বিশ্ব

আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা: ব্যাপক প্রাণহানির আশঙ্কা

  • 10:04 pm - June 12, 2025
  • পঠিত হয়েছে:১৬৪ বার
গুজরাট রাজ্যের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনাস্থল থেকে ওঠা ধোঁয়ার কুণ্ডলী।

মেলবোর্ন, ১২ জুন—ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য গুজরাটের আহমেদাবাদে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। প্রাথমিক খবরে বলা হয়েছে, বিমানটিতে ২৪২ জন আরোহী ছিলেন, দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। যাত্রীদের তালিকায় গুজরাটের প্রাক্তন এক মুখ্যমন্ত্রী রয়েছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

এনডিটিভি জানিয়েছে, গুজরাটের আহমেদাবাদের সর্দার বল্লবভাই প্যাটেল বিমানবন্দরে দুপুর ১ টা  থেকে ২ টার মধ্যে এই দুর্ঘটনা ঘটে। বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার নামক এই বিমানটি উড্ডয়নের পর ৮২৫ ফুট উপরে উঠতেই এটি দুর্ঘটনার কবলে পড়ে।

গুজরাট রাজ্যের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনাস্থলে কাজ করছেন দমকলকর্মীরা, ১২ জুন ২০২৫।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, গুজরাট পুলিশ বিমান বিধ্বস্তের বিষয়টি নিশ্চিত করেছে। বিমানটি এয়ার ইন্ডিয়ার ছিল এবং এটি আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের সময়ই দুর্ঘটনার কবলে পড়ে।

রয়টার্সকে দেওয়া এক সূত্রের তথ্য অনুযায়ী, বিমানটির গন্তব্য ছিল যুক্তরাজ্যের বার্মিংহাম। তবে দুর্ঘটনার পরপরই বিমানবন্দর এলাকায় আগুন ছড়িয়ে পড়ে এবং আকাশে ঘন কালো ধোঁয়া দেখা যায়।

টেলিভিশন চ্যানেলগুলোর খবরে বলা হয়েছে, দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনী। আহতদের স্ট্রেচারে করে সরিয়ে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে বলেও টিভি ফুটেজে দেখা গেছে।

তবে এখন পর্যন্ত হতাহতের নির্দিষ্ট সংখ্যা জানায়নি কর্তৃপক্ষ। বিমান বিধ্বস্তের কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠনের প্রস্তুতি চলছে।  এ ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিমান চলাচল কর্তৃপক্ষ এবং এয়ার ইন্ডিয়া দুর্ঘটনা নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিতে প্রস্তুতি নিচ্ছে।

দুর্ঘটনার পর ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাটের মুখ্যমন্ত্রী ভূূপেন্দ্র পটেলকে ফোন করে প্রয়োজনীয় সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন।

এই শাখার আরও খবর

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

ফেসবুক মার্কেটপ্লেসে চেয়ার কিনতে গিয়ে তৃতীয় ব্যক্তির ছুরিকাঘাতে আহত

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের দক্ষিণ-পূর্বাঞ্চলে ফেসবুক মার্কেটপ্লেসের মাধ্যমে চেয়ার কেনার পর এক ব্যক্তি আকস্মিক ছুরিকাঘাতের শিকার হয়েছেন। এ ঘটনায় হামলাকারীকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে,…

কুঠার দিয়ে হামলার অভিযোগ, গুরুতর আহত তিনজনকে হাসপাতালে

অস্ট্রেলিয়ার গিপসল্যান্ডের টাইয়ার্স শহরে একটি বাড়িতে কুঠার দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে এক বৃদ্ধসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন পুরুষকে জীবন সংকটাপন্ন অবস্থায়…

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে, ফের গোরস্থানে দাফনের সিদ্ধান্ত

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ কবর থেকে তুলে তার দরবার প্রাঙ্গণে নিয়ে পুনরায় দাফনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফিলিপনগর এলাকার…

পার্বত্য চট্টগ্রামে কি ভারতকে হারানোর কৌশল নিয়েছিল পাকিস্তান?

১৯৯৭ সালের ডিসেম্বর। কোনো গুলি ছোড়া ছাড়াই ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সাফল্য অর্জিত হয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au