অস্ট্রেলিয়া

বালিতে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে হাজারো যাত্রী বিপাকে: ভ্রমণ বিমা কেন জরুরী?

  • 9:34 pm - June 20, 2025
  • পঠিত হয়েছে:১২৬ বার
মাউন্ট লেওয়াতোবি লাকি-লাকি ইন্দোনেশিয়ার অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি। (AFP)

মেলবোর্ন, ২০ জুন- ২০১৭ সালে বালির মাউন্ট আগুঙ আগ্নেয়গিরির অগ্নুৎপাতে পড়ে বিশৃঙ্খলায় পড়েছিলেন ব্রিসবেনের বাসিন্দা টেরেসা ও তাঁর বন্ধুরা। তারা ছুটি উপভোগ করতে ভ্রমণের সময় বাড়িয়ে দিয়েছিলেন, কিন্তু ফেরার দিন হঠাৎ আগ্নেয়গিরি জেগে উঠলে সব পরিকল্পনা ভেস্তে যায়।

সেই সময় প্রায় ১,৫০,০০০ বাসিন্দাকে এলাকা ছাড়তে হয় এবং ছাই পড়ার কারণে ডেনপাসার বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। টেরেসা এবারে আবার বালিতে ছুটি কাটাতে গেছেন, কিন্তু বলছেন—এবার তিনি ভুল করেননি। ২০১৭ সালের মতো এবার বিমা ছাড়া বালিতে ছুটি কাটাতে আসেননি।

তিনি বলেন, “২০১৭ সালে আমাদের দলের মধ্যে শুধু একজন বন্ধুরই ভ্রমণ বিমা ছিল। তিনি দ্রুত সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইট পেয়ে যান অগ্নুৎপাতের তিন দিনের মধ্যে।”

অন্যদের জন্য পরিস্থিতি ছিল অনেক বেশি কঠিন। কেউ সিডনিতে পৌঁছেছিলেন, কিন্তু বিমানবন্দর বন্ধ থাকায় বসে থাকতে হয়েছে রাতভর ফুটপাতে। আরেকজন পার্থ ফেরার পথে ডারউইনে রাত কাটাতে বাধ্য হন, যেখানে বিমানবন্দর রাতের বেলায় বন্ধ ছিল।

টেরেসার নিজের ফিরে আসতে সময় লেগেছিল এক সপ্তাহেরও বেশি। তাকে প্রথমে মেলবোর্নে নিয়ে যাওয়া হয়, সেখানে এয়ারলাইনের বুক করা একটি জরাজীর্ণ মোটেলে অবস্থান করতে হয়।

আবারও অগ্নুৎপাত, হাজারো যাত্রী বিপাকে

এই সপ্তাহে কাছাকাছি দ্বীপ ফ্লোরেসে মাউন্ট লেওয়াতোবি লাকি-লাকির অগ্নুৎপাতের পর কিছু সময়ের জন্য ডেনপাসার বিমানবন্দর বন্ধ ছিল, তবে এখন তা পুনরায় চালু হয়েছে। তবে কর্তৃপক্ষ জানাচ্ছে, এখনও ফ্লাইট বিলম্ব ও বাতিলের সম্ভাবনা রয়েছে।

ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের মতে, প্রায় ১৪,০০০ যাত্রী এই অগ্নুৎপাতের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বুধবার এক বিবৃতিতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ৮৭টি ফ্লাইট (৬৬টি আন্তর্জাতিক ও ২১টি অভ্যন্তরীণ) এই অগ্নুৎপাতের কারণে প্রভাবিত হয়েছে।

অস্ট্রেলিয়ার বিভিন্ন শহর যেমন অ্যাডিলেইড, ব্রিসবেন, ডারউইন, মেলবোর্ন, পার্থ, সিডনি ছাড়াও সিঙ্গাপুর, কুয়ালালামপুর, হো চি মিন সিটি, অকল্যান্ডসহ অনেক আন্তর্জাতিক গন্তব্যের ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে।

বিশাল অগ্নুৎপাতের দৃশ্য ১৫০ কিলোমিটার দূর থেকেও দেখা গেছে। (AP)

ভ্রমণ বিমার গুরুত্ব

অ্যান্ড্রু নামে একজন যাত্রী যিনি ২০১৭ সালে আগুঙের অগ্নুৎপাতের সময় ইন্দোনেশিয়ার বানডুংয়ে ছিলেন, তিনি বলছেন—ভ্রমণ বিমা তার সম্পূর্ণ খরচ বহন করেছিল। তার ফ্লাইট বাতিল হলে তাকে অতিরিক্ত কয়েকদিন অবস্থান করতে হয়, পরে তিনি লম্বোক হয়ে বালিতে যান।

