বিশ্ব

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জের, জেরুজালেমে মার্কিন দূতাবাস ৩ দিনের জন্য বন্ধ ঘোষণা

  • 9:37 pm - June 18, 2025
  • পঠিত হয়েছে:৮০ বার
জেরুজালেমে মার্কিন দূতাবাস।

মেলবোর্ন, ১৮ জুন— ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস আগামী শুক্রবার (২১ জুন) পর্যন্ত বন্ধ থাকবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

পাশাপাশি কর্মকর্তা এবং তাদের পরিবারকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে দূতাবাস। খবর সিএনএনের।

এক বিবৃতিতে মার্কিন দূতাবাস জানিয়েছে, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের ফলে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি সব মার্কিন কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যরা তাদের বাসস্থানের ভেতরে এবং কাছাকাছি স্থানে আশ্রয় নেবেন।

বিবৃতিতে বলা হয়েছে, জেরুজালেমে অবস্থিত দূতাবাসের পাশাপাশি, তেলআবিবে কনস্যুলার পরিষেবাও শুক্রবার পর্যন্ত বন্ধ থাকবে।

দূতাবাস আরো জানিয়েছে যে, বেসরকারি মার্কিন নাগরিকদের ইসরায়েল ত্যাগ করতে সহায়তা করার বিষয়ে এই মুহূর্তে তাদের কোনো ঘোষণা নেই।

ইরানের হামলায় ইসরায়েলের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর এবং সমুদ্রবন্দরগুলো বর্তমানে বন্ধ রয়েছে।

এই শাখার আরও খবর

মিয়ানমারে ৬ মাসে ৭০০ মানুষকে হত্যা করেছে সামরিক বাহিনী

মেলবোর্ন, ২৩ জুন- মিয়ানমারে গত বছরের আগস্ট থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ছয় মাসে দেশটির সামরিক বাহিনীর হামলায় অন্তত ৭০২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন…

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মাটিচাপা লাশ উদ্ধার, হত্যার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

মেলবোর্ন, ২৩ জুন- সাইপ্রাসে কাজের উদ্দেশ্যে বের হওয়ার পর নিখোঁজ হওয়া ২২ বছর বয়সী বাংলাদেশি শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ ওরফে ইমনের লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ।…

তৃণমূল নেত্রীর বাড়িতে পাওয়া গেল ৪ কোটি টাকার সোনা!

মেলবোর্ন, ২৩ জুন- তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা ও প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্তকে ঘিরে তদন্তে নতুন মোড় নিয়েছে। তাঁর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তৃণমূল…

১১৫ দিন আটকে থাকার পর হরমুজ প্রণালি পার হলো ‘এমভি বাংলার জয়যাত্রা’

মেলবোর্ন, ২৩ জুন- দীর্ঘ ১১৫ দিনের অনিশ্চয়তা শেষে অবশেষে হরমুজ প্রণালি অতিক্রম করেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। গতকাল সোমবার দিবাগত রাত তিনটার…

কলকাতায় সোহরাওয়ার্দী সড়কের নাম পরিবর্তন ঘিরে বিতর্ক কেন

মেলবোর্ন, ২৩ জুন- ভারতের পশ্চিমবঙ্গে একটি সড়কের নাম পরিবর্তনকে কেন্দ্র করে রাজনৈতিক মহল, ইতিহাসবিদ এবং নাগরিক সমাজে তীব্র বিতর্ক শুরু হয়েছে। কলকাতার পার্ক সার্কাস এলাকার…

আওয়ামী লীগের ৭৭ বছর: রূপান্তরের যে উত্তরাধিকারকে উপেক্ষা করতে পারে না বিশ্ব

মেলবোর্ন, ২৩ জুন- প্রতিষ্ঠার ৭৭ বছর পূর্তি উপলক্ষে আওয়ামী লীগের রাজনৈতিক যাত্রা এবং বাংলাদেশের রাষ্ট্র ও সমাজ গঠনে দলটির ভূমিকা নতুন করে আলোচনায় এসেছে। দেশের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au