২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস
২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…
ইরানের আরাক পরমাণু কেন্দ্রের আশপাশের এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয়ার কিছুক্ষণের মধ্যেই সেখানে হামরা করলো ইসরায়েল। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে একই সময়ে ইসরায়েলের স্বাস্থ্যকেন্দ্রে হামলা চালিয়েছে ইরান, বাতা সংস্থা এপি এ তথ্য দিয়েছে।
এর আগে বৃহস্পতিবার সামাজিক মাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে স্যাটেলাইট চিত্র প্রকাশ করে সেখান থেকে লোকজনকে সরে যেতে বলে ইসরায়েল।
আরাক, ইরানের দক্ষিণ-পশ্চিমে তেহরান থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত। এটি হেভি ওয়াটার প্রযুক্তির রিঅ্যাক্টর, যা পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি পারমাণবিক অস্ত্র তৈরির কাঁচামাল তৈরি করে। এই কারণে আরাক আন্তর্জাতিকভাবে সব সময় উচ্চ নজরদারির আওতায় থাকে।
২০১৫ সালে বিশ্ব শক্তিগুলোর সঙ্গে ইরানের যে পরমাণু চুক্তি হয়েছিল, তার আওতায় আরাক রিঅ্যাক্টরটি পুনর্নির্মাণের অনুমতি দেওয়া হয়েছিল।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au