“আমার বিমা সব খরচ কভার করেছিল,” তিনি বলেন। “ভ্রমণে কখন কী ঘটে বলা যায় না। তাই প্রস্তুতি থাকা জরুরি।”

‘জানা ঘটনা’র আগেই বিমা নিতে হবে

CHOICE-এর বিমা বিশেষজ্ঞ জোডি বার্ড বলছেন, “ভ্রমণ বিমা হল ছুটির অপরিহার্য সুরক্ষা। যদি আপনি যথাসময়ে বিমা কিনে থাকেন, তবে ছুটি বাতিল বা পরিবর্তনের খরচ তা কভার করবে।”

তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে বিমা পেতে হলে তা অবশ্যই ‘জানা ঘটনা’ হিসেবে চিহ্নিত হওয়ার আগেই কিনতে হবে। একবার এটি সংবাদমাধ্যম বা সরকারি ওয়েবসাইটে প্রকাশিত হয়ে গেলে নতুন বিমা সে ঘটনা কভার করবে না।

মাউন্ট লেওয়াতোবির মতো বড় ঘটনার ক্ষেত্রে অনেক বিমা কোম্পানি তাদের ওয়েবসাইটে জানিয়ে দেয় কোন তারিখের মধ্যে বিমা কিনলে কভার মিলবে।

কোথা থেকে কিনবেন বিমা?

ভ্রমণ বিমা সরাসরি বিমা কোম্পানির ওয়েবসাইট থেকে বা Webjet, Flight Centre-এর মতো ট্রাভেল এজেন্সির মাধ্যমে কেনা যায়। অনেক ব্যাংকের ক্রেডিট কার্ড থেকেও ফ্রি বিমা সুবিধা মেলে।

তবে বিমা কেনার আগে কী কভার করা হয়েছে এবং কোন কোন বিষয়ে কভার নেই—তা ভালোভাবে বুঝে নেওয়া জরুরি।

এই শাখার আরও খবর

উৎসবের মঞ্চে ঐতিহ্য ও মানবিকতার মেলবন্ধন, ‘মহাশক্তি সম্মান’-এ স্বীকৃতি ২৫ দুর্গাপুজোর

দুর্গাপুজোর ঐতিহ্য, সাংস্কৃতিক অবদান ও সামাজিক দায়বদ্ধতাকে স্বীকৃতি দিতে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার ২৫টি দুর্গাপুজো কমিটিকে ‘মহাশক্তি সম্মান’ দেওয়ার উদ্যোগ নিয়েছে ‘উই আর দ্য কমন…

পারিবারিক বন্ধুর হামলায় পা হারালেন অস্ট্রেলিয়ার নারী এমপি, সর্বশেষ যা জানা যাচ্ছে

অস্ট্রেলিয়ায় স্বতন্ত্র নারী সংসদ সদস্য হেলেন হেইন্সকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার ঘটনায় নতুন করে রহস্য তৈরি হয়েছে হামলাকারীর পরিচয় ঘিরে। ৬৫ বছর বয়সী এই এমপির ওপর…

ইরানে ফের হামলার ইঙ্গিত নেতানিয়াহুর, ট্রাম্পের সঙ্গে আলোচনা

ইরানে আবারও হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তিনি ইরানের সরকারের পতন ঘটানোর বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এ…

যুদ্ধ এড়াতে ইরান-যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল পাকিস্তান ও কাতার

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের ঝুঁকি এড়াতে ইরান ও যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি প্রস্তাব দিয়েছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার। মঙ্গলবার (২০ অক্টোবর) দুই দেশের কাছে…

বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন: বিদায়ের বেদনা, ঐতিহ্য, ধর্মীয় তাৎপর্য ও সম্প্রীতির মহামিলন

শরতের নির্মল আকাশ, সাদা কাশফুলের দোলা, শিউলি ফুলের স্নিগ্ধ সুবাস, ঢাকের মধুর বাদ্য আর চারদিকে উৎসবের আমেজ—এসবের মধ্য দিয়েই বাঙালির হৃদয়ে আবির্ভূত হয় শারদীয় দুর্গোৎসব।…

সৌদি আরবে মৃত্যুদণ্ড: আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম

‘আমি কেমনে বাঁচুম রে, আমার সুইটিরে আইনা দ্যাও রে। আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম।’ সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া মেয়ে সুইটি আক্তারের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au