বিশ্ব

মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সংঘাতে আগ্রহ নেই যুক্তরাষ্ট্রের: জেডি ভ্যান্স

  • 7:14 am - June 23, 2025
  • পঠিত হয়েছে:১৯৫ বার

 মেলবোর্ন, ২৩ জুন-মধ্যপ্রাচ্যে “দীর্ঘস্থায়ী সংঘাতে” জড়ানোর ব্যাপারে যুক্তরাষ্ট্রের কোনও আগ্রহ নেই বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

মধ্যপ্রাচ্যের আঞ্চলিক শান্তি নিশ্চিত করার জন্যই শনিবার রাতে ইরানে সীমিত পরিসরে হামলা চালানো হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজের সঙ্গে কথা বলতে গিয়ে মি. ভ্যান্স আরও বলেন, মার্কিন হামলা ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে “এক বছর বা তারও বেশি সময়” পিছিয়ে দিতে সক্ষম হয়েছে।

এখন ইরান সরকারকে “বুদ্ধিমানের মতো পথ বেছে নিয়ে” পারমাণবিক কর্মসূচি থেকে সরে এসে স্থাপনাগুলো ভাঙার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করার আহ্বানও জানিয়েছেন মি. ভান্স।

“আমরা চাই না ইরানের পারমাণবিক অস্ত্র থাকুক,” বলেন জেডি ভান্স।

মার্কিন সেনাদের ওপর কোনো ধরনের পাল্টা হামলা হলে ইরানকে “অপ্রতিরোধ্য শক্তির” মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।

এই শাখার আরও খবর

ফের ট্রিলিয়ন ডলারের সম্পদের মালিক ইলন মাস্ক

স্পেসএক্স ও টেসলার শেয়ারের দাম বাড়ায় আবারও ট্রিলিয়ন ডলারের সম্পদের মালিক হয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। সোমবার সকালে শেয়ারবাজারে লেনদেন শুরুর পর তার মোট সম্পদের…

সৌদিতে সামরিক সরঞ্জাম পাঠাতে প্রস্তুত মক্কা প্রতিরক্ষা জোট

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরুর পর সৌদি আরবের নিরাপত্তা জোরদারে যৌথভাবে সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েনে সম্মত হয়েছে পাকিস্তান,…

১৪ মিনিটে ৪ গোল করে জিদানের ফ্রান্সের চমক

উয়েফা নেশনস লিগে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে বেলজিয়ামকে ৪-১ গোলে হারিয়েছে জিনেদিন জিদানের ফ্রান্স। ম্যাচের ৭৬ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকা ফ্রান্স শেষ ১৪ মিনিটে চার গোল…

রাশিয়ায় গবেষণাগার কর্মীর মৃত্যু, প্লেগের খবর নাকচ

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের ইরকুতস্কে প্লেগবিরোধী গবেষণাগারের এক কর্মী প্লেগে আক্রান্ত হয়ে মারা গেছেন, এমন খবর নাকচ করেছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত গবেষণাগার সহকারী…

কাশ্মীরে নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ ‘লোরা’, উন্নত প্রযুক্তি ব্যবহার করছে সন্ত্রাসীরা

ভারতের জম্মু ও কাশ্মীরের ঘন জঙ্গলে সিম কার্ড, মোবাইল টাওয়ার কিংবা ওয়াই-ফাই ছাড়াই যোগাযোগের জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে সন্ত্রাসীরা। ‘লোরা’ নামের এই প্রযুক্তিনির্ভর যোগাযোগব্যবস্থা…

ফ্রান্সে জেন-জি আন্দোলন, শিক্ষা সংকটে রাজপথে শিক্ষার্থীরা

বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের নেতৃত্বে একের পর এক বিক্ষোভের পর এবার ফ্রান্সেও ছড়িয়ে পড়েছে তথাকথিত ‘জেন-জি আন্দোলন’। দেশটির উচ্চবিদ্যালয়গুলোর শিক্ষক ও সহায়ক কর্মীর সংকট, জরাজীর্ণ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au