বিশ্ব

বোতলে চিরকুট ভাসিয়ে দেওয়ার ৩১ বছর পর মিলল জবাব

  • 6:41 am - June 22, 2025
  • পঠিত হয়েছে:১৩৯ বার

মাত্র ১২ বছর বয়সে কাঁচের বোতলে চিরকুট লিখে সাগরে ভাসিয়েছিলেন স্কটল্যান্ডের অ্যালাইনা বেরেসফোর্ড। তিন দশক পর সেই বার্তা গিয়ে পৌঁছায় নরওয়ের এক দ্বীপে। আর তাতে উত্তর দিয়ে তাকেই চমকে দেন জার্মান স্বেচ্ছাসেবক পিয়া ব্রডম্যান।

ঘটনাটি ১৯৯৪ সালের। একটি শিক্ষা সফরে গিয়ে পানির প্রকল্পে কাজ করছিলেন অ্যালাইনা। সফরের শেষ দিনে নিজের ঠিকানা ও পরিচয় লিখে একটি চিরকুট বোতলে ভরে দেন সাগরে। তার শিক্ষিকার স্বামী সেটি সমুদ্রের মাঝামাঝি জায়গায় গিয়ে ভাসিয়ে দেন।

চিঠিতে তিনি অনুরোধ করেছিলেন, কেউ এটি খুঁজে পেলে যেন নিজের পরিচয় ও অবস্থান জানান। প্রায় ৩১ বছর পর সেই চিঠিটি ভেসে ওঠে নরওয়ের উপকূলের কাছে লিশেলোয়া দ্বীপে। সৈকত পরিষ্কারকালে বোতলটি খুঁজে পান পিয়া ব্রডম্যান।

পিয়া এরপর একটি পোস্টকার্ডে নিজের পরিচয়সহ একটি চিঠি লেখেন অ্যালাইনাকে। জানান, তিনি জার্মান নাগরিক এবং নরওয়েতে স্বেচ্ছাসেবক হিসেবে সৈকত পরিচ্ছন্নতার কাজে যুক্ত আছেন। তিনি লিখেছেন, “আমার বয়স ২৭। আমি পাহাড়ে হাঁটতে আর নৌকা চালাতে ভালোবাসি।”

অ্যালাইনা বর্তমানে ৪২ বছর বয়সী। তিনি বলেন, “প্রথমে বিশ্বাসই করতে পারছিলাম না। ৩১ বছর পরও আমার চিঠি ঠিকানা অনুযায়ী এসেছে, এ যেন স্বপ্নের মতো।”

চমকপ্রদ এ ঘটনার খবর তুলে ধরেছে বিবিসি স্কটল্যান্ড। অ্যালাইনা বলেন, সবচেয়ে অবাক হয়েছিলেন দেখে যে তার হাতে লেখা চিঠিটি এতদিন পরও প্রায় অক্ষত অবস্থায় রয়েছে।

বিশ্বজুড়ে যোগাযোগের আধুনিকতা যেখানে নিমিষেই বার্তা পৌঁছে দেয়, সেখানে একটি বোতলের ভেতর চিঠি ভেসে গিয়ে দশকের পর দশক পর কারও হাতে পৌঁছানো যেন এক নিখাদ মানবিক গল্প।

এই শাখার আরও খবর

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au