অস্ট্রেলিয়া

কুইন্সল্যান্ডে নিখোঁজ টিনএজার ফিওবি বিশপের অবশিষ্ট মরদেহ উদ্ধার

  • 11:00 pm - June 17, 2025
  • পঠিত হয়েছে:১৮৮ বার
গত কয়েক সপ্তাহে মেয়ে ফিওবির নিখোঁজ হওয়া নিয়ে তথ্য জানাতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছিলেন কাইলি জনসন। (ছবি সরবরাহকৃত: কাইলি জনসন)

OTN Bangla প্রতিবেদন

মেলবোর্ন, ১৭ জুন—কুইন্সল্যান্ড পুলিশ নিশ্চিত করেছে যে বুশল্যান্ডে পাওয়া মানবদেহাবশেষ নিখোঁজ টিনএজার ফিওবি বিশপের (১৭) — যিনি গত ১৫ মে থেকে নিখোঁজ ছিলেন। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যেই তাঁর দুই হাউসমেটকে হত্যা মামলায় অভিযুক্ত করা হয়েছে।

নিখোঁজের পর হত্যার অভিযোগ

ওয়াইড বে অঞ্চলের বাসিন্দা ফিওবি ১৫ মে বান্ডাবার্গ বিমানবন্দর থেকে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া যাওয়ার কথা থাকলেও, তিনি বিমানে ওঠেননি এবং এরপর থেকেই নিখোঁজ ছিলেন। পুলিশ পরে নিশ্চিত করে, ৬ জুন শুক্রবার গুড নাইট স্ক্রাব ন্যাশনাল পার্ক থেকে উদ্ধার হওয়া মানবদেহাবশেষ ফিওবিরই।

হাউসমেটদের বিরুদ্ধে মামলা

জেমস উড ও তানিকা ব্রোমলিকে ফিওবি বিশপের হত্যার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। (ছবি সরবরাহকৃত)

ফিওবির হাউসমেট জেমস উড এবং তানিকা ব্রোমলি-কে হত্যা এবং মরদেহ গোপনের দুইটি অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, ২১ মে ফিওবির নিখোঁজ হওয়া সন্দেহজনক বলে গণ্য করা হয় এবং তাঁর গাড়ি ও বসবাসের বাড়ি ক্রাইম সিন হিসেবে চিহ্নিত করা হয়।

৬ জুন উদ্ধারকৃত দেহাবশেষ সনাক্ত করতে না পারলেও, পুলিশ তখন থেকেই ফিওবির পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছিল। মঙ্গলবার (১৭ জুন) কুইন্সল্যান্ড পুলিশ আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত করে, উদ্ধার হওয়া দেহাবশেষ ফিওবি বিশপের।

পুলিশ জানিয়েছে, তদন্ত এখনও চলমান এবং মামলার সঙ্গে সংশ্লিষ্ট আরও কিছু গুরুত্বপূর্ণ বস্তু খোঁজা হচ্ছে। এখনো ফিওবির মোবাইল ফোন এবং লাগেজ উদ্ধার করা সম্ভব হয়নি।

বান্ডাবার্গের মেয়র হেলেন ব্ল্যাকবার্ন বলেন, “ফিওবির মরদেহ সনাক্ত হওয়ায় আমরা স্বস্তি পাচ্ছি। এখন তাঁর পরিবার তাঁকে সম্মানের সঙ্গে বিদায় জানাতে পারবে।”

নিখোঁজ থেকে মরদেহ উদ্ধার পর্যন্ত সময়রেখা

  • ১৫ মে: ফিওবি বান্ডাবার্গ বিমানবন্দরে যাওয়ার পথে নিখোঁজ হন
  • ২১ মে: তাঁর নিখোঁজ হওয়াকে ‘সন্দেহজনক’ ঘোষণা করে পুলিশ
  • ২৩ মে: গুড নাইট স্ক্রাব ন্যাশনাল পার্কে অনুসন্ধান শুরু
  • ৪ জুন: পাঁচদিনের অনুসন্ধান স্থগিত
  • ৫ জুন: হাউসমেটদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের
  • ৬ জুন: বুশ ল্যান্ডে পাওয়া যায় মানবদেহাবশেষ
  • ১৭ জুন: পুলিশ নিশ্চিত করে, মরদেহটি ফিওবি বিশপের

মামলার শুনানি আগামী আগস্ট মাসে কোর্টে ফেরত আসবে। পুলিশ জানিয়েছে, তারা বিশ্বাস করে ফিওবির মরদেহ একাধিকবার স্থানান্তর করা হয়েছে। এই ঘটনায় পুরো অস্ট্রেলিয়াজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ফিওবির পরিবার এখন ন্যায়বিচারের অপেক্ষায়।

এই শাখার আরও খবর

সরকার চায় ঐক্য, একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী

দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে ঐক্য গড়ে তুলতে চায় সরকার। তবে সরকার যখন সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন একটি মহল দেশে বিভ্রান্তি ছড়ানোর…

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী পদ থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে…

মসজিদে বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে অবমাননাকর মন্তব্য খতিবের, নিরব প্রশাসন

ঢাকার খিলক্ষেতের নিকুঞ্জ এলাকার টানপাড়ার জামতলা জামে মসজিদে জুমার বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস ও প্রসাদ নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে মসজিদটির অস্থায়ী খতিব…

কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন, কী জানা যাচ্ছে?

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা ছড়িয়েছে। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন বলে কিছু…

ফ্রান্সজুড়ে চলছে দাঙ্গা-লুটপাট, প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি

ফ্রান্সজুড়ে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া দাঙ্গা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় রাজধানী প্যারিসের কয়েকটি এলাকা এবং দেশটির বিভিন্ন শহরে রাতের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে…

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ৩২

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের স্থানীয় বিভিন্ন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au