাধের শিকার হয়েছেন, তাহলে যেন অবিলম্বে যোগাযোগ করেন।

এই শাখার আরও খবর

সৌদি আরবে মৃত্যুদণ্ড: আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম

‘আমি কেমনে বাঁচুম রে, আমার সুইটিরে আইনা দ্যাও রে। আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম।’ সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া মেয়ে সুইটি আক্তারের…

ধামরাইয়ের ৫২০ কেজির অষ্টধাতুর দুর্গাপ্রতিমা, হবে না বিসর্জন

ওটিএন বাংলা ডেস্ক: ঢাকার ধামরাইয়ের বণিকবাড়িতে ৫২০ কেজি ওজনের অষ্টধাতুর দুর্গাপ্রতিমার পূজা চলছে। আগামীকাল বুধবার পূজা শেষে এটি দেওয়া হবে না বিসর্জন। এটিই এখানকার রীতি।…

শাহজালাল বিমানবন্দরে আগুন, আতঙ্কে বিদেশগামী যাত্রীরা

ওটিএন বাংলা ডেস্ক : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি স্টোর বিল্ডিংয়ে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। মঙ্গলবার (২০ অক্টোবর)…

সরকার চায় ঐক্য, একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী

দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে ঐক্য গড়ে তুলতে চায় সরকার। তবে সরকার যখন সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন একটি মহল দেশে বিভ্রান্তি ছড়ানোর…

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী পদ থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে…

মসজিদে বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে অবমাননাকর মন্তব্য খতিবের, নিরব প্রশাসন

ঢাকার খিলক্ষেতের নিকুঞ্জ এলাকার টানপাড়ার জামতলা জামে মসজিদে জুমার বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস ও প্রসাদ নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে মসজিদটির অস্থায়ী খতিব…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au