বিশ্ব

ইরান-ইসরায়েল সংঘাত: বাত ইয়াম ও তামরায় হামলায় নিহত অন্তত আটজন, আহত শতাধিক

  • 2:52 pm - June 15, 2025
  • পঠিত হয়েছে:১৬১ বার
রামাত গান, তেল আবিব অঞ্চলের একটি শহর, যেখানে স্থানীয় সময় শুক্রবার ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানে। (Reuters: Yair Palti)

মেলবোর্ন, ১৫ জুন—ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে ইসরায়েলের উপকূলীয় শহর বাত ইয়ামে এক ভয়াবহ হামলায় ১০ বছর বয়সী এক শিশুসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ১০০ জন। ইসরায়েলের জরুরি সেবাদানকারী সংস্থা মাগেন ডেভিড আদম (MDA) জানায়, নিহতদের মধ্যে রয়েছেন ওই শিশুটির পাশাপাশি ৬৯ ও ৮০ বছর বয়সী দুজন নারী।

বাত ইয়ামের একটি আটতলা আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে এই হতাহতের ঘটনা ঘটে। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সেখানে আরও অন্তত ৩৫ জন নিখোঁজ রয়েছে। উত্তর-পশ্চিমাঞ্চলের শহর তামরায় আরও পাঁচজন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলের জরুরি সেবা কর্তৃপক্ষ।

রয়টার্স ও ইসরায়েলি সংবাদমাধ্যমের তথ্যমতে, শুক্রবার থেকে ইরানের পাল্টা হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ইসরায়েলে অন্তত ৯ জন নিহত ও ৩০০-র বেশি মানুষ আহত হয়েছে। তেল আবিবের নিকটবর্তী রামাত গান শহরেও ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। শহরজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এদিকে, ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্যমতে, তারা শনিবার দিবাগত রাতভর ইসরায়েলের হাইফা ও তেল আবিব শহর লক্ষ্য করে ১০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। রাত প্রায় ১১টা ২০ মিনিটে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) জানায়, তারা ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পাশাপাশি তেহরানে সামরিক লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালাচ্ছে।

(Reuters: Yair Palti)

তেহরানের শাহরান তেল ডিপো ও একটি জ্বালানি ট্যাংকে হামলার পর সেখানে আগুন ধরে যায়, তবে ইরান সরকার জানিয়েছে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে।

পশ্চিম গালিলি এলাকায় এক বাসভবনে ক্ষেপণাস্ত্র আঘাতে এক তরুণী নিহত হয়েছেন এবং আরও ১৩ জন আহত হয়েছেন।

গুশ দানে ৬০ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন এবং সেখানে আরও বহু মানুষ আহত হয়েছেন বলে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে।

সূত্র: ABC News, Reuters

এই শাখার আরও খবর

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au