প্রায় এক দশক পর ইরাকের কারাগারে জীবিত মিলল অস্ট্রেলিয়ার কুখ্যাত আইএস চিকিৎসক
মেলবোর্ন, ২২ জুলাই: প্রায় এক দশক আগে সিরিয়ায় নিহত হয়েছেন বলে ধারণা করা অস্ট্রেলীয় চিকিৎসক ও কুখ্যাত আইএস সদস্য তারেক কামলেহ জীবিত রয়েছেন। ইরাকের একটি…
মেলবোর্ন, ২০ জুন- অস্ট্রেলিয়া সরকার তেহরানে তাদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে এবং দেশটিতে অবস্থানরত সব অস্ট্রেলীয় কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের ইরান ত্যাগের নির্দেশ দিয়েছে। দেশটিতে নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং এক বিবৃতিতে জানান, “ইরানে অস্থিতিশীল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “আমাদের রাষ্ট্রদূত ইরান সংলগ্ন অঞ্চলে অবস্থান করবেন যাতে সরকারিভাবে চলমান সঙ্কটে অস্ট্রেলিয়ার প্রতিক্রিয়া সমন্বয় করা যায়।”
পররাষ্ট্র ও বাণিজ্য দপ্তর (DFAT) জানিয়েছে, ইরান থেকে অস্ট্রেলীয় নাগরিকদের সহায়তা করতে কনসুলার কর্মকর্তাদের আজারবাইজানে, বিশেষ করে সীমান্ত এলাকাগুলিতে মোতায়েন করা হয়েছে।
পেনি ওয়াং বলেন, “আমরা এখনও ইরান থেকে অস্ট্রেলীয় নাগরিকদের নিরাপদ প্রস্থানের বিষয়ে পরিকল্পনা করে চলেছি এবং অন্যান্য অংশীদার দেশের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি। বর্তমানে স্থল পরিস্থিতির কারণে কনসুলার সহায়তা দেওয়ার সক্ষমতা অত্যন্ত সীমিত। আকাশসীমাও এখন পর্যন্ত বন্ধ রয়েছে।”
বর্তমানে প্রায় ১২০০ অস্ট্রেলীয় ইরান ত্যাগ করতে চাচ্ছেন বলে জানানো হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে, কারণ হাজার হাজার অস্ট্রেলীয় এখনো ওই অঞ্চলে আটকে আছেন।
অস্ট্রেলিয়ার এই দূতাবাস স্থগিতকরণ সিদ্ধান্তের সঙ্গে নিউ জিল্যান্ড ও সুইজারল্যান্ডসহ আরও কিছু দেশ একইরকম পদক্ষেপ গ্রহণ করেছে।
ইরানে অবস্থানরত অস্ট্রেলীয় নাগরিকদের কনসুলার সহায়তার জন্য অস্ট্রেলিয়া সরকারের ২৪ ঘণ্টার কনসুলার ইমারজেন্সি সেন্টারে যোগাযোগ করতে বলা হয়েছে:
অস্ট্রেলিয়ার বাইরে থেকে ফোন করুন: +61 2 6261 3305
অস্ট্রেলিয়ার ভিতর থেকে ফোন করুন: 1300 555 135
মেলবোর্ন, ২২ জুলাই: প্রায় এক দশক আগে সিরিয়ায় নিহত হয়েছেন বলে ধারণা করা অস্ট্রেলীয় চিকিৎসক ও কুখ্যাত আইএস সদস্য তারেক কামলেহ জীবিত রয়েছেন। ইরাকের একটি…
মেলবোর্ন, ২২ জুলাই: অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের সরকারি স্কুলের শিক্ষক ও শিক্ষা সহায়ক কর্মীরা বৃহস্পতিবার দ্বিতীয় দফায় বড় ধরনের ধর্মঘটে যাচ্ছেন। রাজ্য সরকারের সর্বশেষ বেতন প্রস্তাব…
মেলবোর্ন, ২২ জুলাই: যুক্তরাষ্ট্রের তরুণ অভিনেত্রী কেলি হটল, যিনি Godzilla vs. Kong চলচ্চিত্র সিরিজে অভিনয় করে পরিচিতি পান, সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স…
মেলবোর্ন, ২২ জুলাই: পাকিস্তানের লাহোরের একটি সেশনস আদালত মঙ্গলবার ধর্ম অবমাননা আইন ও প্রিভেনশন অব ইলেকট্রনিক ক্রাইমস অ্যাক্ট (পেকা), ২০১৬-এর অধীনে দায়ের করা মামলায় পডকাস্ট…
মেলবোর্ন, ২২ জুলাই: জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকায় ইটের আঘাতে গুরুতর আহত হওয়া অরুণ দেবনাথ (২৫) প্রায় এক মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত…
মেলবোর্ন, ২২ জুলাই- অস্ট্রেলিয়ায় পারিবারিক সহিংসতা নিয়ে বিতর্কের মধ্যে ওয়ান নেশন দলের নেতা পলিন হ্যানসন-এর মন্তব্যের কড়া সমালোচনা করেছেন নারী অধিকারকর্মী ব্রিটানি হিগিন্স। হ্যানসন দাবি…
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au



